"প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৪ শে জানুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000165929.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20250111_091256.jpg

ক্যাপশন: শীতের সকাল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে শীতের সকালের সৌন্দর্য। শীতের প্রাকৃতিক সৌন্দর্য আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি শিশির ফোঁটা সবকিছুই আমাদের কাছে খুবই ভালো লাগে। শীতের সকালে সরিষা ফুলের উপর জমে থাকা শিশির ফোঁটা দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আমি এই দৃশ্যটি ফটোগ্রাফি করে রেখেছিলাম। এ ধরনের দৃশ্য ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে।



দ্বিতীয় ফটোগ্রাফি


20250111_090259.jpg

ক্যাপশন: জবা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে জবা ফুলের দৃশ্য। এই ফটোগ্রাফিটি কয়েকদিন আগেই আমাদের বাড়ি থেকে করেছিলাম। আমাদের বাড়িতে একটা জবা ফুলের গাছ রয়েছে সেই গাছে সারা বছর জবা ফুল ফোটে। জবা ফুলকে চায়না গোলাপও বলা হয়ে থাকে। জবা ফুল অনেক প্রজাতি ও রঙের হয়ে থাকে। জবা ফুলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করে।



তৃতীয় ফটোগ্রাফি


20250111_090218.jpg

ক্যাপশন: গ্রামীন প্রাকৃতিক দৃশ্য।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আবার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য। এত সুন্দর স্নিগ্ধ দৃশ্য গ্রামেই একমাত্র দেখা সম্ভব। কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে এই ফটোগ্রাফিটি করে রেখেছিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ির সাথেই ফসলি ক্ষেত রয়েছে। এই জমিতে সারা বছর বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়। প্রতিবছর শীতের সময়ে এই জমিতে বাঁধাকপি চাষ করা হয়।



চতুর্থ ফটোগ্রাফি


20250111_091602.jpg

ক্যাপশন: কচু পাতায় শিশির ফোঁটা
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে কচু পাতার উপর শিশির ফোঁটা। শীত মানেই কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্য শীত মানেই ভোরের জমে থাকা শিশির ফোঁটা। শীতের সকালে ঘুম থেকে উঠে যখন প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে যাওয়া যায় তখন অনেক দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। সব দৃশ্যগুলো যদি ক্যামেরায় বন্দি করা যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। কয়েকদিন আগে বাড়িতে গিয়ে শীতের সকালে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ করেই চোখে পড়লো কচু পাতার উপর জমে থাকা শিশির ফোঁটা। তারপর এমন দৃশ্য আমি আমার ফোনের ক্যামেরায় বন্দি করেছিলাম।



পঞ্চম ফটোগ্রাফি


20250109_100939.jpg

ক্যাপশন: সরিষা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের সৌন্দর্য। শীতের সময়ের অন্যতম সৌন্দর্য হচ্ছে সরিষা ফুলের সৌন্দর্য। এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্য গ্রামে গেলেই দেখা সম্ভব। গ্রামীণ চাষিরা শীতকালীন মৌসুমে জমিতে সরিষা চাষ করে। সরিষা গাছে ফুল ধরে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20250111_090956.jpg

ক্যাপশন: অচেনা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:মোহাম্মদপুর,ঢাকা

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে অচেনা ফুলের সৌন্দর্য। কয়েকদিন আগে বাড়িতে গিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে মাঠে ঘুরতে বের হয়েছিলাম তারপর এই ফটোগ্রাফিটি করেছিলাম। গ্রামে গেলে অনেকগুলো ফুল চোখে পড়ে যেগুলো নাম আসলে আমরা জানি না তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর হয়। আর এসব অচেনা ফুলগুলোর ফটোগ্রাফি করতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুলের প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে অনেক বেশি মুগ্ধ করে। ফুলবনেই ভালোবাসার প্রতীক ফুল মানেই অপরূপ সৌন্দর্য।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000165932.jpg1000165933.jpg1000165934.jpg
 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালই লাগলো৷ আসলে প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে৷ এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখার মধ্যে সবারই একটা আলাদা ভালোলাগা কাজ করে৷ আর আজকে যেভাবে আপনি এখানে এত সুন্দর কিছু শিশির ভেজা ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে৷

 last year 

হ্যাঁ ভাই প্রাকৃতিক দৃশ্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

সূর্যের আলোর একই রকম পজিশনে একেক রকম ছবি আসে। আর সব থেকে বড় কথা দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছবি আসে। প্রথমে দুটো ছবি ক্যামেরার লেন্সটা সূর্যের দিকে রয়েছে বলে আলোর কমতি আছে ঠিক কথাই তবে এফেক্টটা কিন্তু দারুণ। আর সব থেকে সুন্দর উঠেছে একদম শেষের ওই পাতার ছবিটা। শিশিরের দানাগুলো একদম স্পষ্ট হয়ে রয়েছে। খুবই ভালো লাগলো দেখে।

 last year 

প্রথমের ফটোগ্রাফি দুইটি আলোর কমতি রেখে করেছিলাম দিদি। আমি সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি গুলো একটু আলাদাভাবে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। শিশির ভেজা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সরিষা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি তে আপনার দক্ষতা দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার শেয়ার করা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

প্রকৃতির সৌন্দর্যকে ফ্রেমে বন্দি করার জন্য সঠিক আলো, উপযুক্ত কম্পোজিশন, এবং মুহূর্তের নিখুঁত অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।যাইহোক আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বলতে গেলে ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন। সবগুলো ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরায় ধারণ করে রাখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামে গিয়ে গ্রামীন পরিবেশের চমৎকার কিছু দৃশ্য ফোনের মধ্যে ক্যাপচার করেছেন। সেগুলোই ধারাবাহিকভাবে সুন্দর বর্ণনার সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দুর্দান্ত হয়েছে আপনার পোস্টটি। শিশির ফোটার দৃশ্যের ফটোগ্রাফি গুলি সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে গ্রামীন পরিবেশের চমৎকার কিছু দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

শিশির ফোঁটার দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক পরিবেশ থেকে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন ভাই। এমন শীতকালীন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেখানে অনেক সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা চিত্র ধারণ করেছেন আপনার মোবাইলে। শিশির ভেজা ফুল ও পাতা দেখে ভালো লাগলো।

 last year 

আমিও শীতকালীন এ ধরনের ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনের সজীবতা বৃদ্ধি করে। যাহোক সরিষা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

এটা সত্যি বলেছেন ভাই প্রাকৃতিক দৃশ্যগুলো মনের সজীবতা বৃদ্ধি করে। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কি চমৎকার ক্যাপচার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন যেন ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার এমন চমৎকার সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শীতের সকালের ফটোগ্রাফি,কচুর পাতায় শিশির বিন্দুসহ প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি দেখতে সবসময়ই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে আরও বেশি ভালো লেগেছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 62335.22
ETH 1687.96
USDT 1.00
SBD 0.40