গ্রামীণ রাস্তার ধারে ফুটে থাকা বুনো ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।
আজ বুধবার। ২৩ই নভেম্বর, ২০২২ ইং।
সুপ্রিয় বন্ধুগণ, ফুল হলো সৃষ্টিকর্তার নিকট থেকে সৌন্দর্যে পরিপূর্ণ একটি পবিত্র উপহার। তাই ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি ব্যক্তিগতভাবে সকল ধরনের ফুলকে খুবই পছন্দ করি। আমি আশা করি আপনারাও ফুল অধিক পছন্দ করেন এবং ভালোবাসেন। যাহোক, আমি কিছুদিন আগে আমাদের গ্রামের প্রধান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন রাস্তার ধারে বেশ কয়েকটি অতি সৌন্দর্যময় ফুটে থাকা ফুল আমার চোখে পড়ল। ফুলগুলো সত্যিই অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। আমি খুব দ্রুত ফুলগুলোর নিকটে গেলাম এবং ফুলগুলো চেনার চেষ্টা করলাম। কিন্তু দুঃখের বিষয় এমন ফুল এর আগে আমি কখনো দেখিনি। তাই ফুল গুলোর নাম আমার সম্পূর্ণ অজানা ছিল। তারপর আমি এই সৌন্দর্য ফুলগুলোর কোন ঘ্রাণ আছে কিনা পরীক্ষা করলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম ফুলগুলোর তেমন বিশেষ কোন সুগন্ধ নেই। কিন্তু ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর লেগেছিল। তারপর আমি বুঝতে পারলাম যে এই ফুলগুলো হল একধরণের বুনোফুল। ফুলগুলো বুনো জাতের ফুল হলেও এর সৌন্দর্যের কোন কমতি ছিল না। সাদা এবং নেভিব্লু রঙের মিশ্রণে রাস্তার ধারে সবুজ গাছে ফুটে থাকা এই বুনো ফুলগুলো দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তাই এই বনফুলের সৌন্দর্য আপনাদের সকলের নিকট শেয়ার করার জন্য আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম। যাতে আপনারা সবাই রাস্তার ধারে ফুটে থাকা এই বুনো ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুগণ চলুন অতি সৌন্দর্যময় বুনোফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসি।
রাস্তার ধারে ফুটে থাকা এই বুনো ফুলের আকৃতি দেখতে অনেকটা মাইকের মতো। তবে ফুলের পাপড়িগুলোর সৌন্দর্যও ছিল অসাধারণ। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি ফুলের পাপড়ির সংখ্যা পাঁচটি । ফুলের প্রত্যেকটি পাপড়ি গুলো দেখতে একই রকমের। অতি চমৎকারভাবে ফুলে থাকা এই বুনো ফুলগুলো সত্যিই দেখতে অনেক আকর্ষণীয়।
এই বুনো ফুল গুলোর একটি বৈশিষ্ট্য দেখে আমার খুবই ভালো লেগেছিল,সেটা হল এই ফুল গাছের একটি ডালে একটি করে ফুল ফুটে রয়েছে। একটি গাছের প্রায় প্রতিটি ডালে একটি করে ফুল ফুটে থাকার কারণে বুনো ফুলগুলো অধিক সৌন্দর্য দেখাচ্ছিল।
| Location | w3w.com |
|---|---|
| Device | Infinix HOT 11S |
| Camera | 50mp |
| Photographer | @bidyut01 |
সুপ্রিয় বন্ধুগণ আমি আশা করি, রাস্তার ধারে ফুটে থাকা বুনো ফুলের ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুব সুন্দর লাগছে ফুলটি। গাছটা যদি সংরক্ষণ করা যেতো ভালো হতো। আমি গাছ লাগাতে ভিষন ভালোবাসি। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
এই ফুলটি আসলে অনেক সুন্দর। আমি কিছুদিন আগেই এই ফুলটা দেখেছিলাম। আসলে প্রতিটা খুলেই পাঁচটি করে পাপরি আছে। আর আপনি ঠিকই বলেছেন ফুল টা দেখতে মাইকের মত লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝেই সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
গ্রামের রাস্তার আশেপাশে এমন কিছু অবহেলিত ফুল ফুটে থাকে তা দেখতে অসাধারণ।সৃষ্টিকর্তার এমন সৃষ্টি যে প্রত্যেকটি ফুলের এক একটা গুণ আছে এবং প্রতিটি ফুলের মধ্যে আলাদা একটি সৌন্দর্য বিরাজ করে।যাইহোক ফুলটির নাম জানা না থাকলেও কিন্তু দেখতে অসাধারণ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অজানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে। আর এই গ্রামীন পরিবেশের প্রকৃতির বন ফুলের অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
বুনো ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার দেখাচ্ছে। পথে-ঘাটে আসলে ফুলের কোন অভাব থাকে না। যারা সবসময় বাইরে হাঁটাচলা করে তারা নানা ধরনের ফুল দেখতে পায়। আজকে আপনি খুব সুন্দর বুনো ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। ফুলের বর্ণনাটা ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।