ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_2024612134834812.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফি আমার কাছে করতে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলটি এমনভাবে ফুটেছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখার সাথে সাথে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আসলে রঙ্গন ফুল এমন একটি ফুল যে দেখে সেই খুব পছন্দ করে। কিছুদিন আগেই ঘুরতে গিয়ে আমি একটি বাড়ির গার্ডেন থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240510_165357.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে খুব পছন্দের একটি ফুল আমার। এই ফুলের পাপড়ি এবং কালার আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলগুলো যখন ফুটে তখন ঘ্রাণ বেশ ভালো লাগে। যদি ওই ফুল গাছগুলো যেমন একটু বড় হয় এবং এ ফুলগুলো আকারে তেমন বড় হয়। আর ফুল আছে সৌন্দর্যের প্রতিক ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। তবে এই ফুলের নাম ইতিমধ্যে আমার মনে পড়তেছে না। তবে এই ফুলগুলো আমার খুব পরিচিত এবং পছন্দের ফুল। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220810_155003.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে ভালোবাসার চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলকে ফুলের রানী বলা হয়। এ ফুলের কালার যেমন অসাধারণ এবং ঘ্রাণ ও বেশ অসাধারণ। বর্তমান সময়ে গোলাপ ফুল গাছ সব জায়গাতে কমবেশি দেখা যায়। এই গোলাপ ফুল গাছগুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। গোলাপ ফুলের মধ্যে কাটা আছে এবং এই ফুলের মধ্যে ভালোবাসা আছে। এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার গোলাপ ফুলের ফটোগ্রাফিক দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220810_160107.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম আমার ইতিমধ্যে মনে নেই। এই ফুলের পাপড়ি যেমন অসাধারণ এবং ফুলের সৌন্দর্য অসাধারণ। ছোটকালে আমরা এই ফুলকে মাইকফুল বলে চিনতাম। যদিও এই ফুলের নাম মাইকফুল না। এ ফুল গাছগুলো আকারে মোটামুটি বড় হয়। এই ফুল গাছগুলোর মধ্যে যখন ফুল ফোটে তখন দেখতে বেশ ভালই লাগে। তবে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220811_165244.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে একটি পার্কের ফটোগ্রাফি। আসলে পার্কের পরিবেশ এবং গাছপালা দেখলে এমনিতে বেশ ভালো লাগে। বর্তমানে অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। মাঝেমধ্যে এই পার্কগুলোতে ঘুরতে গেলে মন এমনিতে ভালো হয়ে যায়। আমি যখন চট্টগ্রাম আমার বড় বোনের বাসায় বেড়াতে গেলাম তখন আমি এই পার্কের ফটোগ্রাফি করেছিলাম। যদি আমি পার্কের ভিতর দৃশ্যের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি আমার পার্কের ভিতরের ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220811_162618.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে একটি অসাধারণ ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম হচ্ছে টগর ফুল। এই ফুলগুলো বড় বড় পাতার মাঝখানে ছোট ফুল দেখতে বেশ ভালোই লাগে। যদিও এই ফুলের পাপড়িগুলো অনেক ছোট। তবে এই ফুলের ঘ্রাণ অসাধারণ লাগা আমার কাছে। এই ফুল গাছ গুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। তবে এই ফুলগুলো গাছের মধ্যে একসাথে অনেক ফুটে। যখন ঘরের পাশে এই টগর ফুলগুলো থাকে তখন ঘ্রাণ মানুষকে বেশি মুগ্ধ করে। এই টগর ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমার হাজবেন্ডের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220810_164247.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফুলগুলোর ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। ঠিক বলেছেন গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন খুব ভালো সৌন্দর্য উপভোগ করলাম বিশেষ করে ফুলগুলো।
এরকম ফটোগ্রাফি পোস্ট আমার কাছে ও অনেক ভালো লাগে একটি পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়।
আজকের ফটোগ্রাফির মধ্যে বেলি ফুল এবং গোলাপ ফুল আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আপু। চট্টগ্রামের এই পার্ক টাতে আমিও গিয়েছিলাম। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। লাল গোলাপের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হলাম। ‌ ২ নং ফটোগ্রাফির ফুলটা আগে কখনো দেখা হয়নি। ফুলটা দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ এত সুন্দর কিছু‌ ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে।আপনি চমৎকার ভাবে প্রতিটি ফটোগ্রাফি তুলে ধরেছেন। হলুদ রঙের ফুলটি হচ্ছে অলকানন্দা ফুল।চমৎকার বর্ননায় আরো বেশী ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপু ফটোগ্রাফি একটা আর্ট।আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি ছিল বেশ সুন্দর। তবে পার্কের ফটোগ্রাফি টাও আমার কাছে বেশ ভালো লেগেছে। নাম না জানা বেগুনি রংয়ের ফুলটি ছিল অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই সুন্দর ফটোগ্রাফি করেন। গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি থেকে দুই নাম্বার ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। আসলে আমি আগে কখনো এই ফুলটি দেখিনি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো সেরা হয়েছে আপু। প্রতিটি ফটোগ্রাফি এতই ভালো লেগেছে মুগ্ধ হয়ে গেছি। চোখ ফেরানো যাচ্ছে না যেন প্রতিটি ফটোগ্রাফিক সৌন্দর্য দেখে। অনেক ভালো লেগেছে অনেক সুন্দর দক্ষতা দিয়ে আপনি ফটোগ্রাফি গুলো করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38