"বিভিন্ন রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৮ ই এপ্রিল, শুক্রবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বিভিন্ন রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। এইতো তিন-চারদিন আগে আমি কুষ্টিয়া গিয়েছিলাম। আর কুষ্টিয়াতে গেলে আমি আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ঘুরে আসি। আসলে চারটা বছর ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেছি তাই অনেক ভালোবাসার একটি জায়গা।

আজকের নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকেই করেছি। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। ফুল দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে কারণ ফুলের থেকে সুন্দর কিছু হয়তো হতে পারে না, যেকোনো ফুলই হোক না কেন সব সময়ই দেখতে সুন্দরই হয়। তাহলে দেরি না করে চলুন আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি।

কভার ফটো

GridArt_20230428_222139211.jpg

বিভিন্ন রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি গুলোকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।

প্রথম ফটোগ্রাফি

20230426_175257.jpg

আমার প্রথম ফটোগ্রাফি টি হলো একটি লাল রঙের নয়ন তারা ফুল। লাল রঙের নয়নতারা ফুলটি খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি ফুল। নয়নতারা ফুলের উৎপত্তিস্থল মাদাগাস্কার কিন্তু নয়নতারা ফুল দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এসব দেশে ব্যাপক হারে রয়েছে। লাল রঙের নয়নতারা ফুল আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে।

দ্বিতীয় ফটোগ্রাফি

20230428_201931.jpg

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো বেগুনি কালারের নয়নতারা ফুল। এই কালারের নয়নতারা ফুল খুব একটা বেশি দেখা যায় না। এই নয়নতারা ফুলটার পাপড়িগুলো গোল টাইপের। নয়নতারা ফুলের কোন গন্ধ হয় না।

তৃতীয় ফটোগ্রাফি

20230428_202004.jpg

আমার তৃতীয় ফটোগ্রাফিটি হলো হালকা গোলাপি রঙের নয়নতারা ফুল। নয়নতারা ফুলের বিভিন্ন রঙের ভেতর হালকা গোলাপি রংটা বেশ জনপ্রিয়। হালকা গোলাপি নয়ন তারা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে।

চতুর্থ ফটোগ্রাফি

20230428_201834.jpg

আমার চতুর্থ ফটোগ্রাফিটি হলো সাদা রংয়ের নয়নতারা ফুল । লাল রঙের নয়নতারা ফুলের পাশাপাশি সাদা রঙের নয়ন তারা ফুল প্রচুর দেখা যায় আমাদের দেশে। নয়নতারা ফুলের পাপড়িগুলো একটি কালারের হয় এবং মাঝখানে ফুলের কেন্দ্রে ভিন্ন কালার থাকে সেজন্য আরো বেশি সুন্দর দেখা যায়। এই নয়নতারা ফুলটার পাপড়িগুলো সাদা রঙের এবং মাঝখানে হলুদ রঙ দেখতে ভারী সুন্দর লাগছিল।

পঞ্চম ফটোগ্রাফি

20230428_202029.jpg

আমার পঞ্চম ফটোগ্রাফি হলো গোলাপি রংয়ের নয়নতারা ফুল। এই গোলাপি রঙের নয়নতারা ফুলগুলো খুব কম দেখা যায়। গোলাপী রঙের নয়নতারা ফুলটি আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে।

ষষ্ঠ ফটোগ্রাফি

20230428_201726.jpg

আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো গাঢ় গোলাপি রঙের। এই নয়নতারা ফুলটি গাঢ় গোলাপি রঙের হলেও মধ্যবিন্দু লাল রংয়ের সেজন্য অনেক বেশি সুন্দর লাগছিল।

সপ্তম ফটোগ্রাফি

20230428_202238.jpg

আমার সপ্তম ফটোগ্রাফিটি হলো সাদা রঙের নয়নতারা ফুল। এই ফুলটার পাপড়িগুলো সাদা রঙের হলেও মধ্যবিন্দু লাল রঙের। এই নয়নতারা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিল।

