সেভেরাম ফিস

20251211_122131.jpg

প্রকৃতির সৌন্দর্য সবসময়ই আমাদের মনকে শান্ত করে তোলে। কিন্তু সেই সৌন্দর্য যদি ঘরের মধ্যেই একটি ছোট্ট অ্যাকোরিয়ামের ভেতরে বন্দী থাকে, তাহলে তা যেন আরও রহস্যময় ও আকর্ষণীয় হয়ে ওঠে। সেভেরাম মাছের দৃশ্য খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে। সেভেরাম মাছ সাধারণত কয়েক প্রজাতির হয়ে থাকে, তবে এই যে হলুদ কালার এর মাছ, সেটা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। মাছটির চারপাশে রয়েছে রঙিন কোরাল সদৃশ সাজসজ্জা, পাথর, এবং জলের নিচের পরিবেশকে জীবন্ত করে তোলা কিছু কৃত্রিম উদ্ভিদ। পুরো দৃশ্যটি এক কথায় অসাধারণ ছিল।

সেভেরাম মাছ মূলত দক্ষিণ আমেরিকার নদী অঞ্চলে পাওয়া যায়। এদের বৈজ্ঞানিক নাম Heros severus। শান্ত স্বভাবের জন্য এই মাছ অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এই মাছের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন- সুন্দর গোলাকার দেহ, উজ্জ্বল রঙের বৈচিত্র্য, শান্ত ও সহনশীল স্বভাব। অন্যান্য মাছের সাথে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাও রয়েছে। আমাদের ব্যস্ত জীবনে এমন কিছু শান্ত মুহূর্ত খুবই প্রয়োজন, যা আমাদের মনকে একটু বিশ্রাম দেয়।এরা মূলত সর্বভুক হয়ে থাকে। এই মাছের খাদ্যের একটা গুরুত্বপূর্ন দিক হলো, এরা সেদ্ধ সবজিও খেতে পছন্দ করে। এরা আবার ছোটো ছোটো প্রজাতির মাছগুলো গিলে খেয়ে ফেলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39