সাতটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে চমৎকার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। এই আর্টিফিশিয়াল দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই ফুল দেখতে বাস্তবে ফুলের মত লাগতেছে। অথচ এই ফুলের কোন প্রাণ এবং গন্ধ নেই। তারপরও মানুষ এই ফুলগুলো বেশিরভাগ সময় দেখা যায় বিভিন্ন জায়গাতে ব্যবহার করে সৌন্দর্যের জন্য। আসলে এই ফুল গুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমি নিজেও এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলে অনেক ভালই লাগে। আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি সরকারি হাসপাতাল থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে আর্টিফিশিয়াল সুর্যমূখী ফুল। এই ফুলগুলোর মধ্যে প্রাণ নেই। তবে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এই আর্টিফিশিয়াল ফুল গুলো অফিস আদালতে রাখলে দেখতে অনেক ভালই লাগে। বলতে গেলে এগুলো সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিছুদিন আগে আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন এই আর্টিফিশিয়াল সুর্যমূখী ফুলটির ডাক্তারের চেম্বার এর উপর দেখতে পাই। দেখে আমার কাছে ভালো লাগলো তাই আমি সাথে সাথে এই সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ ফুল। এই ফুলটি দেখতে অবিকল বাস্তবে গোলাপ ফুলের মতন লাগতেছে। প্রাণ না থাকলেও ফুলগুলো আসলে মানুষের মন কেড়ে নেয়। বিশেষ করে এই ফুলটি কালার আমার কাছে অনেক ভালো লাগলো। ভালো করে না খেয়াল করলে মানুষ মনে করবে এটি বাস্তবে গোলাপ ফুল। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রাণ নেই ।তারপর ও এগুলো অনেক সুন্দর লাগে। এই ফুলেরও ফটোগ্রাফি আমি করেছি ওই ডাক্তারের চেম্বার থেকে। তাই আজকে আপনাদের মাঝে এই আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে অসাধারণ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। এই আর্টিফিশিয়াল ফুলের পাতা এবং পাপড়ি গুলো যেভাবে তৈরি করেছে সত্যি দেখলে যে কোন মানুষ মুগ্ধ হয়ে যাবে। এই ফুলগুলো যখন টেবিলের উপর রাখা হয় আসলে এগুলো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তবে এই ফুলগুলো বাজারে ফুলের দোকানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়। অনেকদিন আগে একটি শপিং মলের থেকে এই অসাধারণ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিল। তাই আজকে অনেক সুন্দর করে এই অসাধারণ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালোই লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে নাম না জানা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আসলে আর্টিফিশিয়াল ফুলটি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। কারণ পাতার মধ্যে খুব সুন্দর করে এই ফুল এবং ফুলের উপরে কিছু পুতি রাখার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুলগুলোর প্রাণ না থাকলেও আসলে দেখতে বেশ ভালই লাগে। এবং বিশেষ করে ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর করে বানিয়েছে। এটিও আমি অনেকদিন আগে একটি মার্কেট থেকে কেনাকাটা করার সময় ফটোগ্রাফি করে ছিলাম। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখো আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে কি আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলে আমার কাছে অনেক ভালোই লাগে। মাঝেমধ্যে এই ফুলগুলো দেখলে আমি কিনার চেষ্টা করি। বর্তমানে এ আর্টিফিশিয়াল ফুলগুলো মানুষ অনেক ব্যবহার করে থাকে। এই ফুলগুলো মানুষকে অনেক মুগ্ধ করে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি আমার এক বান্ধবীর বাড়ি থেকে। মূলত তাদের পড়ার টেবিলের উপর আমি এই ভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুলটি দেখতে পাই। ওখান থেকে করে আজকে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৭ :
