আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

InShot_20240114_211125766.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে আরো একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ফটোগ্রাফি মধ্যে কিছু গাছ প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি ফুলের ফটোগ্রাফি রয়েছে। সাধারণত আমি রাতে পোস্ট করি। কালকে অনেক বেশি অসুস্থ থাকার কারণে বিশেষ করে রাতের অনেক বেশি অসুস্থ ছিলাম ।সেজন্য কালকে আর এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। সেজন্য ভাবলাম আজকে সকাল সকাল আপনাদের মাঝে পোস্টটি শেয়ার করে ফেলি। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240114-WA0003.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো ধান গাছের ও ধান ক্ষেত এর ফটোগ্রাফি। গ্রামের পরিবেশের সত্যিই অনেক সুন্দর।গ্রামে প্রাকৃতিক পরিবেশের উপভোগ করতে গেলে ধান ক্ষেত ছাড়া সম্ভব নয়। গ্রাম মানেই ধান ক্ষেত তো থাকবে। সেদিন বাড়ি থেকে বেরিয়েছি হাঁটার জন্যে হাঁটতে বেরিয়ে। তখন গ্রামের মাটির রাস্তার পাশ দিয়ে এত সুন্দর ধান ক্ষেত দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে ছোটবেলার আমি অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলা আমাদের নিজেদের অনেক ধানক্ষেত ছিল। শীতকাল আসলেই ধান পেকে গেলে সেগুলোকে কেটে বাড়িতে নিয়ে আসত। তারপর মা দাদু সবাই মিলে সে ধান নিত এবং ধানের গাছগুলোকে এক পাশে রেখে দিত। তারপর ধান গুলো সিদ্ধ করতে সারারাত ধরে। তারপর মাটিতে সুন্দরভাবে পরিষ্কার করে সেই ধানগুলো শুকাতে দিত। অনেক অনেক স্মৃতি রয়েছে যেটাই গাছের ফটোগ্রাফি করার সময় মনে পড়েছিল।

IMG-20240114-WA0009.jpg

device : vivoy15s
লোকেশন

এবার এর ফটোগ্রাফি হলে সমুদ্রের ফটোগ্রাফি। আপনারা যারা আমার ট্রাভেল পোস্টগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমি ঘোরাঘুরি করতে কি রকম পছন্দ করি। যখনই সময় ও সুযোগ পাই বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই। নতুন নতুন জায়গা দেখতে এবং সেখানে গিয়ে এসে পরিবেশটা সম্বন্ধে জানতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে তবে সেগুলো সবগুলো পর্যটন কেন্দ্র হিসেবে সেরকম স্বীকৃতি পায়নি। তারপর আশেপাশের মানুষ সেখানে প্রায় ঘুরতে যায়। বেশ কয়েকদিন আগে আমাদের এলাকা থেকে বেশ অনেকটা দূরে সেখানে গিয়েছিলাম। সেখানে সেরকম পর্যটন কেন্দ্র হিসেবে কিছুই নেই। শুধু আশেপাশের মানুষগুলো গিয়ে সেখানে সুন্দর পরিবেশ উপভোগ করে। বেশ কিছুদিন আগে আমিও গিয়েছি দেখতে বেশ সুন্দর লেগেছে।

IMG-20240114-WA0011.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিতে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সবুজের সমারোহ এবং নীল আকাশ। যদি নীল আকাশ বললে ভুল হবে সুন্দর একটি মেঘলা আকাশ। অনেকটা এলাকা জুড়ে ধান খেতে এবং ধান খেতে শেষে বড় বড় গাছ যদি গাছগুলো এখান থেকে দেখতে অনেক বেশি ছোট লাগছে তার শেষে যেন নিচ থেকে একটি আকাশ শুরু হয়েছে। আসলে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখবো প্রকৃতির প্রেমে পড়ে নি এরকম মানুষ খুবই কম। প্রকৃতির সৌন্দর্যটা মানুষকে খুবই ভালোভাবে মোহিত করে ফেলে।

