🌸নাগবল্লী বা পত্রলেখা ফুলের ফটোগ্রাফি🌸। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
আসসালামুআলাইকুম

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ফুল নিয়ে এলাম। এটি আমার নিজের করা ফটোগ্রাফি। আজকের এই ফটোগ্রাফি মূলত শেয়ার করার কারণ হলো গতদিন আমি এই সুন্দর ফুলগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। আর ছবি তুলে নেয়ার পর তো আমি বারবার এই ছবিগুলো দেখতে থাকলাম। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই ফুলের ছবি। তাই আমার খুব ইচ্ছে হলো, কিছুদিন পর হলেও আজকে একটি ফটোগ্রাফি পোস্ট করি।


আমি বেশিরভাগই পেইন্টিং, ক্রাফট বা রেসিপি পোস্টগুলো করে থাকি৷ আর মাঝেমধ্যে কিছু ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করি, কারণ কিছুটা ভিন্নতা নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে।


আজকের এই পোস্টে আমি আপনাদের সবার সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব বলে এলাম। এটি এমন এক ধরনের ফুল,যা দেখতে পাতার মত মনে হয়। আর এর বিভিন্ন নাম রয়েছে। এর নাম আমরা নাগবল্লী বলে থাকি৷ আর এছাড়াও আরও কিছু নাম হলো পত্রলেখা, মুসেন্ডা ইত্যাদি।


নামগুলো শুনতে কিছুটা অদ্ভুত হলেও এই ফুল বেশ সুন্দর দেখতে। এই ফুলের পাতার রং সবুজ আর ফুলের রঙ হলো কিছুটা গোলাপি। আমি ঠিক জানি না এটাকে কি রঙ বলা যায়, তবে যাইহোক ফুল কিন্তু দারুণ।


এই ফুলের দিকে তাকালে আপনারা হয়ত দেখবেন এখানে আরো একটি ফুল রয়েছে। যেটি এই ফুলের মধ্যেই থাকে। আমি প্রথমত ভেবেছিলাম এটা কেউ আলাদাভাবে লাগিয়েছে,কিন্তু পরে দেখলাম এটা ফুলের মধ্যেই আছে৷


এই নাগবল্লী ফুলের রঙ হলো গোলাপি, যেটা আমার ধারণা। আর এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে৷ সাদা,গাঢ়-গোলাপি, হালকা-গোলাপি বা লাল রঙের হয়ে থাকে।

এই ফুলগুলো একগুচ্ছভাবে থাকে৷ কতগুলো পাপড়ি একসাথে থেকে একটি ফুলের গোছা হয়ে থাকে৷ আর পুরো গাছ জুড়ে এই ফুল ফুটে থাকে। খুব বেশি সুন্দর বলে এই ফুল বিভিন্ন জায়গায় লাগানো হয়৷ আর এই ফুলের বৈশিষ্ট্য হলো এটি ডিম্বাকৃতির ফুল, দেখতে বেশ সুন্দর।


এটি একটি লতানো গাছ বা ঝোপ জাতীয় ফুলগাছ। মুসেন্ডা, নাগবল্লী এবং পত্রলেখা এই নামেও পরিচিত।এই ফুল শাখা-প্রশাখার অগ্রভাগে ফোটে।এই ফুলের গন্ধ নেই কিন্তু বাহারি ফুল।এই ফুল দেখতে খুব আকর্ষণীয়।


আমি অনেকভাবেই এই ফুলের ছবি তোলার চেষ্টা করেছি।এই শীতের সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় এই ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগে।প্রতিটি ফুলের গায়ে কুয়াশা রয়েছে। আর চারপাশে আরও কয়েকধরনের গাছ রয়েছে, যেগুলো বাগানের সৌন্দর্য বর্ধিত করে।

সবার মতামতের অপেক্ষায় রইলাম, কেমন হয়েছে আমার ফটোগ্রাফি, জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

😍আল্লাহ হাফেজ😍

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিলো।
প্রতিটি ছবির ফোকাস ছিলো প্রফেশনাল লেভেলের। আর বিশেষ করে আপনার উপস্থাপনা আরো বেশি ভালো লেগেছে। আশা করি সামনে আরো এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন।
আপনার জন্য শুভকামনা রইলো।
❣️

 4 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখলে সত্যিই আমি মুগ্ধ। এই দুইটা ফুল আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। ফুল সম্পর্কে আপনার অনেক চমৎকার ধারণা আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর দুটি ফুলের ফটোগ্রাফি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, দেখে ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

  • আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এই ফুলের নাম আমার জানা ছিল না। আপনার পোস্ট দেখে আমি এই ফুলের নাম টি জেনেছি। নাগবল্লী খুব সুন্দর একটি নাম। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

বাহ আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি করার ছবিগুলো আমাকে অনেক সুন্দর লেগেছে। তাছাড়া ফটোগ্রাফির সাথে সাথে আপনি সেগুলোর বর্ণনাও অনেক সুন্দর দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো,, ❤️❤️❤️

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

পত্রলেখা ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ দেখাচ্ছে সেই সাথে আপনি পত্রলেখা ফুলের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পত্র লিখে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। এবং শিশির ভেজা ফুলের ফটোগ্রাফিটা দারুন লাগছে যা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার জন্য শুভেচ্ছা রইল

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপু আপনি প্রতিটি ছবিই তুলেছেন অত্যন্ত চমৎকার ভাবে। উপস্থাপনের ধরনও আলাদা। তবে সাবজেক্ট হিসেবে আরও কিছু ফুলের ছবি দিলে ভালো লাগতো। শুভকামনা আপনার জন্য।

 4 years ago 

অনেকগুলো তো দিলাম ভাইয়া,আমি বেশি ছবি তুলতে পারিনি,মানুষ চলে এসেছিল।যা পেরেছি তাই দিলাম।

 4 years ago 

আপু,অসাধারণ সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। নাগবল্লী অনেক সুন্দর ফুল ফুল। আমি অনেক আগেই দেখেছি এখন আর দেখি না কারণ হচ্ছে আমি তেমন একটা ঘর থেকে বের হই না তাই দেখতে পাই না।💖 আমার বাংলা ব্লগ 💖কমিউনিটি তে অনেক ভাইয়া এবং আপুরা ফুলের ফটোগ্রাফি গুলো যখন শেয়ার করে সেগুলো আমি বারবার দেখি কারণ আমি ফুল খুবই পছন্দ করি।আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে তেমনি আপনার লেখা গুলো অসাধারণ সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে আপনি লেখাগুলো লেখেছেন।অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 years ago 
  • প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যিই অসাধারণ। আপনার প্রতি রইল শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42