সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট চাঁদনী রাতে চাঁদের কিছু ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি চাঁদনী রাতে চাঁদের ফটোগ্রাফি গুলো।
⬇️ ফটোগ্রাফি-০১⬇️


চাঁদনী রাতে চাঁদের আলোয় যখন আমাদের পুরো পরিবেশটা ঝলমল করে তখন প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আর চাঁদনী রাতে চাঁদকে যত বেশি মনোযোগ সহকারে দেখা যাবে তত বেশি চাঁদের সৌন্দর্য উপভোগ করা যাবে। জোসনাময় চাঁদনী রাতে সুপারি গাছের মাথার উপর ভেসে থাকা অবস্থায় চাঁদের ফটোগ্রাফিটি করেছিলাম।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০২⬇️


চাঁদনী রাতে প্রিয় মানুষের পাশে বসে প্রিয় মানুষের হাতে হাত রেখে গল্প করতে নিশ্চয়ই সকলেরই ভালো লাগে। আর প্রিয় মানুষের সাথে মধুর আলাপন করতে করতে যখন গাছের ডালের ফাক দিয়ে চাঁদের দিকে দৃষ্টি পড়ে ঠিক তখনকার মুহূর্তটা আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে, আরোও বেশি মধুক্ষণে পরিণত হয়। গাছের ডালের ফাক দিয়ে দেখা যাওয়া জোসনা রাতে কিরণ ছড়ানো অবস্থায় সুন্দর চাঁদকে ফটোগ্রাফি করেছিলাম। অবশ্য সে সময় আমার পাশে আমার প্রিয়জন ছিল না, কিন্তু আমার প্রিয়জন আমার অনুভবে ছিল।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০৩⬇️



চাঁদনী রাতেই মনের মাঝে জেগে ওঠে সত্যিকারের ভালোবাসা। আর তখনই আমরা আমাদের প্রিয় মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়। এমনকি আমাদের প্রিয় মানুষটিও আমাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়। সত্যিই চাঁদনী রাতে ভালোবাসার অনুভবটা খুবই গভীরভাবে আমাদের মনের মধ্যে জেগে ওঠে। দু'টি গাছের মাঝখান দিয়ে আলো ছড়ানো অবস্থায় চাঁদকে দেখতে অপূর্ব সুন্দর লেগেছিল। তাই এত সুন্দর মুহূর্তটুকু ধরে রাখার জন্যই চাঁদের এই ফটোগ্রাফিটি করেছি।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০৪⬇️


আসলে চাঁদনী রাত হল ভালোবাসার প্রিয় মানুষের সাথে মহামিলনের রাত। একই সাথে প্রিয় মানুষের সাথে মন খুলে কথোপকথনের রাত হল চাঁদনী রাত। এ রাতে কেউ কখনোই ভালোবাসায় আবদ্ধ হওয়া প্রেমিক-প্রেমিকাকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারে না। জোসনা রাতে চাঁদের আলোয় ভালোবাসার জোয়ার চলে আসে প্রতিটি প্রেমিক হৃদয়ে। তাল গাছের মাথার উপর থেকে চাঁদের ফটোগ্রাফি করার মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যেন, হয়তো তালপাতা চাঁদের সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু চাঁদ তার সকল সৌন্দর্যটুকু আমাদের মাঝে বিলিয়ে দিচ্ছিল আপন গতিতে এবং সকল আড়ালকে ভেদ করে নিজের সৌন্দর্য, নিজের উজ্জ্বলতা প্রদর্শন করছিল।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০৫⬇️



সত্যিকারের ভালোবাসার বন্ধন কেউ কখনো ছিঁড়তে পারে না। সত্যিকারের ভালোবাসা সব সময় সকলের উর্ধ্বে অবস্থান করে। ঠিক তেমনি রাতের বেলায় চাঁদ সকলের উপরে অবস্থান করে এবং আমাদের মাঝে আলো ছড়িয়ে রাতের কালো আঁধারকে দূরীভূত করে দেয়। ফাঁকা মাঠ থেকে চাঁদের এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। নিশ্চয়ই চাঁদের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট ভালো লেগেছে।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

