কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৪ ই মার্চ, শুক্রবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000179259.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20241107_075208.jpg

ক্যাপশন: চারাগাছ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে চারা গাছের দৃশ্য। মাটি ভেদ করে যখন চারাগাছ বেড়ে ওঠে তখন সে দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। এই ছোট চারা গাছ একদিন অনেক বড় গাছের রূপান্তরিত হবে আমাদের প্রকৃতির বৃহৎ একটি অংশ হবে। সবুজ গাছপালা যত বেশি থাকবে আমাদের পৃথিবীতে আর তত বেশি সুন্দর থাকবে। সবুজ গাছপালা থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। বর্তমানে পৃথিবী কে রক্ষা করার জন্য বেশি বেশি গাছপালা রোপন করতে হবে।



দ্বিতীয় ফটোগ্রাফি


20241115_183514.jpg

ক্যাপশন: রাতের চাঁদ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমা রাতে চাঁদের দৃশ্য। এর আগে আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে, পূর্ণিমা রাতে চাঁদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সূর্য যেমন তার বিকিরণ দিয়ে আমাদেরকে আলো করে রাখে তেমনি চন্দ্র ও রাতে তার বিকিরণ দিয়ে আমাদেরকে মুগ্ধ করে রাখে। গ্রামীণ পূর্ণিমা রাতে দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।



তৃতীয় ফটোগ্রাফি



20241003_104328.jpg

ক্যাপশন: নয়নতারা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই আগস্ট ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে নয়ন তারা ফুলের দৃশ্য ‌ আমরা সবাই নয়নতারা ফুলের সাথে অনেক বেশি পরিচিত। কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে নয়তারা ফুলের চাষ হয়। নয়নতারা ফুলের আদি নিবাসস্থল মাদাগাস্কার। বৃষ্টি ভেজা নয়নতারা ফুলের দৃশ্য ভীষণ ভালো লেগেছিল তাই আমি ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম। ফুলের ফটোগ্রাফি করছি আমি সব থেকে বেশি ভালোবাসি।



চতুর্থ ফটোগ্রাফি


20241129_173328.jpg

ক্যাপশন: গোধূলি বিকালের মেঘ।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে গোধূলি বিকালে মেঘের দৃশ্য। সূর্যাস্ত হওয়ার মুহূর্তে মেঘের সৌন্দর্য ব্যক্তির ভীষণ ভালো লাগে। কারণ এ সময়ে মেয়েকে হালকা লাল বর্ণ ধারণ করে। অনেকদিন আগেই এই দৃশ্যটি আমার মোবাইলে ক্যাপচার করে রেখেছিলাম।



পঞ্চম ফটোগ্রাফি


20241219_124023.jpg

ক্যাপশন: নদীর দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। নদীর প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ জালের মত এদেশে নদী ছড়িয়ে রয়েছে। আমি যখনই ঢাকা থেকে বাড়িতে আসি কিংবা বাড়ি থেকে ঢাকাতে যাই তখন নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। নদীর জল আর আমাদের জীবন একই রকম সবসময়ই প্রবাহিত হতে থাকে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20241130_161005.jpg

ক্যাপশন: কাঠগোলাপ ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আবার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে কাঠগোলাপ ফুলের দৃশ্য। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ফুলের অপরূপ সৌন্দর্য দেখলে আমরা সবাই মুগ্ধ হই। কাট গোলাপ ফুল আমি অনেক বেশি পছন্দ করি।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। মাঝে মাঝে এমন চমৎকার ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বরাবরের মতো আজকেও এক ঝুড়ি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি এক কথায় অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি এতটাই সুন্দর হয়েছে যে, আলাদা করে প্রশংসা করা যায় না। কাঠগোলাপ আমার কাছে খুব ভালো লাগে। নয়নতারা ফুলের উপর ফোঁটা ফোঁটা জলের বিন্দু চমৎকার লাগছে।

 last year 

আমার প্রত্যেকটি ফটোগ্রাফি তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। কাঠগোলাপ ফুল আমিও অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 last year 

বেশ কয়েকটি চমৎকার দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা পূর্ণিমা রাতে চাঁদের দৃশ্যের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

 last year 

আমার শেয়ার করা পূর্ণিমার চাঁদের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নয়নতারা ফুলের ফটোগ্রাফি এবং কাঠ গোলাপের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে।

 last year 

আরে সব সময় ফটোগ্রাফি শেয়ার করতে ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। রেনডম এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সব ছবিগুলি অসাধারণ তুলেছেন। কিন্তু আকাশে মেঘের ছবিটি যেন সব দিক থেকে অসাধারণ হয়েছে। মাঝে মাঝে প্রকৃতি আমাদের ক্যামেরায় অসাধারণ রূপে ধরা দেয়। বাকি সব কটি ছবিও অসাধারণ তুলেছেন। কাঠগোলাপ ফুলের ছবিটিও আমার খুব ভালো লাগলো।

 last year 

প্রকৃতি মানেই সুন্দর তাইতো প্রকৃত ছবি তুলতে এত ভালো লাগে। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

এত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলাম না। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন দেখেই তো ভালো লাগলো। কাঠ গোলাপের ফটোগ্রাফি দেখে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। এই ফটোগ্রাফি টা এক কথায় অসাধারণ ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

আপনার কাছে কাঠগোলাপের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিল। চারা গাছের ফটোগ্রাফি, আকাশের ফটোগ্রাফি এবং কাঠগোলাপ এর ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি মানে আর্ট আর এটা করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি সব সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ ফুল এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে

 last year 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমাদেরকে মুগ্ধ করে। আপনার কাছে কাঠগোলাপ ফুল এবং নয়নতারা ফুল সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year (edited)

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আসলে রেনডম ফটোগ্রাফি দেখলেই আমার ভালো লাগে। আপনি বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমি সবসময় চেষ্টা করি দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো তুলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41