সাতটি ভিন্ন ভিন্ন জাতের জবা ফুলের ফটোগ্রাফি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
হ্যালো বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে। জবাফুল আমার কাছে খুবই ভালো লাগে। বড় বড় সবুজ পাতার মধ্যে বিভিন্ন রঙের জবা ফুল গুলো দেখতে অসাধারণ লাগে। আমি আপনাদের মাঝে কয়েক ধরনের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। একদম প্রথমে যে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এই ফুলটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এই জবা ফুল টা দেখলে যেন চোখ জুড়িয়ে যায় মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। ফুল আমরা সবাই কমবেশি অনেক ভালবাসি। আমার তো ফুল ভীষণ পছন্দ আপনাদের ভাইয়াকে মাঝে মাঝে বলি আমার জন্য ফুল আনতে। তাছাড়াও ফুল আমার খুব পছন্দ এজন্য ও সব সময় সুন্দর সুন্দর ফুল নিয়ে আসার চেষ্টা করে। আমি একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকেই এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো ধারণ করেছি। ওখানে আরো অনেক ধরনের ফুল ছিল তবে কয়েক ধরনের জবা ফুল ছিল এজন্য আমি আজকে শুধু বিভিন্ন জাতের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।
প্রথমে পার্কের মধ্যে ঢুকে আমি এই যাবো ফুল টা দেখতে পেয়েছিলাম। ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর জবা ফুল দেখে ফটোগ্রাফি ধারণা করে থাকতেই পারলাম না। এই ফুলটা ছোট একটা গাছে গোলাপি রঙের পাপড়ি বিশিষ্ট ফুল। পাঁচ পাপড়ি বিশিষ্ট এই জবা ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জবা ফুলের মাঝখান দিয়ে যে একটা শিরা বের হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া একদম প্রথম দিকে আপনাদের মাঝে আমি হলুদ রঙের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই জবা ফুলটা হলুদ রঙের পাপড়ি হলেও মাঝখানটা লাল আর তার ওপর দিয়ে সাদা বর্ডার দেওয়া মত তাই আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলটা।
এরপর আমি আপনাদের মাঝে যে যাব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এটা সাদা রঙের ফুল। জবা ফুল একদম সাদা বললেও ভুল হবে কেননা এই ফুলের মাঝখানে খুব সুন্দর ভাবে গোলাপী রং ছড়িয়ে দিয়েছে মনে হচ্ছে। সাদা পাপড়ির ঠিক মাঝখান দিয়ে কত সুন্দর ভাবে ফুলের মধ্যে গোলাপী রঙ ছড়িয়ে দিয়েছে দেখে অবাক হয়ে যাওয়ার মত। সত্যি বলতে গেলে ফুলের সৌন্দর্য বলে হয়তো কখনোই শেষ করা যাবে না।
তারপর আপনাদের মাঝে শেয়ার করেছি একদম ধবধবে সাদা রঙের একটা জবা ফুলের ফটোগ্রাফি। সাদা রংয়ের এ জবা ফুলগুলো দেখতে চমৎকার সুন্দর লাগে। ফুলটা সম্পূর্ণ সাদা সবুজ পাতার মধ্যে সাদা রংয়ের ফুলটা যেন চোখ ধাঁধা লাগিয়ে দেয়।
তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করেছি হালকা হলুদ রঙের জবা ফুলের ফটোগ্রাফি। এটা রং হয়তোবা আপনাদের মাঝে আমি ঠিক করে বলতে পারছি না তবে অনেকটা ধূসর রঙের ফুলটা। জবা ফুল যে এত রং এর হয় এই পার্কে না গেলে আমি হয়তো জানতেই পারতাম না। ধূসের রং এর এই ফুলের মাঝখানটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
তারপর আপনাদের মাঝে হাজির হয়েছে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এই জবা ফুলের নাম আমি ঠিক বলতে পারলাম না। তবে আপনারা যদি এই ফুলের নাম এবং এই ফুলের পাপড়িতে যে রং আছে এটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই ফুলটা।
আজকে আমি আপনাদের মাঝে সাতটা ভিন্ন ভিন্ন জাতের জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করেছি। আশা করছি আমার ধারণ করা প্রতিটা ছবি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। জবা ফুল আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে জবা ফুল কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/2002329686224036051?t=4epaW5M8Jm-icMYUSr-yXA&s=19
https://x.com/MstFatema137069/status/2002330178354360742?t=ueqTJgEMYnUN8ttYUOHqog&s=19
https://x.com/MstFatema137069/status/2002329686224036051?t=4epaW5M8Jm-icMYUSr-yXA&s=19
https://x.com/MstFatema137069/status/2002330178354360742?t=ueqTJgEMYnUN8ttYUOHqog&s=19
আপু আপনি আমার অনেক পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার পোস্ট থেকে ভিন্ন ভিন্ন জবা ফুলের ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে এবং পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বেশ কিছু জবা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। কারণ আপনারা প্রতিনিয়ত এত সুন্দর ফটোগ্রাফি করেন সেগুলো দেখতে খুব সুন্দর দেখায়। একেকটা একেক কালারের জবা ফুল একসাথে দেখতে পেরে আরো ভালো লাগলো।
বেশ কিছু জবা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। কারণ আপনারা প্রতিনিয়ত এত সুন্দর ফটোগ্রাফি করেন সেগুলো দেখতে খুব সুন্দর দেখায়। একেকটা একেক কালারের জবা ফুল একসাথে দেখতে পেরে আরো ভালো লাগলো।