জোসনাময় চাঁদনী রাতে কখনো দেখা যায় যে, হঠাৎ করে মেঘ এসে চাঁদকে আড়াল করার চেষ্টা করে। কিন্তু চাঁদের আলোর কাছে মেঘ হার মানতে বাধ্য হয়। ঠিক তেমনি আমাদের জীবনে যে কোন ক্ষেত্রে খারাপ সময় আসতে পারে। তাই আমাদেরকে অবশ্যই চাঁদের আলোর মতই উজ্জ্বল কিরণ ছড়িয়ে অর্থাৎ আমাদের বুদ্ধি ও ধৈর্য কাজে লাগিয়ে খারাপ সময়কে মোকাবেলা করতে হবে। মেঘ যখন চাঁদকে আড়াল করার চেষ্টা করেছিল ঠিক সেই সময় আমি চাঁদের এই ফটোগ্রাফিটি করেছিলাম।
Photography by @bidyut01.
⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

আমরা যেন সব সময় সুপথে এবং সত্যের পথে থেকে আমাদের জীবনকে আলোয় আলোকিত করতে পারি। এবং আমাদের অর্জিত আলোয় বা জ্ঞানে আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের দেশ যেন আলোকিত হয়, এমনটাই আমি প্রত্যাশা করি। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে চাঁদ যেমন আমাদের মাঝে তার সম্পূর্ণ আলোটুকু ছড়িয়ে দেয়। ঠিক আমরা যেন আমাদের মেধা ও বুদ্ধিটুকু যথার্থভাবে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নতি করতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের মনের নেক আশা গুলো পূর্ণ করুক।
Photography by @bidyut01.
Camera 📸 Smartphone.
সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, চাঁদনী রাতে চাঁদের ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো পড়ে আপনাদের ভালো লেগেছে। চাঁদনী রাতে চাঁদের সমস্ত ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে তোলা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #bidyut01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
| ১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
চাঁদনী রাতের চাঁদের ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। অনেক বেশি উজ্জ্বল লাগতেছে চাঁদটিকে দেখতে। রাতের বেলায় এরকম ছাদের উপরে বসে বসে চাঁদনী রাতের চাঁদ দেখার মুহূর্ত একেবারে অন্যরকম হয়। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর যদি হয় আমাদের সবারই পছন্দের চাঁদ মামার তাহলে তো কোন কথা নেই।
ওয়াও কি দুর্দান্ত চাঁদের ফটোগ্রাফি করলেন। গাছপালার ফাঁকে ফাঁকে ও আপনি চাঁদের ফটোগ্রাফি করেছেন যেগুলো অনেক বেশি দুর্দান্ত হয়েছে। একেবারে আকর্ষণীয় ভাবে চাঁদের ফটোগ্রাফি ফুটে উঠেছে। আলোর রশ্মি গুলো দেখতে একটু বেশি ভালো লেগেছে। দুই নাম্বারে থাকা চাঁদের ফটোগ্রাফি এবং এক নাম্বারে থাকা চাঁদের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। বেশ সুন্দরভাবে এই প্রত্যেকটা ফটোগ্রাফি করলেন এটা বলতে হয়।
চাঁদনী রাতের দারুণ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আসলে চাঁদের সৌন্দর্য অন্ধকারের মধ্যে যেন খুব দারুণভাবে ফুটে ওঠে। আপনার মত আমারও চাঁদের সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।
সুন্দর কিছু ফটোগ্রাফি সেই সাথে সুন্দর বর্ণনা। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
বাহ,দারুণ চাঁদের ফটোগ্রাফি করেছেন ভাইয়া নানা ভঙ্গিমায়।সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করাটাও একপ্রকার সৃজনশীলতা।তাছাড়া আপনি চাঁদনী রাতে চাঁদের এই সুন্দরতার সঙ্গে ভালোবাসার দারুণ ব্যাখ্যা দিয়েছেন।গাছের ডালের ফাঁকে চাঁদের দৃশ্যটি কেমন ভুতুড়ে টাইপের মনে হচ্ছিল ।ধন্যবাদ আপনাকে।
চাঁদনী রাতের অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে খুবই সুন্দর বর্ণনা করেছেন। আসলেই চাঁদনী রাতে প্রিয় মানুষটির হাতে হাত রেখে মিষ্টি মধুর গল্প করতে বেশ দারুন লাগে।
বাহ চাঁদনী রাতে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আসলে চাঁদনী রাতে একা একা হাঁটতে খুব ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
Twitter link