ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_202411615182273.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম ইতিমধ্যে আমার মনে নেই। এই ফুলগুলো লতাপাতা ফুলের মধ্যে দেখতে বেশ ভালই লাগে। তবে ফুলগুলো আকারে একটু বড় দেখতে অন্যরকম লাগে। বিশেষ করে এই ফুল মানুষকে বেশি মুগ্ধ করে ফুলের সৌন্দর্যের কারণে। আর এই ফুল গাছগুলো বেশিরভাগ গেটের সামনে বা বসার জায়গার পাশে রোপন করে। কিছুদিন আগে একটি জায়গায় আমি বেড়াতে গেলাম তখন আমি নাম না জানা ফুলের ফটোগ্রাফি করি ওখান থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220810_160258.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে প্রজাপতির ফটোগ্রাফি। প্রজাপতি গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে প্রজাপতি বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের আছে। আর প্রজাপতি সব জায়গাতে কম বেশি অনেক দেখা যায়। বিশেষ করে ফুলের পাশে এবং ছোট ছোট গাছের মধ্যে প্রজাপতি বেশি দেখা যায়। আর যে কোন ফুল দেখলে প্রজাপতি ফুলের পাশে বা ফুলের উপর এসে বসে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে এই প্রজাপতি দেখি। ওখান থেকে আমি এই প্রজাপতির ফটোগ্রাফি করি। তাই আজকে এই প্রজাপতির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220810_164556.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আকাশের ফটোগ্রাফি। আকাশের ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। তবে এক সময় আকাশের সৌন্দর্য এক রকম থাকে বিশেষ করে মেঘের কারণে। আর কোন মানুষের যদি মন খারাপ থাকে আকাশের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। তবে সাদা মেঘ এবং নীল আকাশ যখন থাকে তখন দেখতে অন্যরকম লাগে আকাশের সৌন্দর্য। কিছুদিন আগে রকি ভাইদের বাড়ি ছাদের উপর থেকে আমি এই আকাশের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241011_132051.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে সবজির ফটোগ্রাফি। তবে এগুলোর নাম হচ্ছে পেঁপে। পেঁপে কাঁচা এবং পাকা দুই ভাবে খাওয়া যায়। পেঁপে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। আর কাঁচা পেঁপে খেলে হজমি শক্তি বাড়ে এবং গ্যাস কমে মানুষের শরীর থেকে। তবে এখন কার বাজারে সবচেয়ে কম দামে পেঁপে পাওয়া যায়। কাঁচা পেঁপে আবার মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। কিছুদিন আগে আমি বাজারে গেলাম তখন আমি এই কাঁচা পেঁপের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কাঁচা পেঁপের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240808_122537.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অসম্ভব ভালো লাগে। কিছু গাছ এবং যখন আকাশ একসাথে দেখা যায় তখন অন্যরকম লাগে। তবে গ্রাম অঞ্চলে বাসার ছাদের উপর থেকে আকাশের সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করা যায়। কিছুদিন আগে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির ছাদের উপর থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240815-WA0001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে চিনা হাঁসের ফটোগ্রাফি। তবে এই হাঁসগুলোকে আমরা চিনা হাঁস বলি। চিনা হাঁস গ্রামে কমবেশি অনেকে সবাই লালন পালন করে। এবং এই হাঁসের মাংস খেতে বেশ মজাই লাগে। আর এই হাঁসগুলো যখন ডিম দেই তখন অনেকগুলো ডিম পাড়ে। কিছুদিন আগে আমাদের ঘরের পাশে জমিতে পানি ছিল। তখন দেখি একটি চিনা হাঁস পানিতে কি জানো খাচ্ছিল। তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240815-WA0008.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

Cztq4BXWMFDxHzEZ2QSjxVFnsLBz27bskZMejC9cirzQ85MEJGtsm5hWaJuVngdv1B8bhQpR5JgyziewifDDtd8LQQ72M2kd4y6qGYSqfy...JgbW2atSJFghfrRiyy9SUxewrXAiPHa8fBFhih7zHNgNCr3j3R4HfQGQR7Nwwa2PN4byAScBEjfVXeDoaSL6k3Apbd36NgeYuyUrK3VS2oDrpTbbDyvGTgLF1.webp

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago (edited)

আপু এই ফুলটিকে বলে রাখী ফুল বা ঝুমকোলতা। প্রতিটা ছবি ভালো করে দেখলে বোঝা যায় প্রত্যেকের আলাদা আলাদা গল্প। এক একটা ছবি নিয়ে একটি কবিতা হয়ে যাওয়ার মতো ছবি তুলছেন আপনি। সব থেকে শেষের ছবি মানে হাঁসের ছবি আমার সব থেকে ভালো লেগেছে। ওই ছবিটার নাম দিলাম বেঁচে থাকা

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো প্রত্যেকটি আলাদা করে চিন্তা করলেন আপনি ফটোগ্রাফি নিয়ে।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু একটি অ্যালবামের মধ্যে যখন ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাই ভীষণ ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে আপু ইদানিং ফটোগ্রাফি গুলো করতে। তবে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি নিজের মত করে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিলো।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ । বেগুনি রঙের ফুলের সৌন্দর্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও করা ফটোগ্রাফি গুলো সব সময় বেশ ভালো লাগে

 2 years ago 

বাহ খুবই সুন্দর আপু। বেশ দারুণ ছিল আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো। প্রজাপ্রতি টা অসাধারণ লাগছে। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য এবং অন্য ফটোগ্রাফি গুলো চমৎকার ধারণ করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বাহ আপনাকে অনেক ধন্যবাদ সবসময় আমার ফটোগ্রাফি গুলো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে সবচাইতে বেশি ভাল লেগেছিল এক নাম্বার ফটোগ্রাফি যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসিফ্লোরা ফ্লাওয়ার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের ধৈর্য কারণ যত বেশি ধৈর্য ধরা যায় তাতেই ভালো ফটোগ্রাফি করা যায়

 2 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলার প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 2 years ago 

ঠিক বলেছেন ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি সব সময় চেষ্টা করলেই তোলা সম্ভব

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38