ফটোগ্রাফি :-বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটা ও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024741832791.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে সবার খুব পছন্দের ফুল। এই ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললে চলে। আমার এই ফুলকে অনেকে ফুলের রানী ও বলে। কেউ কেউ ভালোবাসার প্রতীক বলে এই ফুলকে। এই হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল অনেক জাতের আছে। নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনা গোলাপ ফুল কত রকমের আছে। গোলাপ ফুলের গাছের মধ্যে কাটা আছে এবং ফুলের সৌন্দর্য আছে। কিছুদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_132833.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে শুকনো ঘাসের ফটোগ্রাফি। শুকনো ঘাস গুলো যখন মারা যায় তখন ঘাসের গোড়াগুলো এভাবে থাকে। তবে এই ঘাসকে আমরা সনের ঘাস বলি। তবে এই ঘাস গুলো অনেক সময় কেউ যদি কাটে তাহলে মারা যায়। অনেক সময় পানির শূন্যতার কারণও মারা যায় ঘাস গুলো। তবে এই ঘাসের শিখর গুলো অনেক দিন পর্যন্ত থাকে। অনেকদিন আগে আমি আমাদের বাসার সামনে জমিতে হাঁটতে গেলাম। তখন আমি এই ঘাসের শিখরের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।

IMG_20240203_153911.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আমাদের সবার খুব পছন্দের ফুলের ফটোগ্রাফি। এই হচ্ছে ভালবাসার ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুলের পাপড়ি গুলো অসাধারণ এবং ফুলের কালার ও চমৎকার। তবে এই ফুলগুলো এখন নার্সারি বাগানে গেলে কম বেশি দেখা যায়। আবার পার্কের মধ্যেও এই ফুলগুলো অনেক দেখা যায়। তবে এই ফুল গাছগুলো অতিরিক্ত গরম পরলে মারা যায়। অনেকদিন আগে আমি চট্টগ্রামে একটি পার্ক থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ডালিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_125828.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। সরিষা ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললে চলে। যখন সরিষা ফুল গুলো ফুটে তখন সরিষা ক্ষেতের সৌন্দর্য অনেক বেড়ে যায়। এবং খুব সুন্দর ঘ্রাণ ও লাগে সরিষা ফুলের। আবার সরিষা পাতা এবং ফুল দিয়ে ভর্তা করলে খেতে বেশ মজাই লাগে। সরিষা থেকে আমরা তেল সংগ্রহ করি। তবে আমাদের গ্রামাঞ্চলে সরিষা অনেক চাষ করা হয় বড় বড় জমির মধ্যে। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে সরিষা ক্ষেত থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে সরিষা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240203_154206.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে হাঁসের বাচ্চার ফটোগ্রাফি। ছোট ছোট হাঁসের বাচ্চা গুলো দেখতে খুব ভালো লাগে। যখন ডিম থেকে এই বাচ্চাগুলো হয় তখন অনেক ছোট থাকে এবং মনে হয় একই কালারের হবে। আর গ্রাম অঞ্চলে অনেকে হাঁস লালন পালন করে। তবে এই হাঁসের বাচ্চাগুলো আমার শ্বশুর বাড়িতে আমরা কিনেছিলাম লালন পালন করার জন্য। এবং হাঁসের বাচ্চাগুলো যখন আওয়াজ করে তখন আমরা বুঝে যাই সকালবেলা হল। তবে এই হাঁস গুলো আমি লালন পালন করতাম। তাই আমি চিন্তা করেছিলাম এই হাঁস গুলো একটা ফটোগ্রাফি করে রাখি। এই কারণে আজকে এই হাঁসের বাচ্চা গুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। আশা করি হাঁসের বাচ্চার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240216_092001.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের সূর্যাস্তের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে নেই বললে চলে। তবে প্রাকৃতিক দৃশ্য সকালবেলা একরকম দেখা যায় বিকেল বেলা আবার অন্যরকম দেখা যায়। তবে আমার এই ফটোগ্রাফির মধ্যে সূর্য মামাকে খুব সুন্দর করে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। ঘাস এবং গাছের মাঝখানে সূর্য টি যখন ডুবা ডুবা অবস্থায় তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। এবং ফটোগ্রাফিটি আমার কাছে খুব ভালো লাগলো। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20240212_171557.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

সত্যি আপু প্রাকৃতিক পরিবেশ থেকে ভীষণ ভালো লাগে। আপনি গাছ এবং ঘাসের মাঝখান দিয়ে অনেক সুন্দর ভাবে সূর্যের ফটোগ্রাফি ধারণ করেছেন। তাছাড়া গোলাপ ফুলের ফটোগ্রাফি টা দারুন হয়েছে আপু। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার এই ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি প্রাকৃতিক দৃশ্যের, আর আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লাগে। আপনি দারুন ভাবে প্রতিটি ফটোগ্ৰাফি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

চেষ্টা করেছি আমি নিজেও সব সময় মত আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। একটি অ্যালবামের মধ্যে কয়েক ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। এটা বলা যেতে পারে এক ধরনের সুবিধা। সুন্দর বর্ণনার মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

 2 years ago 

এরকম ফটোগ্রাফি গুলো করতে গেলে কিন্তু অনেক সময় এবং ধৈর্য ধরে করতে হয়

 2 years ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে সবসময় খুবই ভালো লাগে। আপনি আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। খুবই চমৎকার ভাবে মোবাইলে ক্যাপচার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি করা আরও ইচ্ছা জেগে ওঠে যখন আপনাদের সুন্দর মন্তব্যগুলো পাই

 2 years ago 

আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি প্রতিটি ফটোগ্রাফি খুব চমৎকার ভাবে ক্যাপচার করেছেন।সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।সব ফটোগ্রাফি ভালো লাগলেও আমার কাছে বেশী ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফিটি।

 2 years ago 

প্রশংসনীয় মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে বেশ আকর্ষনীয় লাগছে।বেশ সুন্দর ভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনাও করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 2 years ago 

আমি সব সময় কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি। সত্যিই আপনার দক্ষতা অনেক বেশি বেড়ে গেছে ফটোগ্রাফির ক্ষেত্রে। আপনি ডালিয়া ফুলের ফটোগ্রাফিক সুন্দরভাবে শেয়ার করলেন। তাছাড়া ও সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

চমৎকার এই ফটোগ্রাফিগুলো করতে আমার নিজের কাছেও ভালো লাগে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি ও সরিষা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং হাঁসের বাচ্চার ফটোগ্রাফিও আমার কাছে খুব ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় মত পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

অনেকদিন পর সরিষা ফুল দেখে ভালো লাগলো আপু। এছাড়া গোধূলির সৌন্দর্য দেখেও ভালো লেগেছে। আর ফুলের সৌন্দর্য সব সময় ভালো লাগে। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38