ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলের নাম হচ্ছে অপরাজিতা ফুল। সবুজ লতাপাতার মধ্যে এই ফুলগুলো ফুটে দেখতে বেশ ভালো লাগে। অনেকে বাড়ির সামনে অপরাজিতা ফুল গাছগুলোর রোপন করে। তবে ছোট ফুল হলেও দেখতে চমৎকার লাগে। আর অপরাজিতা ফুল গাছগুলো আকার একটু বড় হয়। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয়ন তারা ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও নয়নতারা ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। ছোট ছোট নয়নতারা গাছের মধ্যে ফুল ফোটে। এবং একসাথে গাছের মধ্যে অনেকগুলো ফুল ফোটে। তবে অনেকে নয়নতারা ফুল গাছকে শীতকালীন ফুল গাছ বলা হয়। তবে যত্ন নিলে এই ফুল গাছগুলো মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ির সামনে থেকে নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_121551.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে ভূগোলে চার্জ দেওয়ার পর এই ফুলের গাছের নাম জানতে পারলাম। এই ফুলের গাছের নাম হচ্ছে বাসন্তী উদ্ভিদ। তবে এই ফুল গাছগুলো আমাদের এদিকে খুব কম দেখা যায়। সবুজ পাতার মধ্যে এই কালার ফুল গুলো চমৎকার লাগলো আমার কাছে। আমি মাঝেমধ্যে ঘুরতে বাইর হই সময় পেলে। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে এই ফুল গাছ দেখতে পাই। দেখার পর আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_120208.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। তবে অনেকে এই ফুল গাছ দেখলে মনে করে সবজির ফুল গাছ। রাস্তার পাশে কমবেশি এই ফুল গাছ গুলো দেখা যায়। যদিও আমরা এই ফুল গাছকে কলাপাতার ফুল গাছ বলি। আর এই ফুলগাছের পাতা দিয়ে অনেকে ভর্তা করে খায়। তবে এই ফুলগুলো সাদা কালারের দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এই সময় আমাদের গ্রাম অঞ্চলে রাস্তার পাশে এই ফুল গাছগুলো কম বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি বাড়ির সামনে থেকে এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_105859.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে ঘাসের ফটোগ্রাফি। তবে এই ঘাসকে আমরা শিবলু ঘাস বলি। বিশেষ করে যারা খামার করে গরু-ছাগল লালন পালন করে তারা এই ঘাসগুলো রোপন করে। আর গ্রামাঞ্চলে এই ঘাস গুলো কমবেশি দেখা যায়। অনেকে রাস্তার পাশে আবার অনেকে বড় উঁচু জমির মধ্যে এই ঘাসগুলো রোপন করে। আর এই ঘাসগুলো একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর যখন এই গাছগুলো কাটা হয় আবার ধানের মতো ঘাস গুলো বড় হয়ে যায়। কিছুদিন আগে আমি রাস্তার পাশ থেকে এই ঘাসের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ঘাসের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_104951.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এমন মানুষ নেই বললে চলে। কারণ প্রকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আমি নিজেও পাকৃতিক সৌন্দর্য দেখলে উপভোগ করতে চাই। আর গ্রামাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও চমৎকার লাগে। তবে কিছুদিন আগে ঈদের সময় আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার পাশে সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে আপনারা অনেক ভালো লাগবে।

IMG_20250407_165615.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

Screenshot_2025-04-08-19-38-17-714_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-04-08-19-29-33-026_com.twitter.android.jpg

Screenshot_2025-04-08-19-24-20-433_com.android.chrome.jpg

 last year 

Screenshot_2025-04-08-19-32-24-701_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-04-08-19-36-14-439_com.twitter.android.jpg

 last year 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তো আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 61874.73
ETH 1626.75
USDT 1.00
SBD 0.40