আমার তোলা সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে সাতটি ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

_1682790165999.jpg

আজকে আমি সাতটি সাত রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে আমি বেশ কয়েকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। প্রায় অনেকগুলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। মাঝখানে দুটো অন্য ফটোগ্রাফি রয়েছে একটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফার একটি এমনি ফুলের ফটোগ্রাফি। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। পিটুনিয়া ফুলগুলো লাল ,গোলাপি ,সাদা ,বেগুনি এবং ফটোগ্রাফি করেছিল। পিটুনিয়া ফুল গুলোর মধ্যে সবথেকে শেষের পিটুনিয়া ফুলটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি আপনাদের কাছে আমার এই পিটুনিয়া ফুলগুলোর ফটোগ্রাফি ভালো লাগবে

ফটোগ্রাফি -১

IMG-20230429-WA0017.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো গোলাপি রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। বেশ কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে অনেক ধরনের ফুল ছিল সে ফুলগুলো দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রঙের পেছনে একসাথে দেখতে পুরো রংধনুর মত লাগছিল। দেখেই গোলাপি রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম আমি।

ফটোগ্রাফি -২

IMG-20230429-WA0015.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হল সাদা রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। আসলে জায়গাটা ছিল ফুলের সমারোহ ভরা। ছোট ছোট নার্সারির গাছের প্যাকেট গুলোর মধ্যে পিটুনিয়া ফুল গাছ গুলো ছিল। মনে হয় সেখানকার লোকেরা গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছে বেশিদিন হয়নি তার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা ফুল গাছ প্যাকেটের মধ্যে রয়ে গেছে। সাদা রং এর পিটুনিয়া ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন।

ফটোগ্রাফি -৩

IMG-20230429-WA0014.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে লাল রঙের একটি ফুলের ফটোগ্রাফি। আমি যতটুকু বুঝতে পারছি এই ফুলটি হলো পুরো লাল রং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। কারণ ফুলটি দেখতে পুরো পিটুনিয়া ফুলের মত। আমার মনে হয় এটি লাল রঙের পিটুনিয়া ফুল। লাল রঙের পিটুনিয়া ফুল আমি আগে দেখিনি আমার ধারণা লাল রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। লাল রঙের পিটুনিয়া ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছে একবার খুবই অসাধারণ একটি ফুল।

ফটোগ্রাফি -৪

IMG-20230429-WA0013.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি আমি একটা জায়গা থেকে করেছিলাম। আশেপাশে এরকম অনেক গুলা গাছ ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। দেখতে অনেক ফুলের মত লাগছিল। এটি ফুলের ফটোগ্রাফি নয় আমার যতটুকু বুঝতে পারছি বাঁধাকপির ফটোগ্রাফি। একটা ক্ষেত মধ্যে থেকে তুলেছিলাম। যেকোনো ধরনের ফুলকপি বা বাঁধাকপির গাছ হবে এটি। একটা জায়গায় বেশ অনেকটা জায়গা জুড়েই গুলো লাগিয়েছিল আর বড় বড় পাতা বের হয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সেজন্য ভাবলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি করে শেয়ার করি।

ফটোগ্রাফি -৫

IMG-20230429-WA0012.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হল বেগুনি রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। বেগুনি রঙের পিটুনিয়া ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর আর বিভিন্ন কালারের মধ্যেও রয়েছে। একেক কালারের এক এক রকম সৌন্দর্য ভরপুর। আর সব রঙের পিটুনিয়া ফুলগুলো যদি একই জায়গায় লাগানো হয় দেখতে তো অসাধারণ লাগে। বেগুনি পিটুনিয়া ফুল গুলো দেখতে বেশ সুন্দর। একেবারে সূর্যের আলো পড়াতে দেখতে অসাধারণ লাগছে ফুলটি যেন ঝিকিমিকি করছে।

