ভিন্ন ধরনের ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমি বিভিন্ন রকম ফুল এবং প্রকৃতি নিয়েই এই ফটোগ্রাফি পোস্ট করবো। আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব, এখানে কয়েক ধরনের ফুলের ছবিও আপনারা দেখতে পাবেন। তবে আমি এর নিচে সংক্ষেপে কিছু বর্ণনা দিয়ে দিলাম। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
বিশাল আকারে একটি খেজুর গাছ। এটি আমাদের বাড়ির পাশেই অবস্থিত। কিছুদিন আগে আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে আমার ছোট আন্টিকে দেখতে গিয়েছি।কারণ আমার ছোট আন্টিকেও আমাদের বাড়িতে বিয়ে দেয়া হয়েছে। আর তারা নতুন বাড়িতে থাকে। তাই তাকে দেখতে যাওয়ার সময় পথের ধারে এই গাছের দেখা। আসলে আমরা যখন ছোটবেলায় কিন্ডারগার্ডেনে যেতাম তখন এই গাছগুলোকে দেখতাম। যদিও তখন কিছুটা ছোট ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। গাছটা দেখে ছোটবেলার শীতের সময়ের কথা মনে পড়ে গেল। একটা ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
এটাও সেই রাস্তারই ছবি। আমরা উত্তর দক্ষিণ সোজা রাস্তায় হেঁটে যাচ্ছিলাম। আর পশ্চিম দিকে খুব সুন্দর ভাবেই সন্ধ্যা
নামার দৃশ্য দেখা যাচ্ছে। অর্থাৎ সূর্য তখন ডুবুডুবু। তাই ভাবলাম একটা ছবি তুলি নিই। অনেকদিন হলো এই পরিবেশের ছবি তোলা হয় না। কারণ এখানে আসার পর তো বের হওয়া হয় না। কিন্তু আমাদের বাড়িতে গেলে অনেক বের হতাম। আর এইরকম অনেক ছবি তুলতাম। অনেকদিন পর সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যাওয়ার ছবি তুললাম। খুবই ভালো লেগেছে এই ছবিটি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি।
এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি আমার শ্বশুরবাড়িতেই ছাদের উপরে একটি টবে লাগানো। অনেক আগে আমি গাছটি লাগিয়েছিলাম। দীর্ঘদিন ফুল ফুটেনি। তবে কিছুদিন আগেই দেখলাম এই ফুলগুলো ফুটে রয়েছে। দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম। আসলে এই ফুলের নাম আমার ঠিক জানা নেই। তবে এই ফুলগুলো মাঝারি আকারের। আর এগুলো দেখতেও খুব বেশি সুন্দর দেখাচ্ছে। এই জন্যই ছবি তুলে রাখা।
সাদা আর গোলাপি কালার মিশ্রিত এই ফুলটিকে আমরা আঞ্চলিক ভাষায় টাইম ফুল হিসেবেই চিনি। এটি অনেকে আটটা অথবা নয়টার ফুল বলে থাকে। কারণ আমি আমার ছোট আন্টির কাছেই শুনেছিলাম এই নাম। তবে আমি টাইম ফুল হিসেবে জানি। আর এই ফুল গাছটিও একসাথে রোপন করেছিলাম। অনেকদিন গাছ মারা যাওয়ার অবস্থা, কিন্তু যখন বৃষ্টি হলো তখন গাছগুলোর শাখা-প্রশাখা উঠে। আর কিছুদিন আগেই ফুল ফুটল। আমিও সেই সাথে ছবি তুলে নিলাম। এগুলো দেখতে এতটাই ভালো লেগেছে যা বলার বাইরে। এগুলো গাছে থাকলে খুব বেশি সুন্দর লাগে। গাছ থেকে ছিড়ে নিলেই এগুলো ফ্যাকাসে হয়ে যায়।
এটিকেও আমরা টাইম ফুল বলে থাকি। তবে খুব সাধারণভাবে এই ফুলটি ফুটে থাকে। এটি একদম এক রঙের। এটি রাণী গোলাপি রঙের ফুল। ফুলটি খুবই সুন্দর। তবে এই টাইম ফুলগুলোতে কোন সুগন্ধ নেই। গাছের মধ্যে যখন ফুটে থাকে তখন বেশি সুন্দর দেখায়। যদিও এই রঙের শুধুমাত্র একটি ফুল ফুটেছে।সেই হিসেবে আমি ছবি তুলে নিলাম শেয়ার করব বলে
সাদা রঙের এই ফুলটি দেখে আমি খুবই আকর্ষিত হয়েছিলাম। কারণ আমার কাছে সাদা রঙের ফুল গুলো খুবই ভালো লাগে। এটি সাধারণ ভাবে কোন ফুল গাছের ফুল নয়। এটি হলো একটি লতানো গাছের ফুল। আর এটির পাতা শাক হিসেবে খাওয়া যায়। এই শাকের মধ্যে কিছু ফল ধরে যা পটলের মতো দেখতে। তবে আমার নাম জানা নেই। এত সুন্দর করে ফুটে রয়েছে দেখে ছবি তুলে নিলাম। যেহেতু একটু সন্ধ্যে হয়ে এলো তাই সেখানে অন্ধকার ছিল। তাই নাইট মোডের ছবি তুলে নিলাম।
