মেটে আলু তোলার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250128_140200_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোষ্টের মধ্যে দিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে একটি সবজি তোলার অনুভূতি শেয়ার করব। এটি হচ্ছে মেটে আলু। আপনারা হয়তোবা এই মেটে আলু টা দেখলে অনেকে চিনতে পারবেন কিন্তু নাম শুনে অবাক হবেন। মেটে আলু আমাদের অঞ্চলে বেশ দেখা যায়। বিশেষ করে শীতের মধ্যে এই আলু গুলো বাজারে ওঠে। মাছ অথবা মাংস দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আমার কাছে তো মেটে আলু খেতে খুবই ভালো লাগে। এবছর শীতের শেষে আমি যখন আমার মায়ের বাসায় ছিলাম তখন আমার আব্বু এই আলু তুলেছিল আমাদের বাড়ি থেকে। এই আলু অনেকের কাছে নতুন আলু। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। একবার এই আলুর আমি রেসিপি তৈরি করেছিলাম একজন ভাইয়া অথবা আপু আমাকে এই আলুর গাছ অথবা আলু সম্পর্কে জানতে চেয়েছিল। ওনাকে বলেছিলাম পরবর্তীতে এই বিষয়টা জানাবো। কেননা কমেন্টে তো আর এত কিছু বলা সম্ভব না। তারপরেও অনেকে বলেছিলেন এই আলু নাকি নতুন দেখছে। তাই ভাবলাম মেটে আলু তোলার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি।

IMG_20250128_140147_HDR~2.jpg

IMG_20250128_134440_HDR~2.jpg

মেটে আলু তিন ধরনের হয়। এ আলু গুলোর উপরের অংশ লাল হয় আবার অন্য জাতের আলু উপরের অংশ সাদা হয়। কিন্তু ভেতরে সব ধরনের আলুর মধ্যে সাদা। এছাড়াও আর এক জাতের আলো আছে এদের পাতা তিনটা একসাথে অর্থাৎ তেপাতা মত পাতা হয়। ওই আলু গুলো খেতে আবার এই আলুর থেকে বেশি ভালো লাগে। আমাদের বাড়ির এক পাশে অনেকটা জায়গা পড়ে রয়েছে। আর সেখানে আমার মা এই আলুর ফল মাটির নিচে পুঁতে রেখেছিল। এ আলুর একটি সুবিধা হচ্ছে এই আলুর গাছে লতার সাথে অনেক ফল ধরে। আর এই ফলগুলো যদি মাটিতে যে কোন জায়গায় পুঁতে রাখা হয় তাহলে ওখান থেকে গাছ বেরিয়ে নিচে অনেক আলু হয়। মাটি যদি একটু ঝুরঝুরে হয় তাহলে আলু বেশি বড় হয়। আমাদের এখানকার মাটি বেশিরভাগ এঁটেল মাটি। তারপরেও আমার মা নিচের দিকে একটু ঝুরঝুরে নরম মাটি দিয়ে রেখেছিল। তার সাথে আরও কিছু গোবরের জৈব সার দিয়েছিল তাই বেশ ভালোই হয়েছিল আলু। আলু গুলো সম্পূর্ণ আমরা পরিমাপ করিনি তবে আন্দাজ করে বলা যায় প্রায় ৭-৮ কেজি আলু হয়েছে।

IMG_20250128_134956_HDR~2.jpg

IMG_20250128_135502_HDR~2.jpg

আপনারা প্রথম থেকেই দেখতে পারছেন গাছের নিচে শিকড়ের নিচ থেকে আলু গুলো মাটির নিচের দিকে নামতে শুরু করে অর্থাৎ বড় হতে থাকে। এগুলো শিকড়ের সাথে হয়। আমি একটা আলু হাতে নিয়ে আপনাদের খুব কাছ থেকে দেখেছি। আমাদের এই আলু গুলো মূলত লাল আলু ছিল। এগুলো নির্দিষ্ট নাম আছে কিন্তু আমার জানা নেই। আপনারা যদি এই আলুর নাম জানেন তাহলে বলবেন। আমাদের এলাকাতে একে মেটে আলু বলে। সেদিন সকাল বেলা আমার মা বলল আলু গুলো তুলে ফেলা হোক কেন না আমরা মানে আমি শ্বশুর বাড়িতে চলে আসব। আর আলু গুলো তুলে ফেললে রান্না করে বেশ মজা করে খেয়ে আসতে পারবো সবাই মিলে। তাই আমার আব্বু দুপুরের দিকে আলু তুলতে লাগলো। এই আলু তুলতে অনেক সময় লাগে কেননা আলু গুলো খুবই নরম হয় একটু খোঁচা লাগলে সেখান থেকে ভেঙে যায় অথবা কেটে যায়। দুপুরবেলা ছিল তাই আবু রায়হান কেউ ছেড়ে দিলাম একটু খেলা খেলার জন্য। কেননা কিছুক্ষণ পরে গোসল করাব আর তারপরে আর সেভাবে ছাড়া হয় না মাটিতে।