এই হচ্ছে আর্টিফিশিয়াল ভিন্ন রকম ফুলের কলির ফটোগ্রাফি। আমি প্রথমে এই ফুলের কলি দেখে মনে করলাম গোলাপ ফুলের ফুলের কলি বানিয়েছে। পরে খেয়াল কর দেখি ভিন্ন রকম কলি ফুল। তারপরও এই আর্টিফিশিয়াল ফুলের কলি দেখে আমার কাছে অনেক ভালোই লাগলো। বাস্তবে এই পানহীন ফুল গুলো দেখতে অনেক ভালই লাগে। এখনকার সময় ই এই ফলগুলো ব্যাপক চাহিদা আছে। এই আর্টিফিশিয়াল ফুলের কলির ফটোগ্রাফি করেছিলাম চট্টগ্রামে গাড়ির কাউন্টার থেকে। তাই আজকে আমি এই আর্টিফিশিয়াল ফুলের কলির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
দারুণ ছিলো ছবি গুলো। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না। আমি তো টাইটেল না দেখলে বুঝতেও পারতাম না। আসলে কেউ পাতার দিকে ভালো মতন খেয়াল না করলে বুঝতেই পারবেনা যে এটি আসলে আর্টিফিশিয়াল ফুল। দারুণ ছিলো প্রতিটা ছবি । শুভেচ্ছা রইলো আপু।
আমার নিজের কাছেও দেখে মনে হয়েছিল যেন সত্যিকারের ফুল এগুলো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
https://twitter.com/bdwomen2/status/1666304386488995841?t=aV2K98Ht4mp18DyG7gSIXg&s=19
ফুলের সুন্দরী দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আমরা ফুলের সৌন্দর্য এবং সৌরভ দেখে বিমোহিত হয়ে থাকি। আজকে আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন প্রত্যেকটা ফটো খুবই দুর্দান্ত হয়েছে ।
চেষ্টা করেছি আর্টিফিশিয়াল ফুলের সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার সাতটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি প্রথমে এগুলো সত্যিকারের ফুল ভেবেছিলাম। নিচে বর্ণনা পড়ে বুঝতে পারলাম আসলে এগুলো নকল ফুল। ধন্যবাদ আপু।
নকল হলেও দেখতে আমার কাছে সত্যিকারের ফুলের মতোই লাগে।
বিভিন্ন দোকানে যখন আর্টিফিশিয়াল এই ফুল গুলো দেখি দেখে মনে হয় যেন বাস্তবিক কোন ফুল। এত নিখুঁতভাবে ফুলগুলো ডিজাইন তৈরি করে রাখা হয়েছে যেমনটা আপনি ফটোগ্রাফি করেছেন।
ঠিক বলেছেন বিভিন্ন দোকানে এরকম সুন্দর ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে।
সত্যি কথা বলতে আমি তো প্রথমে ভেবেছিলাম, আপনি হয়তো বাস্তবিক ফুলের ফটোগ্রাফি করেছেন। পরে আপনার টাইটেল পড়ে বুঝতে পারলাম আপনি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। একেবারে বাস্তবিক মনে হচ্ছে এই ফুলগুলোর ফটোগ্রাফি দেখতে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি মুগ্ধ। বর্ণনাও খুব সুন্দরভাবে করেছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করলেন।
আসলে এই ফুলগুলো দেখতেও একেবারে সত্যিকারের ফুলের মত দেখায়।
কিভাবে তৈরি করে আমি ভেবে পাইনা।
আপু আপনি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল। আপনি খুব দক্ষতার সহিত ফটোগ্রাফি গুলো করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ফটোগ্রাফি করতে ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।
আপনার করা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।এতো সুন্দর ভাবে ফটোগুলো কেমেরা বন্ধি করেছেন যে বোঝাই জাচ্ছে না এগুলো
আর্টিফিশিয়াল ফুল।ধন্যবাদ আপু সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দরভাবে এই ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে আপু আমার কাছে গাছের ফুল গুলো যেমন সুন্দর লাগে তার থেকে আরো বেশি সুন্দর লাগে আর্টিফিশিয়াল ফুল গুলো। আপনি অনেক সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে আমার অনেক ভালো লেগেছে প্রতি ফুল। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ঠিক বলেছেন যেভাবে তৈরি করেছে দেখে যে কেউই অবাক হয়ে যাবে। আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে।
আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