আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231017_211616.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো, আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি ধারণ করতে এখন আমার অনেক ভালো লাগে। কিন্তু কিছুদিন আগেও আমি ভালোভাবে বুঝতাম এ না কিভাবে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে হয়। একদিন আপনাদের ভাইয়া আমাকে দেখিয়ে দিল কিভাবে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে হয় তারপর থেকে আমি নিজেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করতে শুরু করে দিয়েছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম সুন্দর ফটোগ্রাফি ধারণ করার জন্য একটু ধৈর্য ধারণ করতে হয়। আর সব সময় এই ফটোগ্রাফি ধারণ করার মধ্যে থাকতে হয়। কখন যে সুন্দর কিছু চোখের সামনে চলে আসবে সেটা বলা যায় না। যেমনটা আজকে আমার সাথে হলো। যদি আমি ফটোগ্রাফি ধারণ করে না শিখতাম তাহলে হয়তো বা আমার চোখেই পড়তো না আকাশের এই সুন্দর দৃশ্য গুলো। যেহেতু ফটোগ্রাফি ধারণ করা শুরু করেছি তাই আকাশের এই সুন্দর দৃশ্য গুলো দেখেই আমার ফটোগ্রাফি ধারন করতে ইচ্ছা হল। আর তখনই আমি ভাবলাম এটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব।

IMG_20231017_211738.jpg

IMG_20231017_211641.jpg

আকাশের এই সুন্দর দৃশ্যগুলো বেশিরভাগ শরৎকালে দেখতে পাওয়া যায়। কেননা এই শরৎকালেই আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াই। ছোটবেলায় পড়েছিলাম যে আকাশে সাদা মেঘ বুলোর মতো ভেসে বেড়াই কিন্তু সেটা এভাবে কোন সময় উপভোগ করা হয়েছিল না। সেটা আজকে অনেক বছর পরে এই ফটোগ্রাফি ধারণ করতে যেয়ে উপভোগ করতে পারলাম।

IMG_20231017_211543.jpg

IMG_20231017_211520.jpg

আকাশের এই সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছিল যদি পাখি হতে পারতাম তাহলে কতই না মজা করে এই সুন্দর মেঘের মধ্যে উড়ে যেতে পারতাম। আসলেই পাখিদের কত মজা তারা কত সুন্দর ভাবে এমন দারুণ প্রকৃতির মাঝে উড়তে পারে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমি যখন ফটোগ্রাফি গুলো ধারণ করছিলাম একটাও পাখি ফটোগ্রাফির মধ্যে আনতে পারলাম না।

IMG_20231017_211500.jpg

IMG_20231017_211438.jpg

কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম আকাশের এই সৌন্দর্যের সাথে গাছ দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল যেন গাছের উপর দিয়েই এই সুন্দর মেঘগুলো ভেসে চলে যাচ্ছে।

আমার শেয়ার করা আকাশের সৌন্দর্যের এই ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/redeployed.discovery.construction

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই আকাশের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও আকাশের ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কালকের আকাশটা ভীষণ সুন্দর ছিল। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।

 3 years ago 

ফটোগ্রাফিগুলো চমৎকার ছিল। আসলে আকাশকে আমরা এক এক সময় এক এক রকম হিসেবে দেখতে পাই। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আমরা আকাশকে এক এক সময় এক এক রকম দেখি। ধন্যবাদ।

 3 years ago 

আপনার করা এত সুন্দর আকাশের ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি আকাশের ফটোগ্রাফি করেছেন। আকাশ আমার এমনিতেই খুবই পছন্দের। আপনি ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন যা দেখে বুঝতে পারছি।

 3 years ago 

সত্যিই আকাশটা দেখতে তখন অনেক সুন্দর ছিল। ছবিগুলো আমি দুপুরের সময় তুলেছিলাম তাই দেখতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

মুক্ত আকাশের ছবিগুলো দেখে খুব ভালো লাগলো, অনেকদিন এরকম খোলা আকাশ দেখা হয় না মেঘের ভেলাগুলো খুব সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ছবি।

 3 years ago 

কিছুদিন ধরে তো বৃষ্টি হল তার মধ্যে এরকম আকাশ সত্যি দেখা যায়নি। তবে এখন শীতকালে প্রায়ই এরকম আকাশ দেখা যাবে।

 3 years ago 

বৈচিত্রময় আকাশে নান্দনিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার আকাশের ফটোগ্রাফি সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেলো । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আকাশের সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকৃতির এই লীলাখেলা সবসময় উপভোগ করতে ভালোবাসি। আপনি আকাশের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো । এভাবে আপনার ফটোগ্রাফি আরো উপভোগ করতে চাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি এগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমাদের ভাইয়া আপনাকে ফটোগ্রাফি করা দেখে এসে বিদায় আজকে আপনি খুব সুন্দর করে আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। তবে এটি ঠিক ফটোগ্রাফি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তবে আপনার ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য লাগলেও আমার কাছে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে আপু।

 3 years ago 

আমাদের ভাইয়া আপনাকে ফটোগ্রাফি করা দেখে এসে বিদায় আজকে আপনি খুব সুন্দর করে আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। তবে এটি ঠিক ফটোগ্রাফি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তবে আপনার ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তাহলে তো আপনি প্রথমে আমাদের ভাইকে ধন্যবাদ দিতে হবে। কারণ যে হিসেবে ফটোগ্রাফি করতে হয় তা আপনাকে দেখিয়ে দিয়েছে। তবে আপনার আকাশের সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আকাশের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

উনার কাছ থেকেই এভাবে ফটোগ্রাফি করা শিখেছি তো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39