ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

মনিহার বাংলার ফটোগ্রাফি

এটি হচ্ছে জেসমিন ফুলের ফটোগ্রাফি। তবে অনেকে আবার এই ফুলকে জুই ফুল বলে। ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে ফুল গুলোর পাপড়ি এবং ঘ্রাণ আমাকে মুগ্ধ করে। আর জেসমিন ফুল গাছ গুলো রোপন করলে মোটামুটি বড় হয়। আর এই গাছের মধ্যে যখন ফুল ফোটে দেখতেও চমৎকার লাগে। আর এই ফুল গাছগুলো গ্রাম অঞ্চলে কমবেশি দেখা যায়। কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়ে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ভাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250422_124845.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে আমাদের সবার প্রিয় সবজি ফুলের ফটোগ্রাফি। অন্যান্য সবজি ফুল থেকে এই ফুলের সবজি ভাজি বা পকোড়া করে খেতে বেশ মজাই লাগে। আর এই ফুলের নাম হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো আকার একটু বড় হয় তবে ফুলগুলোর কালার অসাধারণ। আর বর্তমান সময়ে কম বেশি সবাই কুমড়ো গাছ রোপন করে সবজি এবং কুমড়ো খাওয়ার জন্য। আমাদের বাড়ি তো আমি কয়েকটি সবজি গাছ রোপন করেছি। আর নিজের গাছের কুমড়ো ফুল দেখে ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।

IMG_20250425_090738.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে সবজি ফুলের ফটোগ্রাফি। এই ফুলকে আমরা সসিন্দা ফুল বলি। ছোট থাকতে আমরা এই ফুলগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম। আবার সসিন্দা ফুল গুলো ছোট হাঁসের বাচ্চাকে দিলে হাঁসের বাচ্চা এ ফুলগুলো খায়। তবে এই ফুল থেকে সসিন্দা হয়। আর সসিন্দা খেতেও বেশ মজা লাগে। আর এই সময় সসিন্দা গাছ কমবেশি সব জায়গাতে দেখা যায়। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি এই সসিন্দা ফুল এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সসিন্দা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250412_174342.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি। লজ্জাবতী ফুল গুলো গ্রামাঞ্চলে কম বেশি রাস্তার পাশে দেখা যায়। তবে এই ফুলগুলো খুব ছোট। আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। আর লজ্জাবতী গাছগুলোর মধ্যে হাত পা লাগালে সাথে সাথে গাছগুলো পাতা বন্ধ করে ফেলে। মনে হয় লজ্জাবতী গাছগুলো মারা গেল। আবার কিছুক্ষণ পর এই গাছগুলো সতেজ হয়ে যায়। সত্যি বলতে চিকন পাতা এবং কাটা ওলা গাছের মধ্যে ফুল গুলো দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে থেকে আমি এই লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250427_171814.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে করলা ফুলের ফটোগ্রাফি। করলা ফুলগুলো ছোট হলেও আমার কাছে খুব ভালো লাগে দেখতে। কারণ এই ফুলগুলোর সৌন্দর্য অসাধারণ। ‌ যদিও করলা খেতে তিতা লাগে তবে ফুলগুলো দেখতে চমৎকার লাগে। আর করলা খেলে শরীরের জন্য খুব ভালো হয়। ডাক্তার বলে করলা খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিছুদিন আগে নিজের সবজি ক্ষেত থেকে আমি এই করলার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই সবজি করলা ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে দেখে।

IMG_20250425_091015.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি। তবে কুমড়ো ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে কুমড়ো ফুল দিয়ে যে কোন কিছু বানালে খেতে বেশ মজা লাগে। তবে অনেকেই চাল কুমড়ো ও খায় না। অন্যান্য সবজি ফুল যেভাবে খাওয়া হয় চাল কুমড়ো ফুল সেভাবে খাওয়া হয় না। তবে গাছের মধ্যে এই ফুল গুলো দেখতে কিন্তু অন্যরকম লাগে। আর এখন কম বেশি প্রত্যেক বাড়িতে বিভিন্ন ধরনের সবজি গাছ দেখা যায়। আমার হাজবেন্ডের বাড়ি তো আমি বিভিন্ন ধরনের সবজি কাজ গ্রহণ করেছি। আর ওখান থেকে আমি এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250430_095145.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফার আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

Screenshot_2025-05-03-19-38-11-628_com.twitter.android.jpg

Screenshot_2025-05-03-19-36-59-499_com.twitter.android.jpg

Screenshot_2025-05-03-19-35-40-274_com.twitter.android.jpg

Screenshot_2025-05-03-19-34-27-752_com.twitter.android.jpg

 last year 

আপনি তো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে জেসমিন ফুলের ফটোগ্রাফি এবং কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এবং এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে বারবার দেখতে মন চায়। চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দূর্দান্ত হয়েছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কুমড়ো ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।

 last year 

জেসমিন ফুলের ফটোগ্রাফিটা দেখেই পোস্টটিতে ক্লিক করলাম। খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

প্রথমেই তো জেসমিন ফুলের ফটোগ্রাফি টি দেখে মুগ্ধ হয়ে গেছে। ফুলটি দেখতে এমনিতেও সুন্দর আর ফটোগ্রাফিতে আরো বেশি সুন্দর লাগছে। এই লজ্জাবতী ফুল দেখতে ভারী সুন্দর তো। এই ফুল আমি আগে দেখিনি। দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার উপস্থাপনের শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো।

 last year 

লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। অনেকদিন পর দেখলাম। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার খুব পছন্দের একটি ফুল হলো জেসমিন ফুল। আমাদের বাড়িতে একটি গাছ ছিল, সারা বছর প্রচুর পরিমাণে গাছ ভর্তি ফুল হত। কিছুদিন আগেই সেটা বিশেষ কারণে কেটে ফেলা হয়েছে। আপনি যে সসিন্দা ফুল এবং লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আমি আগে কখনো দেখিনি বা নামও জানতাম না। লজ্জাবতী গাছ দেখেছি তবে ফুল কখনো ফুটতে দেখা হয়নি। ধন্যবাদ আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সৌভাগ্য হয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42