ভ্রমণ: মুন্দাইল বিল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার ,১৫ অক্টোবর ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। গতকালকে ব্যস্ততার কারণে পোস্ট করা হয়নি। তাই আজকে আপনাদের মাঝে দুইটি পোস্ট শেয়ার করব ইতিমধ্যে একটি পোস্ট শেয়ার করে ফেলেছি। এখন আপনাদের মাঝে আমি একটি ভ্রমণ পোস্ট শেয়ার করব। মাঝে মাঝে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। ভ্রমন করলে নিজের মন ফ্রেশ থাকে তার সাথে প্রকৃতির সাথে সম্পর্ক আরো গভীর হয়। গতকালকে আবু রায়হান একটু অসুস্থ থাকায় ওকে নিয়ে বের হয়েছিলাম। আমি অনেকটা লক্ষ্য করি আমি কিংবা আবু রায়হান যদি অসুস্থ থাকি তাহলে যদি আমরা ভ্রমণ করি তখন অনেকটা হালকা হয়ে যায় সুস্থতা বোধ করি। ভ্রমণ আমাদের নেশা বলতে পারেন। আজকে আমি আপনাদের মাঝে যে জায়গাটা ভ্রমণ শেয়ার করব সেটা খুবই সামান্য একটা জায়গা কিন্তু সৌন্দর্য অতুলনীয়। আজকে আমি আপনাদের মাঝে আমাদের এলাকার খুবই পরিচিত মুন্দাইল বিল জুড়ে বিশাল কচুরিপানা ফুলের সৌন্দর্য তুলে ধরব। জায়গাটাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পানিতে চাষ করা হয় এমন ফুল দেখা যায়। মাঝে মাঝে ঝোপঝাড় আবার মাঝে মাঝে শাপলা বিভিন্ন পানি জাতীয় ফুল এই বিলে দেখা মেলে।
সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি যখনই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই কিংবা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যায় না কেন এই বিলটা দেখা মেলে। কেননা আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার রাস্তা মাত্র ১০ মিনিটের। আর এই দশ মিনিটের মধ্যে তিন চার মিনিট এই বিলের মধ্যে দিয়ে। তাইতো এই বিলটা আমার কাছে খুবই পরিচিত। তার সাথে সব সময় এই বিলের দেখা মেলে। আপনারা আমার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন বিলের জায়গাটা কত বড়। তবে আরো অনেক বড় ছিল এই বিলটা। এইতো গত বছরে মানুষ তাদের জমি মাটি দিয়ে ভরাট করে এখন চাষ করছে। তাইতো এই সুন্দর বিলটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে। তাছাড়াও দুই এক বছর আগেও এই বিলে প্রতিবছর এক এক গ্রাম থেকে টাকা তুলে মাছ চাষ করা হতো। আর তখন প্রচুর মাছ দেখা দিত এই ফুলগুলোর নিচে নিচে। বিল তখন যেহেতু অনেক বড় থাকতো তাই মাছ দিতে অনেক বড় বড় আর এই সুন্দর সুন্দর ফুলগুলো তখন কেউ আর নষ্ট করতে পারত না। মাছে ইচ্ছামতো ফুলের গাছ খেয়ে ফেলত এবং ইচ্ছামতো ফুল ফুটতো। আপনাদের ভাইয়া বলছিল বিলে নাকি এবার প্রচুর কচুরিপানা ফুল ফুটেছে। এমনকি বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই ফুলের ফটোগ্রাফি করতে এবং জায়গাটা দেখতে আসছে। কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো।
তবে একটু আফসোস হলো যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটি জায়গা আর আমি এখনো যেতে পারেনি। তাই আর দেরি না করে গতকালকে বিকেলেই বেরিয়ে পড়েছিলাম সুন্দর এই বিল ভ্রমণের উদ্দেশ্যে। গিয়ে আমি তো অবাক সবুজ পাতার মধ্যে সাদা আর বেগুনি রংয়ের এই ফুলগুলো আমাকে মুগ্ধ করেছে। একদম রাস্তার পাশ দিয়ে যে ফুলগুলো ফুটেছে অনেকেই সেই ফুলগুলো হাতে তুলে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছে। আমিও একটা ফুল তোলার চেষ্টা করলাম। যাক অবশেষে একটা ফুল তুলতে পেরেছি। তবে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যেত কেননা রাস্তার পাশে অনেক গর্ত আর সেখানে অনেক পানি। তবে দেখলাম কচুরিপানার মাঝখানে অনেক মানুষ ফাঁকা করে ওখানে মাছ ধরার জাল পেতেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশে জাতের মাছ যেগুলো মানুষ বিভিন্ন ধরনের জাল দিয়ে ইচ্ছেমতো ধরছে।
মুন্দাইল বিল দেখতে এসে আবু রায়হান আর আমার মোটরসাইকেলে একটু বেড়ানো হলো আবার এত সুন্দর একটি জায়গা ভ্রমণ করাও হল। তবে বেশি আনন্দ পেয়েছিলাম এখান থেকে আমার বাবার বাড়ি মাত্র ৫ মিনিট লাগবে যেতে তাই আর দেরি না করে বাবার বাড়ি থেকেও একটু ঘুরে আসলাম। সব মিলিয়ে বলে না এক ঢিলে দুই পাখি মারা। তেমনি আমিও ভ্রমন করতে এসে ভ্রমণও করলাম আবার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারলাম। তাই আজকের এই ভ্রমণ পোস্টটা আমার কাছে খুবই আনন্দদায়ক। তাছাড়াও নিজের হাতে যে কচুরিপানার একটি ফুল তুলতে পেরেছি এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে।
জায়গাটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ তাই দেখতে আরো বেশি ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ছবি তুলতে আসে। তাই আমরাও কিছু আমাদের নতুন গাড়ির সাথে ছবি তুলে নিলাম। পরিবেশটা বিকেলবেলা ছিল মাঠের মধ্যে এত সুন্দর একটা বিল তার সাথে এত সুন্দর সুন্দর ফুল সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে আমার আজকের এই ভ্রমণ পোস্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1978503176039923731?t=V6rrBJ2_4essXz9pGrwL1g&s=19
https://x.com/MstFatema137069/status/1978501015524823144?t=huHjBKMEBwreShNFBBwvug&s=19
ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং এই ভ্রমন করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গা যেরকম দেখতে পাই৷ তার পাশাপাশি নতুন জায়গা গুলো সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি বিলে গিয়েছেন এবং এখানে উপভোগ করা মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি ভালো লেগেছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