সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

GridArt_20230228_193742164.jpg

ফটোগ্রাফি - ১ :

এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুল আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। জবা ফুল অনেক রকমের আছে। তবে সব রকমের জবা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফুল গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে থাকে। এই ফুল গাছগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। অনেকদিন আগে আমি একটি নাসারী বাগানে গিয়েছিলাম। ওখান থেকে আমি এ জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230228-WA0022.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই ফুলের নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এই ফুল গাছগুলো তেমন বেশি আমাদের এদিকে দেখা যায় না। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে। যখন আমি চট্টগ্রামে আমার বড় বোনের বাসায় বেড়াতে গেলাম ওই সময়। বিকেলবেলা আমরা যখন ঘুরতে গেলাম তখন একটি জমিদার বাড়ির সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230228-WA0020.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোর কালার দেখতে বেশ চমৎকার। বিশেষ করে ফুলগুলোর কালার যে দেখবে সেই এই ফুলের প্রেমে পড়ে যাবে। আমার কাছেতো এই ফুল অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সবুজ পাতার মধ্যে ফুলগুলো বেশি ভালো লাগে আমার কাছে। এই ফুলের ফটোগ্রাফি আমি করেছিলাম একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে অনেক সুন্দর করে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230228-WA0016.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ফুলগুলো পাপড়ি অনেক পাতলা। এবং ফুলের কালার ও বেশ চমৎকার। এই গাছগুলো অনেক বড় হয় এবং অনেক বছর টিকে থাকে। এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি অনেকদিন আগে। আমাদের পরিবারের সবাই ঘুরতে গিয়েছিলাম একটি জায়গাতে। তখন আমি একটি নার্সারি বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

IMG-20230228-WA0019.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুল অনেক রকমের আছে। তবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনা জবা ফুল কত রকমের আছে। তবে আমি অনেক কালারের জবা ফুল দেখেছি। বিশেষ করে এই কালারের জবা ফুল সব জায়গাতে কম বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তখন তাদের বাড়ি মধ্যে একটি লোক এসব বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ লাগিয়েছিল। ওখান থেকে আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

IMG-20230228-WA0021.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে অসাধারণ ফুলের ফটোগ্রাফি। এই কালারের ফুল আমি প্রথম দেখেছি। বিশেষ করে ফুলের কালার আমার কাছে অনেক ভালো লাগলো। এবং আপনারা সামনে থেকে দেখলে অনেক পছন্দ করবেন। এবং কেউ কেউ প্রথম দেখলে মনে করবে এটি নয়ন তারা ফুল। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। তখন আমি একটি নার্সারিবাগান থেকে এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি করে ছিলাম। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20230228-WA0018.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। তবে ফুলগুলো আকার গোল হওয়াতে মানুষ অনেক পছন্দ করে। এই ফুলগুলো আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। অনেকদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি নার্সারি বাগান থেকে। কারণ আমাদের বাড়ির পাশে একটি নার্সারি বাগান আছে। প্রায় সময় আমরা বিকেলবেলা ঐ নার্সারি বাগানে ঘুরতে যাই। তাই আজকে অনেক সুন্দর করে এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230228-WA0017.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি সাতটি খুব চমৎকার দেখতে ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে এর মধ্যে থেকে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে‌। আপনার মাধ্যমে একসাথে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে সবচেয়ে বেশি ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুবই উৎসাহী হলাম।

 3 years ago 

সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চেষ্টা করলাম ফুলগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগছে আপু।আপনি খুবই দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।দেখতে ভীষণ ভালো লাগছে।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার এরকম ফটোগ্রাফি গুলো ক্যাপচার করতে অনেক ভালো লাগে। আপনার ভালো লেগেছে শুনে আরো খুশি হলাম।

 3 years ago 

এখন ফাল্গুন মাস তাই চারিদিকে ফুলের ছড়াছড়ি। যেদিকেই তাকাই যেন ফুল আর ফুল দেখতে পাই। বাড়ি, নার্সারি কিংবা বনে, জঙ্গলে ফুল ফুটে সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। আর এরকম মুহূর্তে আপনার পোস্টে থাকা সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি এক কথায় অসাধারণ হয়েছে। প্রতিটি ফুল চোখ ধাঁধানো সুন্দর,তাই দেখা মাত্রই ভালো লেগে গেল। চমৎকার চমৎকার সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন এখন চারপাশে শুধু ফুলের ছড়াছড়ি। আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো

 3 years ago 

পোষ্টের মাঝে ভিন্নতা আনতে হলে মাঝে মাঝে ভিন্ন রকমের পোস্ট করতে হয়। আর সেই ভিন্ন রকমের পোস্ট যদি হয় এই সুন্দর ফটোগ্রাফি গুলো তাহলে একেবারে দারুণ হয়। সত্যি আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন পোস্টে ভিন্নতা আনতে হলে বিভিন্ন রকম পোস্ট মাঝেমধ্যে করতে হয়। আমি নিজেও চেষ্টা করি আলাদা পোস্ট করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুল এম্নিতেই অনেক ভাল লাগে।আর এক সাথে সাতটি ফুলের ফটোগ্রাফি সত্যি দারুন লাগছে। বিশেষ করে প্রথম ফুলটি তো আমার কাছে খুবই ভাল লাগলো। কোনটা রেখে কোনটা বলবো।সব এক কথায় অসাধারন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলাম এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুল এর ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ চমৎকার লাগছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে লাল জবা ফুলের ফটোগ্রাফি । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আমার সাতটি ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

সাতটি ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। প্রথমত ফুলগুলো অনেক কালারফুল লাগছে। দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ফুল খুবই সুন্দর তবে আমার কাছে হলুদ জবা ফুলটি এবং হলুদ চন্দ্রমল্লিকা ফুলটি বেশি সুন্দর লেগেছে। তাছাড়া আপনি প্রত্যেকটা ফুলের খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

হলুদ চন্দ্রমল্লিকা ফুল ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37