এখানে কুমড়ো ফুলের মধ্যে একটি মৌমাছি দেখা যাচ্ছে। এটি মধু সংগ্রহ করার জন্য এসেছে। আমি প্রায়ই দেখি মৌমাছিগুলো ফুলে ফুলে উড়ে বেড়ায়। সকালবেলা ভ্রমর গুলো ফুলে ফুলে উড়ে বেড়াতে দেখা যায়। যেহেতু বিকেলবেলার ফটোগ্রাফি ছিল, সেখানে কুমড়ো ফুলের উপরে এই মৌমাছি দেখতে পেয়ে ছবি তুলে নিলাম।
এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেনডম ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। খেজুর গাছের ফটোটা কিন্তু আপনি খুব চমৎকার তুলেছেন। আর আপনার শশুর বাড়ির ছাদের বাগান থেকে যে ফুলগুলোর ছবি তুলেছেন এই ফুল গুলোর নাম হলো পর্তুলিকা। আপনারা এগুলোকে টাইম ফুল বলেন আমরা এগুলোকে পর্তুলিকা ফুল বলি। এই ফুলগুলো ছোট ছোট বিভিন্ন রঙের ফুটে থাকে দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সর্বদায়।
https://twitter.com/bristy110/status/1594342232282497024?s=20&t=aXO9TmqWAZDcbPLMHvuvPA
আপু অনেক সুন্দর একটি ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফিতে মৌমাছি, খেজুর গাছ, পড়ন্ত বিকেলের সূর্য ডোবা আর নানান রঙের ফুলের অপরূপ এক বৈচিত্র ফুটে উঠেছে।
অনেক ধন্যবাদ আমার ফটোগ্রাফিট উপলব্ধি করে চমৎকার মন্তব্যের জন্য।
ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পুরো পোস্টটি দেখে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে নয়টা ফুল গুলো দেখতে বেশ দুর্দান্ত লাগছে। আপনি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। এত দুর্দান্ত পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে । আপনাদের বাড়ির পাশের খেজুর গাছটিও দেখতে ভীষণ সুন্দর । সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে । আপনার তিন নং ফটোগ্রাফির ফুলটির নাম হচ্ছে পর্তুলিকা ফুল ।এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে । বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে । ধন্যবাদ আপনাকে।।
ধন্যবাদ আপু সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য, ভালো থাকবেন।
সুন্দর আর সাবলীল ভাষায়, আমার পোস্ট উপলব্ধি করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুবই মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করেছেন। ফটোগ্রাফি গুলোর সাথে সাথে আমাদের মাঝে খুব চমৎকার বর্ণনায় উপস্থাপনও করেছেন। আপনার পুরো পোস্টটি দেখে খুব ভালো লাগলো।এত দুর্দান্ত রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজের গতি আরো বেড়ে যায়।।
প্রিয় আপু প্রতিটি ফটোগ্রাফি ছিল সত্যি দেখার মতো ৷ আর আপনি ফটো ক্যাপচার করেছেন নিখুঁত ভাবে ৷ তবে সবচেয়ে ভালো লাগলো দুই নাম্বার ফটোগ্রাফি টি৷ সূর্যাস্ত বেলা কি লাল টকটকে রক্তের মতো ৷ আর ফুলের ফটোগ্রাফি গুলো ও বেশ চমৎকার ছিল ৷ ভালো লাগলো ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
সুন্দর সুন্দর মন্তব্য করার সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।
আপনি খুব সুন্দর করে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।আপু আপনি যে টাইম ফুলের কথা বলছেন সেই ফুলের বাগান আমার বাড়িতে ছিল গ্রামে।এই টাইম ফুলের একটি অদ্ভুত দৃশ্য আমার মনে আছে সেটা হচ্ছে যে ঠিক দিনের বারোটা বাজে ফুলগুলো ফোটে একদম টকটকে লাল হইয়া থাকতো।আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভাল লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।।
আপু ভিন্ন ধরনের ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি টাইটেলে যেমন ভিন্ন ধরনের লিখেছেন আপনার প্রতিটা ফটোগ্রাফিও ভিন্ন ধরনের হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। আপনারা যাকে টাইম ফুল বলেন আমরা তাকে বনফুল বলি।এই ফুল দেখতে খুবই সুন্দর। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে,।