আমার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ২৩ ইং মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

IMG_20230514_172349_688.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20230514_170932_478.jpg


Photography By @bidyut01.



একটি ডালে তিনটি ছোট ছোট পেয়ারা দেখতে খুবই সুন্দর লেগেছিল আমার কাছে। পেয়ারা আমাদের নিকট খুবই প্রিয় একটি ফল। বৈশাখ মাসের শেষদিক থেকে পেয়ারা গাছে পেয়ারা আসতে শুরু করে। ভিটামিন সমৃদ্ধ পেয়ারা ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20230513_180903_857.jpg

IMG_20230513_180907_477.jpg


Photography By @bidyut01.



এটা হলো একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটা আমার জানা নেই। তবে ফুলটি দেখতে অসাধারণ সুন্দর। মহান সৃষ্টিকর্তা ফুলকে অত্যন্ত সুন্দর ভাবে তৈরি করেছেন। আসলে ফুল হলো মহান সৃষ্টিকর্তা কর্তৃক আমাদের জন্য একটি বিশেষ উপহার।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20230514_172148_502.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে ডুমুর ফলের ফটোগ্রাফি। ফুল ছাড়াই ডুমুর গাছে ডুমুর ফল হয়। এ ধরনের ডুমুর ফলগুলো এক ধরনের বন্য ফল হিসেবেই আমাদের নিকট পরিচিত। অনেকটা আঙ্গুর ফলের মতো ‌ডুমুর ফলগুলো গুচ্ছ আকৃতি হয়ে থাকে। ডুমুর ফল গুলো যখন পেকে যায়, তখন বনের বিভিন্ন ধরনের পাখিরা তাদের খাবার হিসেবে ডুমুর ফলগুলো খেয়ে থাকে।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20230514_171203_863.jpg

IMG_20230514_171040_265.jpg


Photography By @bidyut01.



এটা হল হিমসাগর জাতের আমের ফটোগ্রাফি। যতগুলো সুস্বাদু আম আমাদের দেশে রয়েছে হিমসাগর আম তার মধ্যে অন্যতম। পাকা হিমসাগর আমগুলো খেতে মধুর মতো মিষ্টি লাগে। মধুর রসে এবং সুগন্ধে পরিপূর্ণ হিমসাগর আম খেতে আমি খুবই পছন্দ করি।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20230429_163405_268.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। আমি আমার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি বাগান বিলাস ফুলের গাছ লাগিয়েছিলাম। আর সেই ফুল গাছে এ বছর সুন্দর সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছে। আসলে বাগান বিলাস ফুলের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং অতুলনীয়।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20230514_172221_510.jpg

IMG_20230514_172253_870.jpg

IMG_20230514_172349_688.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। মাধবীলতা ফুলগুলো দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি মিষ্টি সুগন্ধে পরিপূর্ণ মাধবীলতা ফুল। মাধবীলতা ফুলের পাপড়িগুলোই মাধবীলতা ফুলের প্রধান সৌন্দর্য। আমি ব্যক্তিগতভাবে মাধবীলতা ফুল খুবই পছন্দ করি, আপনারা নিশ্চয়ই মাধবীলতা ফুল পছন্দ করে

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20230429_162900_776.jpg

IMG_20230429_162851_146.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে আঙ্গুর ফল গাছের ফটোগ্রাফি। আঙ্গুর ফল গাছের পাতা গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। গত বছর বৃক্ষ মেলা থেকে একটি আঙ্গুর ফলের গাছ কিনে আমার বাড়িতে লাগিয়েছিলাম। গাছটি বেশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো আঙ্গুর ফলের গাছটিতে ফুল আসেনি।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমার আজকের রেনডম ফটোগ্রাফির সমস্ত ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে ফটোগ্রাফি করা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


সুপ্রিয় বন্ধুগণআমি আশা করি, আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 3 years ago 

বাহ আপনার পছন্দের খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের শখ আমি নিজেও মাঝেমধ্যে ফটোগ্রাফি করে থাকি। সত্যি বলতে ফটোগ্রাফি করে এবং অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

বেশ ভালো ভালো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।।
বিশেষ করে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেকদিন পরে ডুমুরের ফল দেখতে পেলাম।।
তাছাড়া দুই নাম্বার ফটোগ্রাফি এবং বাগান বিলাস অসাধারণ ছিল।।।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকে ফটোগ্রাফি আমার মন ছুয়ে গেছে।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। বিশেষ করে নাম না জানা ফুলটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এর আগে দেখছি বলে আমার মনে হয় নাই ফুলটি। তাছাড়া ডুমুরের ফল তো অনেক সুন্দর হয়েছে। মাধবীলতা অসাধারন ছিল সবকিছু মিলিয়ে আপনি অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলার পথে অনেক কিছু দেখা যায় চোখে সব গুলো যদি ক্যামেরা বন্দি করে রাখা যায় এক সময় শেয়ার করা যায় সবার সাথে।

 3 years ago 

ওয়াও আপনি তো দেখছি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট দেখতে অসম্ভব ভালো লাগে। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লেগেছে দেখতে। প্রত্যেকটা ফুলের বর্ণনা ও খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। ফুলের সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মনটা একেবারে ভরে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38