বর্ষায় প্রকৃতির ফটোগ্রাফি।।১০ মে ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।কিছুদিন প্রচণ্ড তাপদাহে সারা বাংলার মানুষ এককথায় পুড়েছে।সত্যি কথা বলতে গেলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।যেমন মাত্রাধিক তাপমাত্রা তেমনি প্রচণ্ড রোদ এর তাপ।তার শর্তেও মানুষ ঘরে বসে ছিলো না।জীবন ও জীবিকার তাড়নায় মানুষকে বাইরে বেরোতে হয়েছে।ফলে ঘটে গেছে অনেক দুর্ঘটনা।সবাই চাইছিল একটু বৃষ্টি যা কেবল মাত্র পারে এই গরম থেকে মুক্তি দিতে।
অবশেষে এলো স্বস্তির দিন।এই কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে আর সেটা বেশ ভালো রকমের হচ্ছে।এখন পরিবেশ একদম শীতল।আজকে হঠাৎ করে দুপুরের দিকে ভীষণ অন্ধকার করে মুষল ধারে বৃষ্টি নামলো।আর বৃষ্টি দেখলেই সবার একটু বৃষ্টি তে ভিজতে ইচ্ছে করে আর আমি ও তার ব্যতিক্রম নই।আর তাই একটু বজ্রপাত কমতেই ছাদে চলে গেলাম কিছু ফটোগ্রাফি করতে।
বেশ কিছু ছোট ছোট ফটোগ্রাফি করলাম।আর সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নিলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

এক সপ্তাহ আগে গরমে একদম অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। এখন পরিবেশ কিছুটা শিথিল রয়েছে। আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফী গুলো আমার কাছে পরিচিত মনে হচ্ছে। তবে, আপনার মাধ্যমে প্রতিটি ফুলের বিস্তারিত তথ্য জানতে পারলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঠিকি বলেছেন দাদা তীব্র এই তাপদ্রাহ জন জীবন একদম অতিষ্ঠ করে দিয়েছিল।তবুও মানুষ জিবিকার তাগিদে বের হয়েছে কাজ করেছে।খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে।
কদিন যেভাবে তীব্র রোদ এবং দাবদাহ চললো। বাপরে বাপ। জীবন যায় যায় অবস্থা। বৃষ্টি হয়ে কি যে শান্তি পাওয়া গেছে!!! দারুন সব ফটোগ্রাফি।
প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর লাগছে ।
অনেক কাঙ্খিত বৃষ্টি। আর এই বৃষ্টি যেন প্রকৃতিকে দিয়েছে নতুন রূপ। আপনি সেই বৃষ্টি ভেজা প্রকৃতির অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা বর্ষার প্রকৃতির প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বৃষ্টি কারণে পরিবেশ একদম ঠান্ডা করে দিয়েছে। আসলে কিছুদিন আগে যে তাপমাত্রা ছিল, জীবনের উপরে যেন অনেক বড় প্রভাব ফেলেছে। সকলেই যেন অসুস্থ হয়ে যাচ্ছিল। যাইহোক বৃষ্টি ভেজার এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ ছিল। আর খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, দেখে ভালো লাগলো।
আসলেই কিছুদিন আগে যে পরিমাণ গরম ছিল তাতে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বৃষ্টি হওয়াতে তাপমাত্রা কিছুটা কমেছে এখন। কিন্তু খুব একটা বৃষ্টি আমাদের এখানে হচ্ছে না। তাছাড়া ঠিকই বলেছেন দাদা বৃষ্টি হলে ভিজতে মন চায়। ছাদে গিয়ে কিন্তু চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি। সত্যি অনেক আনন্দ হয়েছিল বৃষ্টি টা দেখে। তবে দাদা বছরের প্রথম কয়েকটা বৃষ্টিতে না ভেজায় ভালো। ঐটা মানুষের জন্য ক্ষতিকর হয়ে থাকে। বৃষ্টির পরে করা ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে দাদা। ফুলের উপর বৃষ্টির আস্তরণ টা এককথায় অসাধারণ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে বর্ষায় প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
হ্যাঁ তীব্র তাপদাহ শেষে যখন বৃষ্টির ছোঁয়া পাওয়া যায় তখন যেন মনে স্বস্তি ফিরে আসে। বৃষ্টি শেষে বাসার ছাদে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলেন সেগুলোই তুলে ধরেছেন। ফুলের পাপড়ির সাথে বৃষ্টির ফোঁটা গুলো জমে থাকা দৃশ্যটা বেশি ভালো লেগেছে দাদা।