মিশ্র Petunia ফুলের সৌন্দর্য

20251216_145404.jpg

প্রকৃতির ছোট ছোট উপহারগুলো আমাদের মনকে যেভাবে ছুঁয়ে যায়, তার মধ্যে ফুল হলো অন্যতম। এখানে যে দুটো ফুল দেখতে পাচ্ছেন, দুটিই Petunia ফুল। এই ফুলের সৌন্দর্য যেন দীর্ঘক্ষণ চোখে লেগে থাকে। এখানে প্রথমটা একটু হালকা গোলাপি কালার এর, যার মাঝখান থেকে গাঢ় লাল শিরার মতো নকশা চারদিকে ছড়িয়ে পড়েছে। ফুলের মাঝখানের সূক্ষ্ম গঠন ও তার চারপাশের সূক্ষ্ম রেখাগুলো এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। এই বিষয়গুলো ফুলটিকে শুধু সুন্দরই করেনি, দিয়েছে এক গভীরতা ও প্রাণবন্ততা। আরেকটা পেটুনিয়া আবার উজ্জ্বল ম্যাজেন্টা রঙের, যার কেন্দ্রে রয়েছে সাদা আভা।

এই সাদা অংশটি যেন ফুলটির একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করেছে। আর চারপাশের গাঢ় রঙ তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। সবুজ পাতার মাঝে এই রঙের বৈপরীত্য দারুণভাবে ফুটে উঠেছে। শীত ও বসন্তকালে এই ফুল বেশি ফোটে। টব বা বাগান, এই দুই জায়গাতেই সহজে চাষ করা যায়। বিভিন্ন রঙের পাওয়া যায়, যেমন- গোলাপি, বেগুনি, সাদা, লাল, এমনকি মিশ্র রঙেও। এই ফুলের উদ্ভিদের একটা গুণ হলো- নিয়মিত রোদ ও সঠিক জল পেলে দীর্ঘসময় ধরে ফুল দেয়। মূলত এই ফুল সঠিকভাবে পরিচর্যা করলে ভালো সৌন্দর্যের সৃষ্টি করে। পার্কের বাগানে যখন এই ফুল ফুটে থাকে, তখন মনে হয় শহরের কোলাহলের মাঝেও প্রকৃতি তার কোমল রূপ ধরে রেখেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62700.21
ETH 1756.63
USDT 1.00
SBD 0.39