সুন্দর রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024228153851499.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল আমার প্রিয় ফুলের মধ্যে একটি। চন্দ্রমল্লিকা ফুল অনেক রকমের আছে। সত্যি বলতে চন্দ্রমল্লিকা ফুলের পাপড়ি গুলো আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলের কালারও বেশ চমৎকার। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কিছুদিন আগে আমি একটি পার্কে ঘুরতে গেলাম। ওই পার্ক থেকে আমি এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_125716.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে ঘাসের ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলে নলা এবং জমির মধ্যে অনেক রকমের ঘাস দেখা যায় বড় বড়। যদিও এই ঘাস গুলো এমনিতে হয়ে থাকে। আমাদের বাড়ির সামনে জমিগুলো খালি থাকে। বর্ষার সময় এই জমিগুলো তোমার অতিরিক্ত পানি থাকে। কিছুদিন আগে আমি বাড়ির সামনে জমিগুলোর দিকে ঘুরতে গেলাম। তখন আমি এই ঘাসের ফটোগ্রাফি করেছিলাম। যদিও ওই সময় এখনো জমির মধ্যে পানি ছিল। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240212_170504.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে পার্কের ভিতরে অনেক বড় একটি পুকুরের ফটোগ্রাফি। তবে ফটোগ্রাফির মধ্যে দেখে বোঝা যাচ্ছে হয়তো কোন নদীর ফটোগ্রাফি হবে। কিন্তু এটি চট্টগ্রাম একটি পার্কের ভিতরে বড় পুকুরের ফটোগ্রাফি। সত্যি বলতে পার্কে ঘুরতে গিয়ে এত বড় পুকুর দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই সাথে সাথে আমি এই পার্কের পুকুরের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পার্কের পুকুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই পার্কের পুকুরের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_140309.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। আমি আগেই বলেছি চন্দ্রমল্লিকা ফুল অনেক রকমের আছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। যদিও এই চন্দ্রমল্লিকা ফুল আমি প্রথম দেখেছিলাম। সত্যি বলতে এই চন্দ্রমল্লিকার ফুলের কালার এবং পাপড়ি আমার কাছে খুব ভালো লাগলো। কিছুদিন আগে চট্টগ্রাম একটি পার্কে ঘুরতে গিয়ে আমি এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_125819.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে বন্য বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি। এই বন্য বাইট গাছগুলো যখন জমিতে হয় তখন ফসল নষ্ট হয়ে যায়। এই বাইট গাছগুলো যদি অতিরিক্ত বাড়ে তখন জমির ফসল একদম নষ্ট হয়ে যায়। আবার বাইট গাছের গোড়াগুলো যদি কাপড়ের সাথে লাগে সাথে সাথে কাঁটাগুলো বেজে যায়। যদিও আমাদের এদিকে গ্রামঞ্চলে এই বাইট গাছ গুলো অনেক দেখা যায়। কিছুদিন আগে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বাইট গাছের গোড়ার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240212_171622.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে ডাল গাছের চারার ফটোগ্রাফি। তবে আমরা এই ডাল গাছগুলোকে বুটের ডাল বলে থাকি। শীতকালে এই ডালগুলো আমাদের এদিকে অনেক চাষ করে। এই ডাল গাছগুলো থেকে অনেক ডাল ধরে থাকে। যদিও এই ডাল গাছগুলো এখনো ছোট। আমার হাজবেন্ডের ডাল খ্যাত থেকে আমি এই ডালের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই ডাল গাছের চারা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20231231_162951.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন।আজকের রেনডম ফটোগ্রাফি সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে ভালো লেগেছে।বন্য বাইট গাছের ফটোগ্রাফি দেখে ছেলেবেলার কথা মনে পরে গেলো।পুকুর,ঘাস ও ফুলের ফটোগ্রাফি ভীষন ভালো লাগলো। ধন্যবাদ আপু চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এছাড়া আপনি যাকে বন্য বাইট গাছ বলছেন একে আমরা কাঁটা গাছ বলি।এই কাঁটা আমরা ছোট বেলায় গাছ থেকে তুলে মাথায় লাগিয়ে রাখতাম। এই গুলো নিয়ে খেলতে খুব আনন্দ পেতাম। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের এদিকে এই গাছকে আমরা বন্য বাইট গাছ বলি। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো আপু।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় মত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু, আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। বিশেষ করে ঘাসের ফটোগ্রাফি, চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং পার্কের ভিতর থাকা পুকুরের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপু আপনি যা বলতেই হবে ।আপনার সবগুলো ফটোগ্রাফি প্রশংসার যোগ্য।

 2 years ago 

আমারও এরকম করে রেনডম ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনার মত আমারও বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি ধারণ করতে অনেক ভালো লাগে আপু। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এই ফুলটির আকৃতি ছোট হলেও দেখতে অনেক সুন্দর।

 2 years ago 

আমারও এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ভিন্ন রকম চন্দ্রমল্লিকা ফুল দেখতে পেয়ে ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ আপনি দেখছি চমৎকার ফটোগ্রাফি করতে পারেন আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি ক্যামারা বন্ধি করেছেন। চন্দ্রমল্লিকা ফুল দেখতে দারুন লাগছে। এছাড়া ঘাসের ফটোগ্রাফি এবং পুকুরের ফটোগ্রাফি দুর্দান্ত ছিলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে যেন আরো খুশি হলাম।

 2 years ago 

আসলে অনেক চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু আপনি বিশেষ করে আপনি সুন্দর করে এডিট করার মাধ্যমে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছে এটা আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সব গুলো মিলে একাকার হয়ে গেছে। এত সুন্দর হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট দেখতে খুবই ভালো লাগে। কারণ এর মাধ্যমে রংবেরঙের অনেক কিছু দেখার সুযোগ হয়। আজকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করব যাতে আরো সুন্দর কিছু ফটোগ্রাফি প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38