ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024624182417763.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে ধনিয়া পাতা ফুলের ফটোগ্রাফি। ধনিয়া পাতা কিন্তু আমরা আমাদের অনেক মজাদার খাবারের ব্যবহার করি। কারণ সব খাবারের টেস্ট টাই ধনিয়া পাতা অনেকটাই চেঞ্জ করে দেয়। আর যখন ধনিয়া পাতা একটু বয়স্ক হয়ে যায় তখন ধনিয়া পাতার মধ্যে ফুল ফোটে। আর সবচাইতে বেশি ধনিয়া পাতার ফুলগুলো একটু কালারফুল হবার কারণে সবার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ছোট ফুলগুলো থেকে অনেক বেশি ঘ্রাণ ও বের হয়। আমি এই ধনিয়া পাতার ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের সবজি বাগান থেকে। যখন আমি সবজি বাগানে কিছু সবজি নেওয়ার জন্য গিয়েছিলাম তখন এই ছোট্ট ধনিয়া পাতা ফুল দেখে অনেক ভালো লাগলো। তাই আমি কিছু ছবি তোলার চেষ্টা করলাম যাতে এই সুন্দর ফুল টার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আশা করি এই ধনিয়া পাতার ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক পছন্দ হবে।

20240212_173049.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে ছোট কচু গাছের ফটোগ্রাফি। কচু গাছ আমাদের সবার পরিচিত একটি গাছ। কচু আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। কচুর শাক রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। কচুর শাক এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তবে গ্রামাঞ্চলে কচু গাছ অনেক দেখা যায়। যদিও বর্তমান সময় অনেকে কচু চাষ করে। যদিও এই কচু গাছ হচ্ছে বন্য কচু গাছ। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে থেকে এই কচু গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কচু গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240212_173433.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে শুকনো গাছের কাঠের লাকরি ফটোগ্রাফি। শুকনো কাঠগুলো আমরা জ্বালানি কাজে ব্যবহার করি। শুকনো এই কাঠ গুলোকে অনেকে কাঠের লাকরি বলে থাকে। তবে এই কাঠ গুলো জ্বালানি কাজে গ্রামাঞ্চলে মানুষ ব্যবহার করে। তবে গ্রামাঞ্চলের মানুষ এখনো মাটির চুলায় রান্না করে। এই গাছে টুকরো গুলো আমার হাজবেন্ডের বাড়ি থেকে আমি ফটোগ্রাফি করেছিলাম। কারণ এই কাঠের টুকরো গুলো আমার হাজব্যান্ড আমাদের ঘরে জ্বালানি কাজের জন্য রেখেছে। অনেকদিন আগে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কাঠের টুকরো গুলো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240212_173531.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে একটি মুরগির বা পাখির পালক এর ফটোগ্রাফি। তবে এগুলো পশু পাখির ডানার পাপড়ি। এই পালক টি ঘাসের উপর পড়ে আছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বাস্তব অর্থে কোন কিছুর যখন প্রাণ থাকে না দেহ থেকে পড়ে যায় তখন ওটার কোন দামে থাকে না। এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম অনেকদিন আগে ঘুরতে গিয়ে ঘাসের উপর পড়ে থাকা অবস্থা দেখে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পাখির পালকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240212_171929.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে সবার পরিচিত একটি প্রাণী। এই প্রাণী আমরা বাড়িতে লালন পালন করি। এটি হচ্ছে একটি মুরগির ফটোগ্রাফি। মুরগি যারা লালা পালন করে তারা এগুলোর যত্ন নেই। মুরগির ডিম খেতে বেশ মজাই লাগে। এবং মাংস খেতে আরো বেশি মজা লাগে। তবে গ্রামাঞ্চলে দেশি মুরগি গুলো এখনো দেখা যায়। যদিও বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মুরগি বাইর হওয়ার কারণে এই মুরগি গুলো কদর অনেক কমে গেলো। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই মুরগির ফটোগ্রাফি করেছিলেন। তাই আজকে এই মুরগির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240212_173606.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। তবে আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে। আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবুজ শ্যামলা এবং আকাশ দেখতে এমনিতে বেশি ভালো লাগে। তবে আমি এই প্রাকৃতিক ফটোগ্রাফি করেছিলাম নদীর তীরে থেকে।তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20220809-WA0016.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

কচু গাছের ফটোগ্রাফিটি বেশ দারুন হয়েছে আপু।পালকের ফটোগ্রাফিটাও বেশ ভালো লাগছে আমার কাছে। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো তুলেছেন। সত্যি বলতে আপনি সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি আপনার নিজের দক্ষতায় সাধারণ কিছু অসাধারণ করে তুলেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বলে সুন্দর করে মন্তব্য করেছেন। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার প্রথম তোলা ছবিটা আমার অনেক সুন্দর লেগেছে। অন্য গুলো ও অনেক সুন্দর । আপনি অনেক সুন্দর করে ছবি গুলো তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। পালকের ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে আমার কাছে। ছোট ছোট জিনিসগুলোকে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে ধনিয়া পাতা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার ধনিয়া পাতা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আজকে আপনি চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ধনিয়া পাতার ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ও মুরগির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং মুরগির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

আপনি বরাবরই সুন্দর ফটোগ্রাফি করেন এটা বলতেই হবে। ধনিয়া পাতা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাখির পল দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি যেমন সুন্দর ফটোগ্রাফি করছেন ঠিক তেমনি সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপু এত সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে রেনডম ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। উৎসাহিতমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু একদক ঠিক কথা বলেছেন আপনি। ফটোগ্রাফি করাটা ও একটি আর্ট।আর যতটা সহজ মনে হয় করতে কিন্তু এতোটা সহজ হয় না। যাইহোক আজকে আপনি ভিন্ন কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছেন।অনেক সুন্দর হয়েছে সব গুলো ফটোগ্রাফি।আমার কাছে আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসম্ভব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ফটোগ্রাফি যতটা সহজ মনে হয় এতটা সহজ নয়। ফটোগ্রাফি করতে ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37