সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
⬇️ ফটোগ্রাফি-০১⬇️


এটা হচ্ছে বট বৃক্ষের ফলের ফটোগ্রাফি। বট গাছের এই লাল রংয়ের ফল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বট বৃক্ষের প্রত্যেকটি ডালে ডালে গুচ্ছ আকৃতিতে এই ফলগুলো দেখা যায়।বট গাছের এই ফলগুলো যখন পেকে যায় তখন সব ধরনের পাখির অন্যতম প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে কোকিল পাখির খুবই প্রিয় খাবার বট বৃক্ষের ফল।
⬇️ ফটোগ্রাফি-০২⬇️

এটা হচ্ছে শিম সবজির ফটোগ্রাফি। এটা হচ্ছে একটি শীতকালীন সবজি। শিম সবজি রান্না করে ও ভাজি করে খেতে খুবই সুস্বাদু লাগে। আবার অন্যান্য সবজির সাথে শিম সবজিটি রান্না করেও খাওয়া যায়। আর এরকম সবুজ শিম সবজি অত্যন্ত পুষ্টি ও ভিটামিনে পরিপূর্ণ।
⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

এটা হচ্ছে মৌমাছির মধু সংগ্রহের ফটোগ্রাফি। মৌমাছিটি পেঁয়াজের ফুল থেকে মধু সংগ্রহে যখন ব্যস্ত ছিল ঠিক সেই মুহূর্তে ফটোগ্রাফিটি করেছিলাম। এই ফটোগ্রাফিটি করতে প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম। কেননা মৌমাছির বিষাক্ত হুল থাকে। সেই হুল যদি মানুষের শরীরে ঢুকে দেয় তাহলে সেখানে খুবই ব্যথা অনুভূত হয়।
⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

এটা হচ্ছে আমার পুকুর পাড়ে লাগানো টমেটো গাছের পাকা টমেটোর ফটোগ্রাফি। এরকম গাছ পাকা টমেটো খেতে অসাধারণ সুস্বাদু লাগে। বিশেষ করে যে কোন সবজির সাথে রান্নায়, ভূনা রেসিপি তৈরিতে এবং সুস্বাদু-সস তৈরিতে এরকম গাছপাকা টমেটোগুলো ব্যবহার করা উত্তম। পাশাপাশি গাছপাকা টমেটোর সালাদ খেতে বেশ ভালো লাগে।
⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

এটা হচ্ছে একটি শোভা বর্ধনকারী গাছের ফটোগ্রাফি। গাছের পাতাগুলো অত্যন্ত রঙ্গিন। রঙ্গিন এই পাতাগুলো একটু দূর থেকে দেখলে মনে হয় যেন ফুল ফুটে রয়েছে। শোভা বর্ধনকারী গাছের এই পাতাগুলোর সাইজ বেশ চমৎকার। এই ফটোগ্রাফিটি আমাদের গ্রামের স্কুল ফুলবাগান থেকে করেছিলাম।
⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

এটা হচ্ছে আম গাছ ভর্তি আমের মুকুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি আমাদের গ্রামের স্কুলের আমবাগান থেকে করেছিলাম। আমের মুকুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। একই সাথে আমের মুকুলের চমৎকার সুগন্ধ আমবাগানের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমের মুকুল গুলো বেশ বড় বড় আকারের হয়েছিল। যাহোক আমের মুকুল দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি সুগন্ধে পরিপূর্ণ।
⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

