আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০৫ ই মার্চ, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20250218_144224_254.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার আজকের সবগুলো ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রাম থেকে। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনাদের নিকট উপস্থাপন করতে। জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার আজকের ফটোগ্রাফি গুলো। তারপরেও আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️


IMG_20250221_125519_167.jpg


এটা হচ্ছে টক-মিষ্টি বড়ই এর ফটোগ্রাফি। এগুলো দেশীয় প্রজাতির বড়ই। এই বড়ই কাঁচা অবস্থায় খেতে টক অনুভব হয় কিন্তু পেকে গেলে খেতে অসাধারণ মিষ্টি লাগে।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️


IMG_20250226_170838_664.jpg


এটা হচ্ছে সবুজ ধান ক্ষেতের ফটোগ্রাফি। বিকেলবেলা এরকম সবুজ ধানক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। বসন্ত ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে ধানক্ষেতের সবুজ পাতাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️


IMG_20250227_065517_248.jpg


এটা হলো সবুজ শিম সবজি। এরকম সবুজ শিম সবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা এরকম টাটকা সবজি খুব সহজেই উৎপাদন করতে পারে।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️


IMG_20250225_164544_729.jpg


এটা হচ্ছে আম গাছের নতুন ডাল ও পাতার ফটোগ্রাফি। বসন্ত ঋতু আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি আম গাছের পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পাতা এবং নতুন ডাল গজাতে শুরু করেছে। বিশেষ করে যে আম গাছে মুকুল আসেনি সেই আম গাছে নতুন ডাল ও পাতার পরিমাণ বেশি।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️


IMG_20250225_164527_496.jpg


এটা হচ্ছে আমের মুকুলের ফটোগ্রাফি। আমের মুকুলে পরিপূর্ণ আম গাছ থেকে দারুন একটি সুগন্ধ বের হয় আমের মুকুলের। আবার এই আমের মুকুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️


IMG_20250218_144224_254.jpg


এটা হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। অসংখ্য ছোট ছোট রঙিন পাপড়িতে সাজানো গাঁদা ফুল দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগে। একই সাথে গাঁদা ফুলের সুগন্ধ অত্যন্ত আকর্ষণীয়।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️


IMG_20250221_082107_693.jpg


এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির সুন্দর একটি র‍্যালির ফটোগ্রাফি। র‍্যালির দুই পাশের ছাত্র-ছাত্রীরা প্রভাতফেরির গান গাইছিল এবং র‍্যালির ঠিক মাঝখান দিয়ে হেটে যাচ্ছে আমার একমাত্র ছেলে সালমান রাজ। সে একুশে ফেব্রুয়ারি কি আজও বোঝে না কিন্তু সকলের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা করেছিল।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ




আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দিকের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 
 last year 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250305-162132.jpg

Screenshot_20250305-161944.jpg

 last year 

একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরির দৃশ্য গুলো ভালই লাগে দেখতে। আপনি আজকে সেই রকম একটা দৃশ্যের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। এছাড়াও টক মিষ্টি বড় এর ফটোগ্রাফি এবং গাছে থাকা শিমের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আজ আমাদের সাথে। গাঁদা ফুলের ছবিটা অসাধারণ উঠেছে। আর গাছ ভর্তি সিম দেখে খুব ভালো লাগছে। আমার বাংলা ব্লগে এসে নিয়মিত ফটোগ্রাফি পোস্ট করার ফলে আমরা প্রত্যেকেই সুন্দর ফটোগ্রাফার হয়ে উঠেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে। আপনার চমৎকার এই সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি করা।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে করেছেন। বিভিন্ন রকম ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করি। তবে আমার কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে দেখে। আর মজার মজার বরই দেখে খেতে ইচ্ছে করছে।

 last year 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আমার কাছে ধানক্ষেতের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গ্রাম বাংলার এমন ফটোগ্রাফি দেখলেই যেন মনটা ভরে যায়। ধান ক্ষেতের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61496.66
ETH 1629.36
USDT 1.00
SBD 0.41