আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000068786.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000068782.jpg

device : vivoy15s
লোকেশন

প্রথমেই আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এই ফটোগ্রাফিতে আপনারা রংবেরঙের বেশ অনেকগুলো ফুল একসাথে দেখতে পাচ্ছেন। এই ফুলগুলোর নাম হচ্ছে জিনিয়া ফুল। জিনিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট দেখতে জিনিয়া ফুলগুলো বেশ ভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এতদিন আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেও আজকে সবগুলো কালারের ফুলের ফটোগ্রাফি একসাথে শেয়ার করলাম। সত্যি বলতে সবগুলো একসাথে দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই ফটোগ্রাফির মধ্যে আপনারা দেখতে পাবেন হলুদ গোলাপি গোলাপি ও সাদা সমন্বয়ে ফুলগুলো।

1000068781.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফুলের ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটার নাম হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল তো আমরা সবাই চিনে থাকি আমাদের দেশের খুবই পরিচিত একটি ফুল। গাঁদা ফুলের মধ্যে যে অনেক রকমের জাত ছিল সেটা আসলে ফটোগ্রাফি করার সুবাদে জানতে পেরেছিলাম। নইলে খুব কম রকমেরই গাধা ফুল সম্পর্কে ধারণা ছিল। আমার কাছে গাঁদা ফুল গুলো খুবই ভালো লাগে কারণ গাঁদা ফুলের রংটা আমার অনেক বেশি পছন্দের। বেশিরভাগ গাঁদা ফুলে গুলো হলুদ হয়ে থাকে রঙ বেদে কিছু লাল রঙের এবং কিছু হয় কমলা রঙের। কিন্তু হলুদ রঙের গাধা ফুল টা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।

1000068783.jpg

device : vivoy15s
লোকেশন

এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকগুলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুলের মধ্যে বেশ অনেকগুলো কালার রয়েছে। তার মধ্যে এখানে আপনারা একসাথে অনেকগুলো কালার পিটুনিয়া ফুল দেখতে পাচ্ছেন। এতগুলো পিটুনিয়া ফুল একসাথে দেখে খুবই ভালো লেগেছে। ফুলগুলোকে টবের মধ্যে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই ফুলের ফটোগ্রাফি টা আমি করেছি নার্সারি থেকে। নার্সারিতে গেলে সব রকমের ফুল একসাথে দেখতে পাওয়া যায়। তাছাড়া এখন এক ফুলের মধ্যে বিভিন্ন জাত ও রঙের ফুল নার্সারিতে বেশ সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় যেটা দেখতে আরো বেশি ভালো লাগে।

1000068785.jpg

device : vivoy15s
লোকেশন

এখন আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করলাম এই ফুলের নাম হচ্ছে ডালিয়া ফুল। হয়তো আপনারা অনেকেই ফুলের সাথে পরিচিত। ডালিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়। তাছাড়া এই ফুলের মধ্যেও বিভিন্ন ধরনের রঙের ফুল রয়েছে তবে এই ফুলটা দেখতে একটু বেশি সুন্দর। সাদা ও হলুদ রঙের ফুলের পাপড়ি গুলো সাদা এবং ফুলের মাঝখানের অংশটা সামান্য হলুদ রঙের। দুটো রঙের কম্বিনেশনে ফুলটা খুবই সুন্দর লাগছে।

1000068784.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটি অর্থাৎ সর্বশেষ ফুলের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলটির নাম হচ্ছে প্যানসি ফুল।প্যানসি ফুল এর সাথে পরিচিত হয়েছি বেশি দিন হয়নি কারণ এ বছরের শুরুর দিকেই আমরা প্যানসি ফুলটা প্রথম দেখলাম একটা ফুলের মেলায় গিয়ে। ফুলটা খুবই সুন্দর ফুলটা প্রথম দেখাতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আপনাদের মাঝে যেই রঙের ফুলটা ফটোগ্রাফি শেয়ার করলাম সেটা হচ্ছে হলুদ ও কপি কালারের। এই ফুলটার মধ্যে আরও বেশ কয়েকটি কালার হয়। তাছাড়াও আমার কাছে বেগুনি রংয়ের ফুলটা খুবই সুন্দর লাগে। এই ছিল আমার আজকের কিছু ফটোগ্রাফি। আশা করছি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আপনার অনেক ভালো লেগেছে।বিশেষ করে সাদা ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি ভীষণ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ডালিয়া ফুল ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেক রঙের ডালিয়া ফুল দেখতে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয়। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে মন ভরে গেল।

 last year 

চমৎকার সব ফুলের সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছে। ফুলগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয়। প্রত্যেকটা ফুল অসাধারণ লাগছে দেখতে। অনেক ভালো লেগেছে ফুলগুলো দেখে।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে খুব ভালো। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুল দেখলে এমনিতে ভালো লাগে। আর ভিন্ন ভিন্ন ফুলের রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা খুশি হয়ে যায়। প্রথম ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে আমার কাছে। পুরো মনে হচ্ছে বাগান ভর্তি ফুল। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি ভীষণ সুন্দর এবং নজর কারা।

 last year 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 last year 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি খুবই সুন্দর হয়েছে। এছাড়া অন্যান্য সব ফুলের সৌন্দর্য দেখে ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। দেখে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63851.64
ETH 1733.17
USDT 1.00
SBD 0.41