আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

InCollage_20230911_195543965.jpg

আজকে আমি কয়েক রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। সেজন্য ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি। আজকেও আর একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছি তার মধ্যে কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি কিছু ফুলের ফটোগ্রাফি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতেই আমি বেশি পছন্দ করি। আশা করি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20230908_152144.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো সবুজ শ্যামল ঘেরা গ্রামের পরিবেশের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমাদের গ্রামেরই ফটোগ্রাফি। শুক্রবার বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে বিশেষ করে সবুজ শ্যামল প্রকৃতি গুলো দেখতে বেশ দারুন লাগে। আর আমাদের গ্রামের যেদিকে তাকানো হবে সেদিকে সবুজে সমারোহ যে দিকে তাকানো হয়। সব দিকে প্রাকৃতিক পরিবেশে ভরপুর। সেজন্য যখনই সময় হয় প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশে উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি। সেদিন বেরিয়েছিলাম বৃষ্টির পর আর এই ফটোগ্রাফিটি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি-নিভর উপর সেজন্য জমি জামার মধ্যে ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। এ ফটোগ্রাফির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বড় একটা ধানের জমি এবং আশেপাশে সবুজ বড় বড় গাছ।

IMG_20230908_154008.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো জেসমিন ফুলের ফটোগ্রাফি। ফুলটার নাম যেমন সুন্দর ফুল টা দেখতেও তেমনি সুন্দর। একটা হিন্দু বাড়ির সামনে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগে। তারা প্রায় সময় এ ফুলগুলো দিয়ে পুজো করে। যখনই ফুলটার ফটোগ্রাফি করছিলাম তখনও তারা পুজো করছিল। আর ফুলটা সৌন্দর্যের কথা তো নাই বা বললাম আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের এই ফুলটা দেখতে কি সুন্দর। গাছের পাতাগুলো গাঢ় সবুজ রঙের এবং পুরো গাছ জুড়ে বিভিন্ন অংশগুলো ফুল দেখতে পাওয়া যায় বিশেষ করে দূর থেকে দেখতেই বেশি সুন্দর লাগে।

IMG_20230908_151737.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হয়েছে অনেকগুলো কচু গাছের ফটোগ্রাফি। এ ফটোগ্রাফি টা করেছিলাম রাস্তার পাশ থেকে। রাস্তার পাশ দিয়ে অনেকগুলো কচু গাছ এভাবে একসাথে রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে ।পাতাগুলো অনেক পরিষ্কার আর সুন্দর দেখতে। কচু গাছে এগুলো শাক খাওয়া ও যায় এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সেটা তো আপনারা জানেনই।

IMG-20230911-WA0012.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো কলমি ফুলের ফটোগ্রাফি। ফুলের মধ্যে কলমি ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। কলমি ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কলমি ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। আমাদের বাড়ির সামনে কলমি গাছ লাগানো হয়েছিল। সেখানেই অনেকগুলো কলমি ফুল একসাথে উঠেছিল যা দেখতে বেশ সুন্দর লাগছিল।কলমি ফুলের ফটোগ্রাফিটা করেছে সাদা ও বেগুনি রঙের সমন্বয় কলমি ফুলটি দেখতে এক কথায় অসাধারণ লাগে।

IMG-20230911-WA0011.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে ডায়ানথাস ফুল ফটোগ্রাফি। গোলাপি রঙের এই ডায়ানথাস ফুল টা দেখতে বেশ সুন্দর ও অপরূপ। এই ফটোগ্রাফি টা করেছিলাম একটা নার্সারি থেকে। এই ধরনের বেশিরভাগ ফুলের ফটোগ্রাফি আমার নার্সারি থেকে করা কারণ এই ধরনের অসাধারণ ফুল গুলো নার্সারি ছাড়া অন্য কোথাও তেমন দেখা যায় না। নার্সারিতে গেলেই দেখা যায় কত রকমের ফুলের রয়েছে। এক ফুলের মধ্যে অনেক ধরনের প্রজাতি রয়েছে অনেক ধরনের রং রয়েছে। আমার ফটোগ্রাফি করা এটা ডায়ানথাস মধ্যে অনেক প্রজাতি এবং অনেক রকম রয়েছে। আলাদা আলাদা রঙে রয়েছে এবং দুটি রঙের সমন্বয় অনেকগুলো ডায়ানথাস করে রয়েছে।।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ফুল সৌন্দর্যের প্রতীক । ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। কলমির ফুল দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

কলমি ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। ফটোগ্রাফি করতে আমাদের সবার অনেক ভালো লাগে। সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 3 years ago 

হ্যাঁ আপু ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে আর মনটাও অনেক ভালো থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া বিভিন্ন ফুল বিভিন্ন সময় ফুটতে দেখতে পাওয়া যায়। গ্রামীন পরিবেশে এই সৌন্দর্য মানুষের মনকে মুগ্ধ করে। ভালো লাগলো আপনার করা সবুজ প্রকৃতির ফটোগ্রাফি তার পাশাপাশি ফুলের ফটোগ্রাফি গুলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশ আপনার কাছে উপভোগ করতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগলো,এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আসলে যত ফটোগ্রাফি গুলো ধৈর্য ধরে করা হয় তাতে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো সবুজ শ্যামলা গ্রামের পরিবেশ এর ফটোগ্রাফিটি। তবে সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

আমার আজকের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজ খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি এবং একটি প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল গুলো দেখতে বেশ সুন্দর ছিল তার মধ্যে বেশি ভালো লেগেছিল প্রাকৃতিক দৃশ্যটি। সবুজ এই দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছে। সবমিনা আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবুজে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি আপনাকে মুগ্ধ করেছে এটা শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

একদম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ বিশেষ করে আপনার শেয়ার করা জেসমিন ফুলটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

জেসমিন ফুলটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago (edited)

আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। জেসমিন ফুলকে আমি মালতি ফুল বলে চিনতাম এতদিন। আমাদের বাড়িতেও এই ফুলের গাছ রয়েছে। এই ছোট ছোট সাদা ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে ভাইয়া এই ফুলটার নাম আমারও জানা ছিল না পরে আমি জানতে পারলাম এই ফুলটাকে জেসমিন ফুল বলে। এর অন্য নামও থাকতে পারে সেটা আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ ছিল। আসলে ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি দেখতে বেশ ভালই লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কলমি ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38