ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে নাম না জানা বন্য ফুলের ফটোগ্রাফি। এই বন্যফুলের নাম আমার জানা নেই। তবে গ্রামাঞ্চলে রাস্তার পাশে এবং খালি জায়গার মধ্যে এই ফুল গুলো দেখা যায়। তবে এ ফুল গুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর বর্ষার সময় এই ফুল গাছগুলো দেখা যায় না। শীতকাল এবং গরমকালে এই ফুল গাছ গুলো দেখা যায়। ঈদের সময় আমি ঘুরতে গিয়ে এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের নাম না জানা এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_105420.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি। তবে সবজি ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। অন্যান্য কুমড়ো ফুলগুলো যেভাবে খাওয়া যায়। সেরকম চাল কুমড়ো ফুলগুলো খাওয়া যায় না। যদি অনেকে চাল কুমড়ো ফুল ও খায়। তবে এই ফুলগুলো দেখলে ভালো লাগে বিশেষ করে কালার অসাধারণ। আর পাঁচ ছয় পাপড়ির মধ্যে ফুলগুলো হয়। তবে এই ফুলগুলো যখন ফুটে দুই এক দিন এই ফুল গুলো তারা থাকে। কিছুদিন আগে এই সবজি ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের নিজের সবজি বাগান থেকে। তাই আজকে এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250125_093045.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটা হচ্ছে তেলাকুচা ফুলের ফটোগ্রাফি। এই ফুলকে আবার অনেকে বন্যফুল বলে। আবার অনেকে এই গাছকে সবজি গাছা বলে। কারণ এই গাছের পাতাগুলো দিয়ে ভর্তা করলে খেতে বেশ মজাই লাগে। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এই গাছের পাতা দিয়ে ভর্তা করে খাই। আর এই গাছগুলো অবহেলা অযত্নে বড় হয়। আর এই সময় এই গাছগুলো কমবেশি অনেক দেখা যায় গ্রাম অঞ্চলে। আমাদের বাড়িতে এই তেলাকুচা ফুল গাছগুলো আছে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই তেলাকুচা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250515_130240.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে আমাদের প্রিয় এবং পছন্দের ফুল রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল চিনেনা এমন মানুষ নেই বললেই চলে। তবে রঙ্গন ফুল আমার কাছে খুব ভালো লাগে। রঙ্গন ফুল ছোট বড় দুই রকমের দেখা যায়। তবে রঙ্গন ফুল বিভিন্ন কালারের আছে। আর রঙ্গন ফুল গাছ এর মধ্যে ফুল ফুটলে দেখতে কিন্তু চমৎকার লাগে। এবং রঙ্গন ফুল ফুটলে সহজে নষ্ট হয় না। আর গাছের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক বড় বড় রঙ্গন ফুল ধরে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ির সামনে থেকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114815.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে আমরুজ ফুলের ফটোগ্রাফি। আমরুজ ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলগুলো ছোট কিন্তু ফুলের সৌন্দর্য অসাধারণ। তবে আমরুজ গাছের মধ্যে যখন ফুল ফুটে দেখতে কিন্তু চমৎকার লাগে আর আমাদের গ্রাম অঞ্চলে আমরুজ গাছ কমবেশি অনেক দেখা যায়। আর এ ফুল থেকে মজার আমরুজ ফল হয়। আমরুজ ফল খেলে আমাদের শরীরের জন্য ভালো হয়। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এ আমরুজ ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20250317_171547.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে রাস্তার ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো চিকন। তবে রাস্তার দুই পাশে ফসলের মাঠ থাকলে দেখতে কিন্তু অন্যরকম লাগে। কারণ সবুজ শ্যামলা পরিবেশ কিন্তু অন্যরকম ভালো লাগে সবার কাছে। আর গ্রামাঞ্চলে বাড়ি-ঘর কম থাকে খালি জায়গার মধ্যে ঘুরতে ভালো লাগে। কিছুদিন আগে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই রাস্তার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আশা করি রাস্তার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250516_113027.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

Screenshot_2025-05-17-19-56-18-931_com.twitter.android.jpg

Screenshot_2025-05-17-20-00-30-428_com.twitter.android.jpg

Screenshot_2025-05-17-19-58-58-901_com.twitter.android.jpg

 last year 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল । তবে বিশেষ করে আমার কাছে আমরুজ ফুলের ফটোগ্রাফি এবং তেলাকুচা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি দেখছেন আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনারা শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনারা শেয়ার করা আমরুজ ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে।

 last year 

আপনার এই ফটোগ্রাফি পোস্টটি সত্যিই মন ছুঁয়ে গেলো। প্রাকৃতিক সৌন্দর্যের ছোট ছোট মুহূর্তগুলোকে এত ভালোবাসা এবং মনোযোগ দিয়ে ক্যামেরাবন্দী করার জুড়ি নেই। বিশেষ করে নামজানা বন্য ফুল থেকে শুরু করে প্রিয় রঙ্গন ও আমরুজ ফুলের ছবি দেখে মনটা প্রশান্ত হয়ে গেলো। প্রতিটি ছবিতে গ্রামবাংলার ঐশ্বর্য্য এবং সজীবতা স্পষ্ট ফুটে উঠেছে। আপনার অনুপ্রেরণামূলক শখ এবং ফটোগ্রাফির প্রতি আন্তরিক ভালোবাসা সত্যিই প্রশংসার যোগ্য। ধন্যবাদ আমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগছিল দেখতে তবে শেষের গ্রামের রাস্তার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপনি তো অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।যাই হোক সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বেশ দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। বেশ সুন্দর লাগছে ফুলের ফটোগ্রাফি গুলো। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60877.22
ETH 1611.90
USDT 1.00
SBD 0.42