আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000054978.jpg

আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। তবে সকাল থেকে পোস্ট করতে একটুও মন চাইছিল না কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা খুবই খারাপ। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলের পুরো ডিসপ্লে ভেঙে চুরে একেবারে খুবই খারাপ অবস্থা অবস্থা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন মোবাইলের এই অবস্থা দেখলাম মনটা খুবই খারাপ হয়ে গেল। আর মোবাইলের এই অবস্থার কারণে সারাদিন খুব খারাপ লাগছিল আমার কাছে। এখন আসলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে। আজকে আমি রেনডম ফটোগ্রাফি করলাম। রেনডম ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে অন্যদের ফটোগ্রাফি দেখতে খুবই পছন্দ করি আমি।একটি ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ছবি একসাথে দেখতে পাওয়া যায়। এই রেনডম ফটোগ্রাফি করলে এক এক জায়গা থেকে আমি সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকেই সংগ্রহ করা হয় ছবি। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকে সেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে‌। তাই আজকে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি আশা করছি। আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

1000054973.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে খুবই সুন্দর একটি ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি। ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের গল্প শুনেছি ঘোড়ার গাড়ি নিয়ে। অনেক কৌতুহল ছিল ঘোড়ার গাড়ি নিয়ে। বেশ অনেকদিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এই ঘোড়ার গাড়ির দেখা পেলাম। যদি এর আগেও অনেকবার দেখেছি সেটাও সমুদ্র সৈকতে গিয়ে দেখা হয়েছে। সমুদ্রের আশেপাশে বিভিন্ন ধরনের ঘোড়া এবং ঘোড়ার গাড়িতে করে পর্যটকদের কে ঘোরানো হয় যেটা দেখতে বেশ ভালো লাগে। তবে ঘোড়াগুলোর জন্য খুবই খারাপ লাগে কারণ একটা পশুকে এভাবে জোর করে কাজ করানো হয় সেটা খুবই খারাপ লাগে।

1000054977.jpg

device : vivoy15s
লোকেশন

এখানে আমি একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছি।এই ফুলটির নাম হচ্ছে জিনিয়া ফুল।জিনিয়া ফুলও হচ্ছে শীতকালীন ফুল। শীতকালে বেশ নানান প্রজাতির জিনিয়া ফুল দেখতে পাওয়া যায়। ২০ প্রজাতির জিনিয়া ফুল বর্তমানে পাওয়া যায়। তার মধ্যে আমি গোলাপি রঙের জিনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।জিনিয়া ফুল শীতকালীন ফুল হলেও বাণিজ্যিকভাবে এটাকে সারা বছর চাষবাদ করা হয় বাজারে নার্সারিতে সব সময় দেখা যায়। আমার কাছে জিনিয়া ফুল অনেক বেশি ভালো লাগে।

1000054976.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুল একসাথে।এই ফটোগ্রাফিটি করেছি আমি ফুলের মেলা থেকে যেখানে ছিল হাজার রকমের শীতকালীন ফুল। এই ফুলের মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ডিসি পার্কে। এই পার্কে গত দুই তিন বছর ধরে প্রতিবছর শীতকালে ফুলের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো ফুল প্রেমী মানুষ ছুটে যায় সেই ফুলে সৌন্দর্য উপভোগ করার জন্য। এ বছর আমি গিয়েছিলাম সেই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। সেখানে থেকে এই ফুলের বাগানের ফটোগ্রাফিটা করেছি যেখানে অনেক অনেক গাঁদা ফুল দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে।

1000054975.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রংবেরঙের অনেক চায়ের কাপ। এরকম রংবেরঙের চায়ের কাপ আমার অনেক পছন্দের। এ চায়ের কাপগুলো ফটোগ্রাফি করেছিলাম আমি একটি মেলা থেকে। হয়েছিল চট্টগ্রামে যে মেলার নাম ছিল গ্রামীণ মেলা। যেখানে অনেক অনেক ধরনের জিনিসপত্র ছিল আর ছিল পাহাড়ি মানুষদের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো দেখে বেশ ভালো লেগেছিল। সেই মেলায় এ চায়ের কাপ কাপ দেখে আমার কাছে অনেক ভালো লাগে সেখানে ফটোগ্রাফি করে নিলাম। যদিও আমি প্রতিদিন চা খেতে একদমই পছন্দ করি না তারপরও খেতে হয়। কিন্তু চা খাওয়া থেকে এই রংবেরঙের চায়ের কাপগুলোর কালেকশন আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সব সময় চেষ্টা করি রঙ বেরঙের কাপ কেনার।

1000054974.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল পতেঙ্গা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি। বেশ অনেকদিন আগেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এ ফটোগ্রাফিটি করেছিলাম ফটোগ্রাফি করার সময় ছিল বিকেল বেলা। বিকেলে সমুদ্র সৈকতের দৃশ্য আমার কাছে বেশ ভালো লাগে। সূর্য ডোবার আগ মুহূর্তে যখন সূর্য মাথার উপর থেকে নেমে গেল তখনকার এই মুহূর্তটি আমি অনেক পছন্দ করি। চারদিকে অনেক অনেক মানুষ সমুদ্রের মধ্যে হাজারো জাহাজ পাশে সূর্য এই মুহূর্তে উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে। ভাবলাম আপনাদের মাঝেও এই ফটোগ্রাফিটি শেয়ার করি। আশা করছি আমার আজকের গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো আপু। পতেঙ্গা সমুদ্র সৈকতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ঘোড়ার গাড়ির বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফুলগুলো সৌন্দর্য সত্যি খুব দারুণ। এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য আমি ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় দেখেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পতেঙ্গা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই জায়গার মধ্যে ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। হয়তো খুব তাড়াতাড়ি যেতে পারবো।

 last year 

1000054992.jpg

 last year 

আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো তো দারুণ হয়েছে আপু। বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু।ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সেখানকার বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন। সেখান থেকে ক্যাপচার করা সমুদ্র সৈকতের ফটোগ্রাফিটি চমৎকার লাগলো। সমুদ্র তে ঘুরতে গিয়ে দারুন ঘোরার ছবি ক্যাপচার করেছেন আপু। ঘোড়ার ছবি এবং চট্টগ্রাম ডিসি পার্কের ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগলো।বর্ণনা সহ চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আপনি আজকে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে আপু। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, জিনিয়া ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো শেয়ার করলে। আপনার শেয়ার করা বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর চমৎকার দৃশ্য আর পার্ক থেকে নেওয়া ফুলের দৃশ্য মগের দৃশ্য সবকিছু অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলের মেলা থেকে যে ফটোগ্রাফি টা ধারণ করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি টা আমার খুবই ভালো লেগেছে।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার তোলা প্রতিটা রেনডম ফটোগ্রাফি। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি কিন্তু খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। ডিসি পার্ক থেকে তোলা ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে আপনার সবগুলো ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64120.95
ETH 1729.82
USDT 1.00
SBD 0.42