সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার আজকের সবগুলো ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রাম থেকে। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনাদের নিকট উপস্থাপন করতে। জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার আজকের ফটোগ্রাফি গুলো। তারপরেও আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
⬇️ ফটোগ্রাফি-০১⬇️

এটা হচ্ছে হাইব্রিড জাতের বেল ফলের ফটোগ্রাফি। এই বেল ফলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু বর্তমান সময়ে প্রেমিক-প্রেমিকারা এসে এই ফলের পুরো দেহটা ক্ষত-বিক্ষত করেছে বিভিন্ন অক্ষর লিখে। একেক জন প্রেমিক-প্রেমিকারা এসে তাদের নামে প্রথম অক্ষরের সাথে তাদের প্রিয়জনের নামের প্রথম অক্ষর লিখে গেছে এই ফলটির শরীরে।
⬇️ ফটোগ্রাফি-০২⬇️

এটা হচ্ছে আখ গাছের পাতার উপর বসে থাকা ফিঙ্গে রাজা পাখির ফটোগ্রাফি। ফসলের জমির ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকদের খুবই উপকার করে থাকে এই ফিঙ্গেরাজা পাখি। তাই এই পাখিকে কৃষকের বন্ধু বলে আখ্যায়িত করা হয়।
⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

এটা হচ্ছে বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের কালারটা অত্যন্ত আকর্ষণীয়। বাড়ির গেট সাজাতে কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই বাগানবিলাস ফুলের ভূমিকা অনন্য। এই ফুলটি সত্যি আমার খুবই পছন্দের একটি ফুল।
⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

এটা হচ্ছে তামাক ফসলের ফটোগ্রাফি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে তামাক ফসলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, তামাক গাছটির পাতা গুলো কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই এ বছর তামাকের ভালো ফলনের আশা করাই যায়।
⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

এটা হচ্ছে শিশির কণা যুক্ত দুর্বা ঘাসের ফটোগ্রাফি। সকালবেলায় দুর্বা ঘাসের পাতায় পাতায় জমে থাকা শিশির কণাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। সকালবেলায় শিশির কণায় দুর্বা ঘাস গুলোকে আরো বেশি সতেজ করে তোলে।
⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

এটা হচ্ছে লিচু গাছের নতুন পাতার ফটোগ্রাফি। বর্তমানে আমাদের একটি লিচু গাছ জুড়ে এরকম নতুন কচি পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। লিচু গাছের নতুন কচি পাতা গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে এবং এই পাতাগুলো আমার লিচু গাছের সৌন্দর্যও বৃদ্ধি করেছে।
⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

এটা হচ্ছে নীল আকাশের নিচে ভেসে বেড়ানো সাদা মেঘের ফটোগ্রাফি। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা এমনিতেই সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে। তবে শীতের মৌসুমে আকাশের এরকম সুন্দর খুব কমই দেখা যায়।
Camera 📸 Smartphone.
সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #bidyut01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
| ১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |




আজ কিন্তু আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে পাখির ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। আসলে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভীষণ ভালো লেগেছে জেনে সত্যি আমি অত্যন্ত আনন্দিত।
X-promotion link
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। শীতের সময় শীতের সকালে ফটোগ্রাফি গুলোই বেশি ভালো লাগে। শীতের সকালে শিশির ভেজা ঘাসের সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখছি। ঘাসের ফটোগ্রাফিতে বেশি চমৎকার লাগলো। বাকি ফটোগ্রাফিও গুলো দারুন হয়েছে। বাগান বিলাস ফুলের চমৎকার একটি ফটোগ্রাফি আলাদাভাবে নজর কারলো।চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফির পোস্টটি পড়ে এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর সব ফটোগ্রাফি গুলো পড়েছেন, এই পাখিটা যে ফিঙে পাখি তা আগে জানতাম না। তবে সব কটা ছবি ভালো হলেও চোখে লাগার মত হয়েছে কিন্তু শিশির ভেজা ঘাসের ছবি। অপূর্ব দেখতে লাগছে।
আসলে আপু শিশির ভেজা ঘাসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষন ভালো লাগলো ভাইয়া। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। পাখি ও শিশির কণার ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফির পোস্টটি পড়ে অনেক সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অতি চমৎকার ছিল আপনার এই ফটোগ্রাফি গুলো।
গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকের কাজ সম্পন্ন।
ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার নাম লেখার আর জায়গা পেলো না। অবশেষে বিলাতি বেলকে খুঁজে পেল। যাই হোক ফিঙ্গে পাখির ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে। গ্ৰামীণ প্রকৃতির এই ধরনের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আগামী দিনেও এভাবেই পাশে থাকবেন।
ফটোগ্রাফি গুলি আপনার পছন্দ হওয়ার পাশাপাশি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে ভাই। এখনকার প্রেম তাহলে বেল ফলের মধ্যেও প্রকাশ পাচ্ছে ভাই হা হা হা। যাই হোক বাকি ফটোগ্রাফি গুলি ও কিন্তু খুবই চমৎকার হয়েছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলিও সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আপনার পছন্দের ফটোগ্রাফি গুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
অত্যন্ত গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং শিশির ভেজা পাশের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।