আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফটোগ্রাফি এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে আবারো কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগে আর ফটোগ্রাফি পোস্টটি দেখতে ভালো লাগে। আজকেও কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কিছু ফুলের ফটোগ্রাফি কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আশা করি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলো রঙ্গন ফুলের ফটোগ্রাফি।রঙ্গন ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। আমাদের বাড়ির সামনে অনেকগুলো ফুলগাছ রয়েছে ফুল গাছ গুলোর মধ্যে একটি ফুল গাছ হচ্ছে রঙ্গন ফুল গাছ।গাছের মধ্যে এত ফুল ফুটে থাকে যে বাড়ির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। যদি এখন এই কাজগুলো তেমন যত্ন নেওয়া হয় না। নিজে নিজেই বেড়ে উঠছে এবং ফুল ফুটেছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এই লাল রঙের রঙ্গন ফুল দেখতে খুবই সুন্দর লাগে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হচ্ছে একটা সমুদ্রের পাড়ে ফটোগ্রাফি। এটা আমাদের এলাকা থেকে কিছুটা দূরে একটা জায়গায়। এলাকাটা বেশি বড় নয় সমুদ্রের পাড়ের কাছাকাছি কয়েকটা দোকান আর আশেপাশে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। পর্যটক কেন্দ্র হিসেবে এটি সেরকম কোন স্বীকৃতি পায়নি। পরিবেশটা সুন্দর জায়গাটা দেখতে অনেক মানুষই আসে। অনেক মানুষ সেখানে ঘোরাঘুরি করে সে হিসেবে মানুষদের জন্য সেরকম সুব্যবস্থা নেই। মানুষরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে। নৌকাতে উঠে কিছুটা ঘোরাঘুরি করে এবং পাশে ছোটখাটো কয়েকটা দোকান আছে সেই দোকান থেকে কেনাকাটা করে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলো নীল আকাশ সবুজ গাছের ফটোগ্রাফি। আসলে আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দেশ। চারদিকে সবুজ শ্যামল এত সুন্দর পরিবেশ যে দিকেই তাকাই মুগ্ধ না হয়ে পারা যায় না। একদিন দুপুর বেলা মিষ্টি রোদ উঠেছে আকাশটাও খুবই সুন্দর নীল নীল মেঘ। পুকুর পাড়ে গিয়েছিলাম সেখানে খুবই সুন্দর সুন্দর কিছু গাছ ছিল। গাছের পাশ থেকে আকাশটা এত সুন্দর লাগছিল দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। সেজন্য ওই গাছ আর নীল আকাশের ফটোগ্রাফির আপনাদের মাঝে শেয়ার করেছি।
device : vivoy15s
লোকেশন
এ ফটোগ্রাফিটি হলো খুবই সুন্দর একটা সুন্দর ফটোগ্রাফি। একদিন আমাদের এই এলাকা থেকে কিছুটা দূরে একটা একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমাদের পুরো এলাকার মানুষই ব্যস্ততার মাঝে একটু সময় কাটাতে যায়। একদিন আমরাও গিয়েছিলাম সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই দীঘির মধ্যে ছোট্ট একটা জাহাজের মত ছিল। এর মধ্যে কিছু লোকজন উঠে দাঁড়িয়ে ছবি তুলছিল ।দেখতে খুবই ভালো লেগেছে সে জন্য ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করা।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলে একটি পাতার ফটোগ্রাফি। আসলে যখন থেকে ফটোগ্রাফি করতে ভালো লাগে তখন যেকোনো ধরনের সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লে ফটোগ্রাফি করি। আর এই পাতাটি দেখতে খুবই সুন্দর লাগছিল। সবুজ রঙের এই পাতা আমাকে যেন মুগ্ধ করেছে সে জন্যই এ ফটোগ্রাফি করা। আপনারা দেখতে পাচ্ছেন পাতাটা কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে আমারে পাতার ফটোগ্রাফি ভালো লাগবে।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1694049608853504171?t=3zodf22nxvNLRJxZfzeWTQ&s=19
আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতির ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আপনি দারুন ফটোগ্রাফি করেন। আপু আপনার এই পোষ্টের মাধ্যমে দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিকই বলেছেন আপু প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।
বাহ আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি দেখছি অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে, আমি একটু আগে একটি ফটোগ্রাফি পোস্ট করে এলাম। আপনার করা সবগুলো ফটোগ্রাফি আমার ভালো লেগেছে তবে রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
বাহ্ একটু আগেও ফটোগ্রাফি করে এলেন জেনে খুবই ভালো লাগলো। আসলে আমার কাছে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
মুগ্ধ হয়ে যাবার মতো কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমিও কোথাও ভালো কিছু দেখলেই সেটা ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে ফেলি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সমুদ্র পাড়ের ফটোগ্রাফি এবং নীল আকাশের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
সমুদ্র পাড়ের ফটোগ্রাফিও নীল আকাশের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার করা রেনডম ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে আপু।সবুজে ভরা আর নীল আকাশ দেখে খুব ভালো লাগলো।রঙ্গন ফুলের সৌন্দর্যে আমিও মুগ্ধ। আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
রঙ্গন ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছেও। আপনার কাছে রঙ্গন ফুল দেখে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি অসাধারণ লেগেছে। আপনি আপনাদের পাশের এলাকাতে ঘুরতে গিয়েছিলেন সেখানে গিয়ে বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছিলেন সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি ঘুরতে যাওয়ার ফটোগ্রাফি দেখতে কিন্তু সত্যিই বেশ অসাধারণ লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা ও শুভকামনা জানানোর জন্য। আপনার কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
আপু আপনি এই ফটোগ্রাফি করতে অনেক ভালবাসেন জেনে ভালো লাগলো। আসলে ফটোগ্রাফি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনবদ্য হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আসলে ভাইয়া এখন ফটোগ্রাফি করতে ভালো লাগে। তাছাড়া মন ভালো হয়ে ফটোগ্রাফি করলে সেজন্য মাঝেমধ্যে ফটোগ্রাফি করা এবং আপনাদের মাঝে শেয়ার করা। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমার মন্তব্যের সুন্দর চমৎকার সাবলীল ভাষায় ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে পারলাম না। আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফিটি। কারণ আমি খুবই পছন্দ করি। আপনার জন্য শুভকামনা রইল।
আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া খুবই খুশি হলাম আপনার সুন্দর একটি মন্তব্য দেখতে পেয়ে।