আমার বাগানের নতুন ফুল

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230911_092534.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালো আছেন সুস্থ আছেন। কয়েকদিন যাবত আমি একটু অসুস্থতা অনুভব করছি। একটু জ্বর এসেছে। আপনারা সকলে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। আজকে আমি আপনাদের মাঝে আমার বাগানের নতুন একটা ফুলের পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুদিন আগে যখন আপনাদের ভাইয়া এই কাজটি নার্সারি থেকে কিনে এনেছিল তখনো আমি গাছটির নাম জানতাম না। আর এই গাছে যে এত সুন্দর সুন্দর বড় আকৃতির ফুল ফুটবে সেটাও আমার ধারনার বাইরে ছিল। আপনারা যদি গাছটাকে লক্ষ্য করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এই কাজটি দেখতে অনেকটা ঢেঁড়স গাছের মতো। যেদিন গাছটি কিনে আনে সেদিন আমিও তাকে বলেছিলাম এত টাকা দিয়ে ঢেঁড়স গাছ কিনে আনার কি দরকার।

IMG_20230911_092517.jpg

IMG_20230911_133936.jpg

আপনাদের ভাইয়া আমাকে বলেছিল কিছুদিন অপেক্ষা করো তাহলেই মজার জিনিস দেখতে পাবে। আমিও সেই অপেক্ষাতেই ছিলাম দেখতে দেখতে গাছটি বড় হয়ে যাচ্ছিল। যেহেতু এখন বর্ষাকালের মত বৃষ্টি হচ্ছে তাই গাছের বৃদ্ধির ক্ষমতা অনেক বেশি। অল্প সময়ের মধ্যেই গাছটি অনেক বড় আকার ধারণ করেছে। গাছটি বড় হবার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে এখন প্রতিনিয়তই।

IMG_20230911_092509.jpg

যেদিন গাছটিতে প্রথম ফুল ফুটল সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পেরেছিলাম না যে এই ধরনের ঢেঁড়স গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটতে পারে। যদিও প্রথমদিকে একটা একটা করে ফুল ফুটতো কিন্তু এখন প্রতিদিনই বেশ কয়েকটা করে ফুল ফুটতে দেখতে পাওয়া যায় আমার এই গাছে। এই গাছটি আমি আমার ঘরের জানালার পাশে লাগিয়েছি। জানালার পাশের এই ফুল বাগানে আমার এই গাছটি সহ আরো অনেক ধরনের ফুল গাছ রয়েছে। এই ফুল সম্পর্কে আপনাদের মাঝে এত কথা বলে ফেললাম কিন্তু এটার নামই তো বললাম না। ঢেঁড়স গাছের মতো দেখতে এই ফুলটির নাম হচ্ছে স্থলপদ্ম।

আমার বাগানের এই নতুন ধরনের ফুল গাছটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ফুল সবাই পছন্দ করে। আপনি আজকে আপনার নিজের বাগানের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। নিজের কাছে ফুল আপনার ফুল গুলো বেশ সুন্দর হয়েছে দেখতে। সব মিলিয়ে ভালো ছিল ধন্যবাদ সুন্দর ফুল আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

এই ফুলের গাছ আমি আগে কখুনো দেখি নাই।অনেকটা জবা ফুলের মতো দেখতে আর গাছ অনেকটা ঢেরস গাছে ন্যায়।ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফুল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও আগে এই কাজটি দেখেছিলাম না ভাইয়া। নার্সারিতে গিয়ে গাছটি দেখে খুবই ভালো লাগলো তাই কিনে এনেছিলাম। তারপর যখন ফুল ফুটল তখন বেশ ভালোই লাগলো গাছটি।

 3 years ago 

আমাদের ভাই এ ফুলের গাছ কিনে এনেছিল আর এখন সেই ফুলের কাছে সুন্দর ফুল ফুটেছে দেখে সত্যি অনেক ভালো লাগছে। ঢেঁড়স গাছেও যে এতো সুন্দর ফুল ফুটতে পারে সেটা আসলে আমারও জানা নেই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি বলতে গেলে এটি ঢেড়স গাছ না এটি এক ধরনের ফুলের গাছ।

 3 years ago 

যদি ও এখন গাছ লাগানোর সময়টা শেষের দিকে, আমিও আমার ইউনিভার্সিটিতে অনেকগুলো কৃষ্ণচূড়া এবং কাঠবাদাম গাছ লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে আপনার বাগানের ফুল ফুটেছে এই গাছগুলো বড় হয়েছে।

 3 years ago 

কৃষ্ণচূড়া ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনার লাগানো গাছেও অনেক ফুল ফুটবে।

 3 years ago 

আমি চারাগাছ রোপন করেছি এখনো ছোট রয়েছে, তবে যখন এগুলো বড় হবে তখন অনেকগুলো গাছ হবে। ক্যাম্পাসটা সুন্দর হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার বাগানের নতুন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বাগানে অনেক সুন্দর ভাবে ভুল ফুটে রয়েছে। দৃশ্যগুলো দেখে মুগ্ধ হলাম, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38