এটা হচ্ছে সবুজ শ্যামল আমাদের গ্রামের মাঠের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটির মধ্যে বিশেষভাবে তিনটি দৃশ্য বিদ্যমান। প্রথম অংশে সবুজ ঘাস ও সবুজ ধান ক্ষেতের চমৎকার দৃশ্য। দ্বিতীয় অংশে অর্থাৎ সবুজ ধান ক্ষেতের পরে শীতকালীন ফসল কেটে ফেলে রাখা জমির রৌদ্রকর উজ্জ্বল দৃশ্য। এবং শেষ অংশটি হল আমাদের গ্রামের রাস্তার পাশের গাছপালার ফটোগ্রাফি। সব মিলিয়ে চমৎকার এই প্রাকৃতিক দৃশ্যটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।
Camera 📸 Smartphone.
সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #bidyut01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
| ১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832
আসলে ভাই আমি নিজেও স্টিম ক্রয় করি। একই সাথে সঠিক পন্থায় ডলার ও স্টিম ক্রয়-বিক্রয়ের নিয়মটি আমি জানি। তাই আপনার কাছে কোন স্টিম বা ডলার ক্রয় বিক্রয় করার আমার প্রয়োজন নেই। আমি আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
বাহ ভাইয়া আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সব গুলো ফটোগ্রাফি বেশ দারুণ হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে বট বৃক্ষের ফলের ফটোগ্রাফি টা। কি লাল টুকটুকে আমি প্রথমে ভাবলাম ডুঙ্গুর ফল।এরপর পড়ে বুঝতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলে আপু বটবৃক্ষের হল সত্যিই দেখতে অসাধারণ সুন্দর। যদিও এ ধরনের ফলগুলো আমরা মনোযোগ দিয়ে দেখি না। কিন্তু আমরা যদি এরকম ফলগুলো মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা খুব সহজেই এরকম ফলের সৌন্দর্য উপভোগ করতে সক্ষম হবো।
শুনে অনেক ভালো লাগলো ভাইয়া ফটোগ্রাফি করতে আপনার অনেক ভালো লাগে ।আপনি অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করছেন। সব থেকে আমার বডের ফল গুলো দেখতে বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া।
আসলে ফটোগ্রাফি করা আমার একটি বিশেষ শখের কাজ। তাই বরাবরই ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। যখনই সুন্দর কোন কিছু দেখি তখনই সেটা ক্যামেরাবন্দি করতে চেষ্টা করি।
আপনার তোলা বিভিন্ন রকম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো বিশেষ করে বট বৃক্ষের ফলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আম গাছে অনেক মুকুট এসেছে দেখছি বেশ ভালো হলো। গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সত্যি বলতে ভাই ফটোগ্রাফি করার পরে আমের মুকুলের ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর গ্রামীণ পরিবেশের সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ দেখতে সব সময় ভালো লাগে। অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার কাছ থেকে ৷ প্রথম ফটোগ্রাফি প্রথমে অন্য ফল ভেবেছি ৷ পরে দেখলাম বট গাছের ফল ৷ এরপর ভালো লাগলো পিয়াজ ফুলটির উপরে মৌমাছির মধু সংগ্রহ ৷ অনেক ভালো লাগলো ভাই ফটোগ্রাফি গুলো দেখে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই
আসলে ভাই সত্যি বলতে বটবৃক্ষের ফলটি প্রথমে যে ডেকেছে সেই ভেবে নিয়েছে অন্য কোন একটি ফল হবে। যাহোক অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। এই প্লাটফর্মে সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো আমের মুকুল ফুলের ফটোগ্রাফি ও বট গাছের ফলের ফটোগ্রাফি। এবং সবুজ শ্যামলা মাঠের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আপনার পছন্দের তিনটি ফটোগ্রাফি আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। শেষ পর্যন্ত আপনাদের পছন্দের দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে চমৎকার কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াও অসাধারণ আজকে আপনার ফটোগ্রাফি গুলো। বেশ চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ৫,৬,৭ ফটোগ্রাফি গুলো। চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।
আমার সব কয়টি ফটোগ্রাফি আপনার নিকট অনেক ভালো লেগেছে এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। আসলে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো সত্যিই দেখতে বারবার ইচ্ছে করে। অনেক সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পেঁয়াজের ফুল ও বট গাছের ফল দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ফল এর আগে এভাবে কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আপু পেঁয়াজের ফুল যেখানে প্রধান বিষয়বস্তু না। এখানে প্রধান হল পেঁয়াজের ফুলের উপরে বসে মৌমাছি মধু সংগ্রহের বিষয়টি। আর বটবৃক্ষের ফলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার পছন্দের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে। বট বৃক্ষের ফলের ফটোগ্রাফিটা প্রথম দেখে খাওয়া যায় এমন কোন ফল ভেবেছিলাম। কারন দেখতে অনেক সুন্দর লাগছিলো। প্রকৃতির ছবি গুলো ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।