সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

GridArt_20230614_095937660.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল আমার অনেক প্রিয় একটি ফুল। কিছু কিছু প্রিয় ফুলের মধ্যে ডালিয়া ফুল হচ্ছে একটি। এখনকার সময়ে মানুষ ডালিয়া ফুল অনেক পছন্দ করে। বিশেষ করে ডালিয়া ফুলের কালার বেশ চমৎকার। আমি মাঝেমধ্যে সময় পেলে নার্সারিতে ঘুরতে যাই। কারণ আমি ঘুরে ঘুরে সুন্দর ফুলের ফটোগ্রাফি করি। আর নিজস্ব ছোট্ট একটি ফুলের বাগান আছে ওখানের জন্য চারা কিনে থাকি। একদিন আমি একটি নার্সারি বাগান থেকে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি করলাম। আজকে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230613-WA0041.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে পাকা আমের ফটোগ্রাফি। আমাদের সবার অনেক প্রিয়। আম খেতে সবাই অনেক পছন্দ করে। তবে আমার কাছে পাকা আম এবং কাঁচা আম দুটোই খেতে অনেক ভালো লাগে। আমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আমার শশুরদের বাড়িতে প্রচুর পরিমাণ আম গাছ আছে। এইবার আম গাছের মধ্যে প্রচুর পরিমাণ আম ধরেছে। তবে আমের মধ্যে প্রচুর পরিমাণ পোকা ছিল। বাড়িতে তেমন লোক নাই বিদায় গাছ থেকে আমগুলো পাকা করে তারপর নিতাম। আমি একদিন বিকেল বেলা নিজেই এই আমগুলো গাছ থেকে পেড়ে নিলাম। এবং নিজে সুন্দর করে ফটোগ্রাফি করলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আমের ফটোগ্রাফি।

20230510_075948.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু প্রিয় ফুলের মধ্যে একটি ফুল হচ্ছে গন্ধরাজ ফুল। এই ফুল গুলোর পাপড়ি বেশ চমৎকার এবং ফুলের ঘ্রাণও বেশ ভালোলাগে আমার। গোলাপ ফুলের পরে আমি এই ফুলকে বেশি পছন্দ করি। তবে এই ফুল গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। আমাদের ঘরের সামনে এই গন্ধরাজ ফুলের গাছটি আছে। অনেকদিন আগে আমি যখন আমাদের বাড়িতে গেলাম তখন আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে এই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

20230401_081859.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে মাশরুমের ফটোগ্রাফি। মাশরুম আমাদের সবার অতি পরিচিত। তবে বৃষ্টির সময় অনেক জায়গাতে এই মাশরুমগুলো দেখা যায়। তবে বর্তমানে মাশরুম চাষ করা হয়। এই মাশরুম এবং চাষ করা মাশরুমের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার সময়ে মাশরুম মানুষ খেয়ে থাকে। কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে যখন তাদের ঘরের পিছনে গেলাম। তখন আমি এই মাশরুমগুলো দেখতে পাই। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সাথে সাথে আমি ঘর থেকে মোবাইল নিয়ে এ মাশরুমের ফটোগ্রাফি করলাম। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে মাশরুমের ফটোগ্রাফি শেয়ার করলাম।

20230526_091537_mfnr.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে কাঁচা মরিচের ফটোগ্রাফি। কাঁচা মরিচ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কাঁচামরিচের চারা গাছ পাওয়া যায়। তবে কাঁচা মরিচ দিয়ে বক্তা এবং তরকারি রান্না করলে খেতে অনেক মজাই লাগে। এই কাঁচা মরিচের ফটোগ্রাফি করেছিলাম আমি অনেকদিন আগে আমাদের বাসার ছাদের উপর থেকে। কারণ বাসার ছাদের উপর এই মরিচ গাছের চারাটি টপের মধ্যে রোপন করেছে। ওখান থেকে আমি এই কাঁচা মরিচের ফটোগ্রাফি করেছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20230613-WA0039.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি। গোলাপ ফুল আমার অনেক পছন্দের ফুল। গোলাপ ফুলের কলি যখন ফোটে দেখতে বেশ চমৎকার লাগে। তবে আমার পছন্দের ফুলের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গোলাপ ফুল। যখন ফুলের কলি গুলো বাইর হয় তখন লাল লিপিস্টিক এর মত লাগে। অনেকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে তার বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে গেলাম। তখন দেখি তাদের পাশের ঘরের সামনে এ গোলাপ ফুলের কলিটি। ওখান থেকে আমি এই গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি করলাম। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20230613-WA0040.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

নাম না জানা পাতা ফুলের ফটোগ্রাফি। এই পাতা ফুলের নাম আমার জানা নেই। হয়তো আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। তবে এই কালার পাতা ফুলের গাছটি আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে কেউ দেখলে মনে করবে কোন সবজি গাছ হবে। অনেকদিন আগে আমি একটি নার্সারিবাগান থেকে এই পাতা ফুলের গাছের ফটোগ্রাফি করেছি। আজকে অনেক সুন্দর করে এই পাতা ফুলের গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার নাম না জানা পাতা ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20230613-WA0042.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

গন্ধরাজ ও মাশরুমের ফটোগ্রাফি একটু বেশি সুন্দর হয়েছে। কাঁচামরিচ এর ফটোগ্রাফিও জাস্ট অসাধারণ হয়েছে। আপনার সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর ফটোগ্রাফি শেয়ার করা দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা আমার খুবি ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে গোলাপের কলির ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

গোলাপের কলি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। বিশেষ করে বৃষ্টিস্নাত গন্ধরাজ ফুলটি আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি একদম চোখের দৃষ্টি কেড়ে নেয়ার মত। আপু, অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার উৎসাহিতিমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে বর্ননা তুলে ধরেছেন এজন্য অনেক ভালো লাগলো। ডালিয়া ফুল আমার খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফিটিও অসাধারণ হয়েছে। কাঁচা মরিচ গাছটি বাসার ছাদে খুব সুন্দর ভাবেই হয়েছে দেখছি।গন্ধরাজ ফুলটিও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো নিয়ে খুব অসাধারণ অসাধারণ মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি । প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক দুর্দান্ত হয়েছে। আপনি ফটোগ্রাফি সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন ‌। আসলে গোলাপ ফুলের কোলি দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ ধরনের ফটোগ্রাফি গুলো করতে আমার কাছেও বেশ ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি গুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে ফটোগ্রাফি করা এক ধরনের শখ। আপনার কাছে ফটোগ্রাফি করতে ভালো লাগে শুনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনাদের ওদিকে আমে পোঁকা হয়। আমাদের এদিকে আমে পোঁকা হয়। আম খেতে আমার খুবই ভালো লাগে। কাঁচা আম পাকা আম দুইটাই খুব পছন্দের। গন্ধরাজ ফুল আমার খুবই পছন্দের একটা ফুল। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এবার সব জায়গাতে কমবেশি আমার মধ্যে পোকা হয়েছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখতেছি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে অনেক ভালো লাগলো। গন্ধরাজ এবং মরিচ ও গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফিক খুব চমৎকার বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38