IMG-20240114-WA0014.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল হলুদ রঙের গাঁদা ফুলের ফটোগ্রাফি। ফুলের মধ্যে হলুদ রঙের ফুল গুলো আমার একটু বেশি ভালো লাগে। সেজন্য কোথাও যদি একটা হলুদ রঙের ফুল আমার চোখে পড়ে সেখানেই আমি যেন আটকে যাই ফটোগ্রাফি না করলে যেন মনটাই ভরে না। এই হলুদ রঙের গাঁদা ফুলের দেখে আমি সাথে সাথে ফটোগ্রাফি করেছি। হলুদ রঙের গোলাপ ফুল, হলুদ রঙের অন্যান্য ফুল সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। এই হলুদ রঙের গাঁদা চোখ পড়লেই আমার একটা স্মৃতি রয়েছে ছোটবেলার।। একদিন ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে টাকা জমিয়ে একটা হলুদ রঙের গাঁদা ফুলের গাছ কিনেছিলাম। যদিও এত শখের আমার দুই ভাই মিলে নষ্ট করে ফেলেছিল।

IMG-20240114-WA0010.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো খুবই সুন্দর একটি গাছের ফটোগ্রাফি। একদিন আমি বাজারে রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন পাশেই একটা ফুল গাছে এবং বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসে ছিল একজন লোক সে গাছগুলো বিক্রি করছিল। তখন তার মধ্যে এই গাছটা আমার চোখে পড়ে। এই গাছটার নাম আমার জানা নেই তবে দেখতে অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন এলোভেরা গাছের মতো পাতাগুলো খুবই সুন্দরভাবে ছড়িয়ে থাকে আর তার নিচে অনেকগুলো অন্য ধরনের একটা গাছ রয়েছে। এই গাছটার বেশ ভালো লেগেছিল দেখে ফটোগ্রাফি করেছিলাম তবে গাছটা কিনিনি। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর। বিশেষ করে ওপরে নীল আকাশ আর নিচে ধানক্ষেত। এটাই বেশি ভালো লেগেছে।তবে বাকিগুলোও বেশ সুন্দর। আর এই সি বিচটা একটু অন্য রকম।লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপনাকে এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে আমার কাছেও ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করেন জেনে ভালো লাগলো। আপনার আজকের ফটোগ্রাফিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে ধান ক্ষেতের ফটোগ্রাফিটা এবং সমুদ্র পারের ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে আমার কাছে।এরকম ধানক্ষেতের সামনে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। ভালো লাগলো দেখে।

 2 years ago 

হ্যা আপু ধান ক্ষেত আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সমুদ্রের ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে।। ইস!! আমাদের এলাকায় যদি এমন সমুদ্র সৈকত থাকতো তাহলে সব সময় সেখানে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতাম।

 2 years ago 

হ্যা ‌আপু এই সমুদ্রের পাড়ে ঘুরে আসতে বেশ ভালো লাগে অনেক বাতাস খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য পোস্ট করেছেন।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো খুবই স্পষ্ট হয়েছে। সমুদ্রের ফটোগ্রাফিটা দেখে বুঝা যায় সেটা বৃষ্টি পরবর্তী মুহূর্ত। উত্তাল সমুদ্রের দিকে তাকালে মনটা এর মত বিশাল হয়ে যাই। আপনার মোবাইলের ক্যামেরা খুবই ভালো। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি একদমই ঠিক বলেছেন সেদিন পুরো সকাল বেলা বৃষ্টি হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি বেশি ভালো লাগে। কারন এক পোস্টের মাধ্যমে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনি মাঝে মধ্যে ঘুরতে যান জেনে খুশি হলাম। মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। সমুদ্রের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদমই ঠিক কথা বলেছেন মাঝে মাঝে ঘোরাঘুরি করলে বেশ ভালো লাগে এবং মন ও ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। আপনি চমৎকার কিছু বর্ননা ও শেয়ার করলেন। বর্ননা পড়ে ও ফটোগ্রাফিগুলো দেখে দারুন লেগেছে।ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আজকের ফটোগ্রাফি গুলোর ব্যাখা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার নিজের কাছেও ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ মূল্যবান একটা মন্তব্য করে উৎসাহিত করেছেন।

 3 years ago 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি । আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং সমুদ্রের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বাকি সবগুলো ফটোগ্রাফিও বেশ সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সমুদ্রের ও প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে আপনার শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38