আমার ধারণ করা রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240327_094613.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ২৭ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে আমার পছন্দের কাজ গুলোর মধ্যে একটি হচ্ছে ফটোগ্রাফি ধারণ করা। যখনই কোন সুন্দর জিনিস দেখি তখনই সেটাকে ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে রাখি। আর প্রত্যেক সপ্তাহে যে ফটোগ্রাফি গুলো ধারণ করা হয় সেগুলোই আমি সপ্তাহ শেষে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে থাকি। গত সপ্তাহে ধারণ করাতে এমনই কিছু ফটোগ্রাফি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করি আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের পাশে খুবই ভালো লাগবে।

IMG_20240327_094522.jpg

শীতকাল শেষ হয়ে যাবার পরপর এই আমরা গাছে গাছে খেজুর লক্ষ্য করে থাকি। শীতকালে গাছে প্রচুর পরিমাণে খেজুরের ফুল দেখতে পাওয়া যায় আর যখন শীত শেষ হয়ে যেতে শুরু করে তখন আস্তে আস্তে সেই ফুল থেকে ফল ধরতে শুরু করে। আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট খেজুর গাছ থেকে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। গাছের আকৃতি ছোট হওয়া সত্ত্বেও সেই গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরেছিল।

IMG_20240327_094155.jpg

এই পর্যায়ে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটির আকৃতি খুবই ছোট তাই আমাকে খুবই কষ্ট করে ফটোগ্রাফিটা ধারণ করতে হয়েছে। ফুলটির নাম আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

IMG_20240327_094221.jpg

এই পর্যায়ে আমি কাঁটা আকৃতির গাছের একটা সুন্দর হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছে। গ্রাম অঞ্চল গুলোতে বছরের এই সময়টাতে এই ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলটির নাম ও আমার জানা নেই।

IMG_20240327_094254.jpg

এই পর্যায়ে আমি আপনাদের মাঝে বেলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। বেলি ফুলের আকৃতি ছোট হলেও এই ফুলটা সকলে পছন্দ করে তার সুগন্ধের কারণে।

IMG_20240327_094426.jpg

এরপরে আমি আপনাদের মাঝে নাম না জানা একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। যদিও এই ফুলটার নাম আমি জানিনা কিন্তু আমাদের এলাকাতে বিভিন্ন রঙের এই ফুল দেখতে পাওয়া যায়। আকৃতি ছোট হলেও দেখতে অনেক সুন্দর।

IMG_20240327_094043.jpg

সবশেষে আমি আপনাদের মাঝে তামাকের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। বছরের শুধুমাত্র এই সময়টাতেই তামাকের ফুল দেখতে পাওয়া যায়।

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আপনাদের কাছে কোন ফটোগ্রাফিতে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার ধারণ করা ছবি নিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু। ছবি গুলো সুন্দর হয়েছে। প্রতিটি ছবিই ভালো লেগেছে। তবে খেজুরের ছবিটি সবচেয়ে ভালো লেগেছে আমার। আরো ভালো লাগলো আপনার বাড়ীর খেজুর গাছ থেকে ছবিটি ধারন করেছেন জেনে। ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)

আমাদের বাড়ি বলতে গেলে আপু আমাদের বাড়ির পাশে মাঠ আর আমাদের জমিতে এই কাজটি হয়েছে। বাড়ি থেকে খুব একটা দূরে না, যখন তখনই যাই। তাই এভাবে শেয়ার করেছি। তবে যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে আমার কাছে খেজুর ফলের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ধারণা প্রতিটি ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি বেশ ভালো লেগেছে। বিশেষ কাঁচা খেজুরের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগতেছে। তাছাড়া বন্য ফুলের ফটোগ্রাফি গুলা আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করলেন। গোলাপ ফুলের সুন্দর ছিল। অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি।

 2 years ago 

রাস্তার পাশে বন্য ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে তাই এগুলোর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লাগলো আপু। তবে ফটোগ্রাফি তে ফুল গুলোর বর্ণনা ‌ কিছুটা এলোমেলো মনে হয়েছে আমার কাছে। ‌ তবে ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। খেজুরের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এত গুলো খেজুর একসাথে দেখতে ভালোই লাগলো। সর্বশেষ ফটোগ্রাফির ফুলগুলোও অনেক সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমি যেদিন এই ফটোগ্রাফি পোস্ট করেছিলাম নেটে খুবই সমস্যা করেছিল হয়তোবা এলোমেলো হয়ে গেছে ঠিক করে দিয়েছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63761.21
ETH 1788.91
USDT 1.00
SBD 0.39