IMG_20250128_140207_HDR~2.jpg

IMG_20250128_140306_HDR~2.jpg

আবু রায়হান আলু তোলার সময় অনেক সুন্দরভাবে উপভোগ করছিল। সে তো আলু গুলো তুলে ফেলার পর যে গর্ত হয়েছিল সেখানে নেমেই ফেলেছে। এরপর মাটি দিয়ে নিজের শরীর ঢেকে দিচ্ছিল। যাইহোক আলু গুলো তোলার মুহূর্তটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। অনেকেই হয়তোবা এই আলু গুলো দেখেছেন কিন্তু কিভাবে এই আলু তুলে বা মাটিতে কেমন করে হয় সেটা জানতেন না। আমি শুনেছি একটি লতানো আলু গাছে প্রায় 20 কেজি আলু হয়। আপনাদের কাছে আমার আজকের এই মেটে আলু তোলার মুহূর্তটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

মেটে আলু আমার ভীষণ পছন্দের। আর এই আলু আমাদের এদিকেও দেখা যায়। তবে সেটার রোপণ করলেই হয় সচরাচর তেমন একটা পাওয়া যায় না। খুব সুন্দর হয়েছে আপনাদের এই আলু। আমাদেরও কিছুদিন আগে প্রায় সাড়ে ছয় কেজির মত মেটে আলু তুলেছিলাম যেটা ছিল সাদা রঙের। আপনাদের বাড়িতেও এত সুন্দর মেটে আলু হয়েছে দেখেই তো খুব ভালো লাগছে। আমার তো ইচ্ছে হচ্ছে এখান থেকে নিয়ে রান্না করে খেয়ে ফেলি। আশা করি আপনার আম্মু খুব সুন্দর করে মজা করে রান্না করেছে।

 last year 

হ্যাঁ আপু আমার আম্মু সত্যি অনেক স্বাদ করে এই আলু গুলো রান্না করেছিল। আপনাদের বাড়িতেও এই আলু তুলেছিলেন জেনে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু।

 last year 

এই আলু খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপু।

 last year 

Screenshot_20250306-212910.png

Screenshot_20250306-212750.png

 last year 

এই মেয়েটা আলু আমাদের এদিকেও প্রচুর হয় আপু। তবে কোথাও কিভাবে লাগিয়েছে কে কবে জানিনা এমন অনেক বার হয়েছে এমনি বনজঙ্গল থেকে তুলে এনেছি। আর আপনি ঠিকই বলেছেন মেটে আলু মাছ বা মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের তো এমন ধরনের কার্যকলাপে আনন্দ হয়ই।

 last year 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন এই ধরনের কাজকে আমি বাচ্চারা একটু বেশি আনন্দ পাই। আমাদের এদিকে এই আলু চাষ করা হয়। আর আপনার কমেন্টে প্রথমদিকে মেটে লিখতে গিয়ে মেয়ে লেখা হয়ে গেছে।। ঠিক করে নিবেন আপু ধন্যবাদ।

 last year 

এই ধরনের মুহূর্ত গুলো দেখা হয়নি কখনো। মেটে আলো খেতে বেশ ভালো লাগে। যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সম্পন্ন। মেটে আলো তোলার মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আলো নয় আপু আলু। মেটে আলু খেতে ভীষণ সুস্বাদু। আমার তো ভীষণ পছন্দ। ধন্যবাদ আপু।

 last year 

আপনার আম্মু আলুর ফল মাটিতে পুঁতে দিয়েছিল সেই আলোর ফল থেকে দেখছি অনেক সুন্দর আলূ হয়েছে যেটি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে ।ধন্যবাদ এত সুন্দর আলূ তলার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এই আলোর ফল মাটিতে পুতে রাখলেই এর সুন্দর গাছ হয় আর তার নিজ থেকে অনেক সুন্দর আলু পাওয়া যায়।

 last year 

মেটে আলু আমার খুবই প্রিয় একটা আলু।আমি মাংস দিয়ে কখনো রান্না করে খাইনি তনে মাছ দিয়ে বহুবার রান্না করে খেয়েছি। দারুণ সুস্বাদু এই আলু।ঝুরঝড়ে মাটিতে এই মেটে আলু অনেক বড়ো হয়।আমারও বাড়িতে মেটে আলু লাগানো আছে তুলতে হবে।ধন্যবাদ আপনাকে লোভনীয় মেটে আলু তোলার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42