ফটোগ্রাফি :-সাতটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

photocollage_2024117161644482.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। এখন শীতকাল চারপাশে বিভিন্ন ধরনের সবজি এবং অন্যান্য জিনিস চাষ করেছে। এই কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবেশ বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি নদীর ধারে আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গেলাম। তখন আমি নদীর উপরে জমির মধ্যে বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে এই ফটোগ্রাফিটি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG_20231109_104422.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে বন্য লিবিজি ফুলের ফটোগ্রাফি। আমাদের এদিকে আমরা এই বন্য ফুলগুলোকে লিবিজি পাতা ফুল বলে থাকে। লিবিজি লতার মধ্যে এই ফুলগুলো ফুটে। লিবিজি লতা গুলোকে অনেক ওষুধই গাছ বলে থাকে। এই পাতাগুলো অনেক তিতা এবং এগুলো খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। শীতকালে লিবিজি লতাপাতার মধ্যে ফুলগুলো ফুটলে দেখতে বেশ ভালো লাগে। যদিও এই ফুলগুলো অনেক চিকন চিকন। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে রাস্তার পাশ থেকে এই লিবিজি ফুলগুলো ফটোগ্রাফি করি। তাই আজকে আপনাদের মাঝে এই লিবিজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG-20231223-WA0022.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে কাটা গাছের ফটোগ্রাফি। তবে এই কাটা গাছের নাম আমার জানা নেই। এই কাটা গাছের মধ্যে কাঁটা গুলো অনেক বড় বড়। কারো গায়ের সাথে লাগলে সাথে সাথে কেটে যাবে। তবে এই কাটা গাছটি অনেক বড় হয়েছে। তবে সামনে থেকে কাটা গাছটি দেখতে খুব ভয়ঙ্কর লাগে। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে মালটা বাগানে তখন এই কাটা গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে খুব সুন্দর করে এই কাটা গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি কাটা গাছের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG_20231231_161122.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে একটি গাছের পাতার ফটোগ্রাফি। শীতকালে গাছের পাতাগুলো সবুজ দেখতে বেশ ভালোই লাগে। গাছের পাতাগুলো ছোট ছোট এবং গাছের পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। যদিও গাছটি এখনো অনেক ছোট। আসলে কিছু কিছু পাতা আছে এগুলো দেখতে অস্বাভাবিক ভালো লাগে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে এই পাতার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই পাতার ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।

IMG-20231223-WA0024.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে একটি গরুর ফটোগ্রাফি। জমির মধ্যে এ গরুটি বেঁধে রেখেছে। যদিও এই গরুগুলোর সামনে গেলে তারা মানুষের দিকে তেড়ে যায়। তবে এটি অনেক বড় এবং গরুটির মাথা বেশ বড় ছিল। তবে আমি দূর থেকে এই গরুর ফটোগ্রাফি করেছিলাম। গরুটির মালিক আমাকে দেখে বলতেছে সামনে গেলে গরুটি রেগে যাবে। আসলে এই ধরনের গরুগুলো খুব শক্তিশালী হয়। কিছুদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে এই গরুর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20231231_161206.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে একটি লেবু ফুল গাছের পাতার ফটোগ্রাফি। এরকম সাদা লেবু ফুল গুলো দেখতেও বেশ ভালোই লাগে। তবে পাতার ডালের মধ্যে ছোট ফুলটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। যদিও এই পাতার ডাল অনেক উপরে ছিল। আসলে এখন শীতকাল এই কারণে গাছগুলো এবং পাতাগুলো একদম ভিন্নরকম লাগে। আমার কাছে তো লেবু অনেক ভালো লাগে। তাই এই লেবু ফুলের পাতা দেখে কিছুদিন আগে এই ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তাই আজকে এই ফটোগ্রাফিটি খুব সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20231231_162658.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এটি হচ্ছে একটি শুকনো পাতার ফটোগ্রাফি। গাছের শুকনো পাতাটি রকি ভাইদের ছাদের উপরে পড়ে রইল। এবং পাতাটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি চিন্তা করলাম এই শুকনো পাতার ফটোগ্রাফি করব। যদিও শীতকালে সবাই ছাদের উপর বসে থাকে রোদের মধ্যে। তখন আমি রুম থেকে মোবাইল নিয়ে এসে এই শুকনো পাতার ফটোগ্রাফিটি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20231220-WA0018.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন আপনি। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। জমিতে গরু বেঁধে রাখার ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময়ের মতো এবারও সুন্দর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।

 3 years ago 

আপনি তো বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। আমার কাছে তো আপনার দ্বিতীয় ফটোগ্রাফি টা অনেক ভালো লাগলো। দেখতে চোখ ধাঁধানো ফটোগ্রাফি। আপনি ধীরে ধীরে ভালোই ফটোগ্রাফি করতেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি এমনিতেও ফুটে উঠেছে। সুন্দরভাবে এত সুন্দর ফটোগ্রাফার আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধীরে ধীরে চেষ্টা করি আমি সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ফুটিয়ে তোলার জন্য।

 3 years ago 

বাহ্ আপনি তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে দারুন লাগে,এগুলোর মাধ্যমে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুণ লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি তো দেখছি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলেন। বিশেষ করে কাঁটা গাছের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া পাতার ফটোগ্রাফিটাও কিন্তু বেশ কারণ হয়েছে। আমিও কোথাও গেলে তখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আমার করা কাটা গাছের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির প্রশংসা যতই করবো ততই কম মনে হবে। আপনি ধীরে ধীরে বেস্ট ফটোগ্রাফি করতেছেন। এরকম ফটোগ্রাফি গুলো দেখে নিজের কাছেও বেশ ভালো লাগে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি প্রতিটি কোয়ালিটি অনেক অসাধারণ ভাবে করলেন। শুকনো পাতা কাটা গাছ এবং আরো অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। ফটোগ্রাফির বর্ণনাও বেশ সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন।

 3 years ago 

চেষ্টা করি ধীরে ধীরে নিজের ফটোগ্রাফি গুলোকে বেস্ট ফটোগ্রাফি হিসেবে নিয়ে আসার জন্য।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। বিশেষ করে কাঁটা গাছের ফটোগ্রাফিটা দারুন লাগছে। লিবিজি ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির খুব চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

তবে এই কাটা গাছের নাম আমার জানা নেই।

আপু, আপনার শেয়ার করা তিন নাম্বার ফটোগ্রাফিতে যে কাটা গাছটি দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটি শিমুল তুলো ফুলের গাছ। তবে এই বিষয়ে যদিও আমি শিওর না। যাইহোক, আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি মূলক এই পোস্টটিতে আমরা বিভিন্ন ধরনের দৃশ্য দেখার সুযোগ পেয়েছি। প্রত্যেকটা ফটোগ্রাফি যে অনেক দক্ষতার সাথে করেছেন তা এগুলো দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ভাইয়া গাছটি ছোট থাকার কারণে আমি নিজেও বুঝতে পারতেছি না। যাইহোক আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আমি গ্রামে এরকম শিমুল তুলোর গাছ দেখেছিলাম, সেই জন্যই বললাম আপু।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম তবে দুই নং ফটোগ্রাফি টা থেকে কিছু তথ্য জানতে পারলাম। যদিও এটা অনেক দেখেছি তবে এটা যে লিবিজি লতা সেটা জানা ছিল না। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমরা আমাদের এদিকে ওই লতা ফুল গুলোকে লিবিজি লতা ফুল বলে থাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37