ফটোগ্রাফি -৬

IMG-20230429-WA0011.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। সবার কাছে পরিচিত এই নয়নতারা ফুল।ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম একটা মসজিদের সামনে থেকে। বাড়ি থেকে আসার পথে একটা মসজিদের সামনে নয়ন তারা ফুলের একটি কাজ ছিল। ফুলের গাছটি অনেক বড় গাছের মধ্যে অনেকগুলো ফুল ছিল দেখতে অসাধারণ লাগে। রিকশায় করে আসা-যাওয়ার সময় এই ফুল গুলো দিকে তাকিয়ে থাকতাম। একদিন সুযোগ করে নেমে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছি।

ফটোগ্রাফি -৭

IMG-20230429-WA0010.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হলো আরেকটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। এতক্ষণ আপনাদের মাঝে শেয়ার করেছি এক রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আর এখন আমি দুই রঙের সমন্বয়ে একটি পিটুনিয়া ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলের মধ্যে দুটি রঙের মিশ্রণ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গোলাপি ও সাদা রঙের মিশ্রণে পিটুনিয়া ফুলটি আমার নজর কেড়ে নিয়েছিল। অসাধারণ পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি নার্সারি থেকে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ। আমার ফুল খুবই প্রিয় তাই ফটোগ্রাফি দেখলেই যেন ভালো লাগে।

 3 years ago 

আপনার ফুল প্রিয় এবং আপনি ফটোগ্রাফি দেখতে পছন্দ করে জেনে খুবই ভালো লাগলো। আমার কাছে ফটোগ্রাফিও দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 3 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপনি ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আপনার কাছে ফুল ভালো লাগে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েক রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বেশিরভাগ পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন । পিটুনিয়া ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে বিভিন্ন কালারের হয়। তাছাড়া আপনার বাঁধাকপির পাতা দেখে আমিও ভেবেছিলাম যে এটি হয়তো কোন ফুল হবে। পরে দেখলাম যে বাঁধাকপির পাতা। অনেকটা ফুলের মতই লাগছে। সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করেছেন। পিটুনিয়া ফুল আমার কাছে দেখতে বেশ ভালো লাগে বিভিন্ন কালারের হয়।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন আপনি যেগুলো দেখে আমি একেবারেই মুগ্ধ। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা দেখে চোখ ফেরাতে পারছি না আমি। এক এবং সাত নম্বর ফটোগ্রাফিটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আরও বেশি ভালো লাগলো। ‌

 3 years ago 

এক এবং সাত নম্বর ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে। সে ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফি দারুন লাগছে আপু।
তবে ফুলগুলোর ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে আবার বাঁধাকপি গাছের সৌন্দর্যটাও কিন্তু নজর করেছে। এমন সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বাঁধাকপি গাছের ফটোগ্রাফিটি আমার কাছেও ভালো লেগেছে। কাজগুলো দেখতে বেশ সুন্দর সুন্দর। একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুল ভালোবাসেনা এমন লোক পাওয়া মুশকিল।
আমিও ফুল ভীষণ পছন্দ করি। আপনার ফুলের ছবিগুলো দারুন ছিল 👌
পিটুনিয়া ফুল বরাবরই ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ আপু চমৎকার ফুলের ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

ঠিক কথা বলেছেন ফুল ভালোবাসেন এরকম লোক পাওয়া মুশকিল। পিটুনিয়া ফুল আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 3 years ago 

পিটুনিয়া ফুল দেখতে অনেক ভালো লাগে যদি হয় এমন রংবেরংয়ের ফুল তাহলে তো আরো সুন্দর হয়। অনেকগুলো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে অনেক ভালো লেগেছে। আপনার মত আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।

 3 years ago 

আপনিও ফটোগ্রাফি করতে পছন্দ করেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুণ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। আরে হ্যাঁ আপনার ফটোগ্রাফির মাধ্যমে একসাথে অনেকগুলো ফুল দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই বেশি ভালো লাগলো। ধন্যবাদ গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই অসাধারণ ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার এ ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম আপু। এতো রংয়ের পিটুনিয়া ফুল রয়েছে সেটা জানা ছিল না। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পিটুনিয়া ফুল অনেক ধরনের হয়। প্রত্যেক রঙের পিটুনিয়া ফুল রয়েছে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37