অষ্টম ফটোগ্রাফি

20230426_175317.jpg

আমার অষ্টম ফটোগ্রাফিটি হলো খয়েরি রঙের নয়নতারা ফুল। নয়নতারা ফুল সাধারণত পাশ পাপড়ি বিশিষ্ট হয় কিন্তু এই ফুলটা আমি চারটি পাপড়ি দেখছিলাম। আসলে চারটি পাপড়ি বিশিষ্ট নয়নতারা ফুল পাওয়াটা খুবই দুষ্কর। পাপড়ি গুলো খয়েরি কালার এবং মধ্যবিন্দু হলুদ ও সাদা মোট তিনটি কালার দিয়ে এই ফুলটা। এই ফুলটা সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছিল আমার কাছে।

আমার সকল ফটোগ্রাফি গুলো কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের বকুলতলা থেকে করেছিলাম।

পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২৬ ই এপ্রিল
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার বিভিন্ন রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

বাহ্ ভাইয়া আপনি খুবই সুন্দর নয়নতারার অনেক ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। নয়ন তারা বিভিন্ন রঙের হয়ে থাকে। আর এর মধ্যে সবথেকেও আমার বেশি ভালো লাগে লাল রঙের নয়নতারা। একসাথে অনেকগুলো নয়নতারা ফুল দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে এটাই আমার বড় পাওয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নয়নতারা ফুলের এত রুপ ! জাস্ট ওয়াও।খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। একসাথে এতো রঙের নয়নতারা দেখার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

হ্যাঁ আপু নয়নতারা ফুল বহুরূপী। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

নয়ন তারা ফুল আমার দেখতে অনেক ভাল লাগে। আপনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনেক সুন্দর সুন্দর নয়নতারা ফুলের ফটোগ্রাফি নিলেন দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ফুলের কালার চোখ কাড়ানো ছিল। অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

নয়নতারা ফুল আপনার দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এত কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমি আগে কখনো দেখিনি। তবে আমি সামনে থেকো নয়নতারা ফুলের এত কালারের দেখার সৌভাগ্য হয়নি। আপনি কুষ্টিয়া যেখানে পড়ালেখা করেছেন বিগত চার বছর ধরে সেই জায়গা থেকে অনেক সুন্দর করে নয়ন তারা ফুলে ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর সুন্দর নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন জাতের এই নয়নতারা ফুলের দৃশ্য গুলো আমার মন ছুঁয়ে গেছে। সত্যি ফুলের ফটোগুলো দেখে আমার অনেক ভালো লাগলো।

 3 years ago (edited)

আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার মন ছুয়ে গেছে জেনে ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এটা বেশ চমৎকার ছিল একই ধরনের ফুলের বিভিন্ন রং, আমি সাদা লাল গোলাপি তিন কালারই বেশি দেখেছি তবে একসাথে এতগুলো কালার দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

আসলেই ভাই অনেকগুলো কালারের নয়নতারা ফুলের ফটোগ্রাফি গুলো একসাথে দেখতে আমার কাছেই ভালো লাগছে অনেক ‌‌। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

নয়নতারা ফুল দেখতে খুব চমৎকার তবে এই ফুলের মধ্যে কয়েকটি জাত রয়েছে। আর আজকে আপনাকে দেখছি ভিন্ন ভিন্ন কয়েকটি জাতের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

আপনাদের সাথে ভিন্ন ভিন্ন জাতের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে ভালো লাগছে আমার। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি তো আপনার ফটোগ্রাফি গুলোর দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। নয়নতারা ফুল আমার খুবই পছন্দের। নয়নতারা ফুলের বিভিন্ন রকমের জাত রয়েছে যেগুলোর বিভিন্ন রকম কালার। আপনি কয়েক রকমের নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বলতে হচ্ছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

অনেক সুন্দর ভাষায় মন্তব্য করে সবসময়ই পাশে থাকেন আপনি সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি অনেক রকমের নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন দেখছি। বিভিন্ন রকমের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি একসাথে আপনার এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সব রকমের নয়ন তারা ফুলের কালার খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে এই ফটোগ্রাফি করার পরে। গুলো জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে আপনার এই নয়ন তারা ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41