আমার কয়েকটি ফোটোগ্রাফি ৷৷বকখালী৷৷

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লেখা শুরু করছি।আজকে ও আমি বরাবরের মতো একটি ফোটোগ্রাফি পোস্ট করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আমি একজন শখের ছবিওয়ালা।তাই দোষ ত্রুটি মার্জনা করবেন।আমার ফোটোগ্রাফি যদি আপনাদের সামান্য ভালো ও লাগে সেটাই আমার সার্থকতা।

আজকের ফটোগ্রাফির মাধ্যমে আমি সমুদ্র তটের অপার সৌন্দর্য্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।কিছুদিন আগে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি ও আমার কয়েক জন বন্ধু মিলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে।এই সমুদ্র সৈকত টি বকখালী নামে পরিচিত।বকখালী মূলত একটি গ্রাম।বঙ্গোপসাগরে উপকূলীয় এই জায়গাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগণা জেলার কাকদ্বীপ মহকুমার নামাখানা থানায় অবস্থিত।কলকাতা থেকে সড়ক পথে বা রেলপথে নামাখানা এসে হাতানিয়া দোহানিয়া নদী পার হয়ে পৌঁছানো যায় বকখালীতে।এই পর্যটন স্থানটি লাল কাঁকড়ার জন্য খুবই বিখ্যাত।উপকূলীয় রক্ষী বাহিনীর সহযোগিতায় এটি সুন্দরবন অঞ্চলীয় জনপদ রূপে গড়ে উঠেছে।

এই বকখালীর পাশেই ফ্রেজারগঞ্জে রয়েছে বিদ্যুত উৎপাদন কেন্দ্র।এইখান কার লোকেদের প্রধান জীবিকা হলো মাছ ধরা।এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম হলো ভ্যান।প্রচণ্ড লবণাক্ত তার কারণে এখানে কৃষিকাজ একদমই হয় না।সবাই মাছ ধরে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে।এখানকার জীবন খুবই কঠিন।প্রতিনিয়ত সংগ্রাম করে জীবনযাপন করতে হয়।

আমি ও আমার বন্ধুরা খুবই মজা করে দুটি দিন এখানে কাটিয়েছিলাম।প্রকৃতির নির্মল হাওয়া ও বিশুদ্ধ বায়ু আমাদের জীবনকে যেন নতুন ভাবে উজ্জীবিত করে তুলেছিলো।একদিন সূর্যাস্তের অপরূপ দৃশ্য ক্যামেরায় বন্ধী করেছিলাম।তারই কিছু ছবি নিচে শেয়ার করলাম।

20211107_062636.jpg
BoC- linet.png


সমুদ্র সৈকতে পর্যটকরা প্রকৃতির রূপ উপভোগ করছেন।

আলোক যন্ত্র এর ব্যবহার মোবাইল ক্যামেরা

সমুদ্র সৈকত
বকখালী,পশ্চিমবঙ্গ


20211106_061226.jpg


সমুদ্র সৈকতে সূর্যাস্ত

আলোক যন্ত্র এর ব্যবহার মোবাইল ক্যামেরা

সমুদ্র সৈকত
বকখালী,পশ্চিমবঙ্গ

BoC- linet.png

20211106_060655.jpg

20211107_062633.jpg

20211106_071202.jpg

20211106_061222.jpg
BoC- linet.png

20211106_071158.jpg


সমুদ্র সৈকতে বালুরাশি

আলোক যন্ত্র এর ব্যবহার মোবাইল ক্যামেরা

সমুদ্র সৈকত
বকখালী,পশ্চিমবঙ্গ


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 5 years ago 

দাদা আপনার সমুদ্রসৈকতে সূর্যাস্তের ছবিটি দেখে চোখ ফেরাতে পারছিনা। আমি বেশ কিছুক্ষণ আপনার ছবিটি তাকিয়ে শুধু দেখলাম। এতো চমৎকার হয়েছে ছবিটি। আপনার সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

আমি একজন শখের ছবিওয়ালা।

দাদা আপনার লেখা এই লাইনটি আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমরা সবাই সখের ছবিওয়ালা। শখের বসে ছবি তুলতে সবারই অনেক ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে যেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার তার দক্ষ হাতে এই সুন্দর ফটোগ্রাফি গুলো করেছে। সমুদ্রের পাড়ে সূর্যাস্তের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে যেন প্রকৃতি তার চারপাশে নতুন রূপে সাজিয়ে তুলেছে। এছাড়া বালির উপর আঁকাআকি করতে সবারই অনেক ভালো লাগে। বালি রাশির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি
ও দারুণ কিছু অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

কি সুন্দর দৃশ্য, এটা দেখে আমাকে শান্ত করে, শেয়ার করার জন্য ধন্যবাদ

 5 years ago 

ভাই সব কয়েকটি ফটোই অনেক সুন্দর তুলেছেন। আসলে আলাদাভাবে নির্বাচন করা খুবই কঠিন । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 years ago 

দাদা আপনার পোস্টটি খুবই সুন্দর হয়েছে। দাদা আপনি খুবই পারফেক্ট ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছে সমুদ্র সৈকতের প্রকৃতিটা দেখতে খুবই ভালো লেগেছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

দাদা আপনার পোস্টগুলো বরাবরই সুন্দর হয়। আপনার সব ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দাদা আপনি ও আপনার বন্ধুরা মিলে অনেক মজা করেছেন দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে সকালবেলা সূর্যোদয় যখন সমুদ্রতীরে উঠে তখনকার দৃশ্যটি দেখলে মন ভরে যায়। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

 5 years ago 

ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলি একবারে জীবন্ত, দেখি মন ভরে গেল। বিশেষ করে শেষের আমার খুবই ভালো লেগেছে অনেক সুন্দর ভাবে আপনি বালু দিয়ে লাভ তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

বাহ দাদা কী সুন্দর আলোকচিত্র শেয়ার করছেন। আমি কখনো সরাসরি সমুদ্র সৈকত দেখি নাই। তবে আপনাদের এই সুন্দর সুন্দর আলোকচিত্রের মাধ‍্যমে এটা অনেক টাই পূর্ণ হয়েছে।

বকখালী সমুদ্র সৈকত টা মনে হচ্ছে বেশ দারুন একটা জায়গা।।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বকখালি সমুদ্র সৈকতের নাম আমি অবশ্য আগে কখনো শুনিনি। সব ছবি সুন্দর হয়েছে কিন্তু বেশি সুন্দর হয়েছে সৈকতে সূর্যাস্তের যে ছবিটা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

দাদা আপনার তুলা ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে।দাদা আপনার ফটোগ্রাফি করা একটি শখ,এটা জেনে খুবই ভালো লেগেছে কারণ আপনার মাধ্যমে আমরা নতুন নতুন ফটোগ্রাফির দেখতে পারবো। দাদা,আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।তবে সবগুলো ফটোগ্রাফির মধ্যে আমার তৃতীয় নাম্বারের ফটোগ্রাফি টা খুবই অসাধারণ লাগছে।সূর্য ডুবার দৃশ্যটা দেখতে সবাই পছন্দ করে তবে আমি মনে হয় একটু বেশি পছন্দ করি। তাই আমার এই ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38