ফটোগ্রাফি: প্রকৃতির অপরূপ দৃশ্য।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ ই ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000167853.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20250113_075449.jpg

ক্যাপশন: সূর্যোদয়ের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৬ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সূর্যোদয়ের দৃশ্য। কিছুদিন আগে আমি এই ফটোগ্রাফিটি গ্রামে থাকা অবস্থায় করেছিলাম। এ ধরনের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যময় কোন দৃশ্য চোখে পড়লেই সেটা চেষ্টা করি ক্যামেরায় বন্দি করে রাখার জন্য। আর সময় করে সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে যদি সূর্যোদয় দেখা যায় তাহলে সেই দিনটাই মনে হয় খুবই ভালো কাটে। সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার আনন্দটা সারাদিনের কর্মের ভিতর প্রতিফলিত হয়।



দ্বিতীয় ফটোগ্রাফি



20250112_172517.jpg

ক্যাপশন: মেঠোপথ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীণ মেঠো পথ। আমার কাছে গ্রামীন মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগেই আমাদের বান্দরবান ট্যুরের মিটিং করার জন্য এই জায়গাতে গিয়েছিলাম। সত্যি বলতে সরিষা ফুলের সৌন্দর্যে ভরা এই জায়গাটা অনেক বেশি সুন্দর। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলে যতটা সুন্দর অনুভূতি অনুভব করা যায় শহরের ইট পাথরের রাস্তায় হাঁটলে সেই অনুভূতি হৃদয়ে জাগ্রত হয় না। গ্রামের এসব নেটওয়ার্ক বাদ দিয়ে হাঁটার সময় একটা গান মনে পড়ে "এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো !



তৃতীয় ফটোগ্রাফি


20250105_091805.jpg

ক্যাপশন: কুয়াশামাখা সকাল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১১ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে কুয়াশা মাখা সকালের দৃশ্য। শীতের সকালে প্রায় দিন সকালেই এরকম কুয়াশামাখা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। শীতকে সুন্দরভাবে উপভোগ করার জন্য হলেও গ্রামের প্রয়োজনীয়তা আছে। সকালে ঘুম থেকে উঠে যখন এরকম কুয়াশা মাখা দৃশ্য দেখা যায় তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়।



চতুর্থ ফটোগ্রাফি


20250112_163512.jpg

ক্যাপশন: বিকালে মেঘের সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে বিকালের মেঘের সৌন্দর্য। শীতের সময় মেঘে সৌন্দর্য অবশ্য খুবই কম দেখা যায়। কারো নিজের সৌন্দর্য সব থেকে বেশি ভালো দেখা যায় বসন্ত কালে। তবে কয়েকদিন আগে বিকালের দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো মেঘের সুন্দর দৃশ্য। এরকম সুন্দর দৃশ্য দেখেই পকেট থেকে মোবাইল বের করে ফটোগ্রাফি করে রাখলাম।



পঞ্চম ফটোগ্রাফি



20241216_090216.jpg

ক্যাপশন: ধানের ক্ষেত
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে ধানের ক্ষেতের দৃশ্য। গ্রাম মানেই অপরূপ সৌন্দর্যে ভরপুর। কিছুদিন আগেই যখন গ্রামে ছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। ধানের গাছের উপর হালকা শিশির ফোঁটা জমেছিল দেখতে ভীষণ ভালো লাগছিল। আমাদের এলাকাগুলোতে কৃষকের প্রধান ফসল গুলোর ভেতরে ধান হচ্ছে অন্যতম। কৃষকেরা অনেক পরিশ্রম করে ধান উৎপাদন করে বলেই আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি।



ষষ্ঠ ফটোগ্রাফি


20241218_161704.jpg

ক্যাপশন: আলুর ক্ষেত
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৮ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে আলুর ক্ষেতের দৃশ্য। গত বছরের একদম শেষের দিকে পিকনিক করার জন্য হাঁস কেনার উদ্দেশ্যে সবাই মিলে বাইক নিয়ে চড়ে বের হয়েছিলাম। এই ফটোগ্রাফিটা বাইকের উপর থেকে মূলত ক্যাপচার করেছিলাম। আমাদের এসব এলাকাগুলোতে আলুর চাষ খুবই কম দেখা যায়।





প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000170336.jpg1000170337.jpg1000170335.jpg
 last year 

সত্যি কথা বলতে এমন ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অসাধারণ ভালো লাগে। বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন‌ দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু এমন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখতে মন মুহুর্তে ভালো হয়ে যায়। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

প্রকৃতির মাঝেই আসলে প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়। আপনার আজকের ফটোগ্রাফি গুলিতেও প্রাকৃতিক দৃশ্যের মনোমুগ্ধকর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সূর্যোদয় গ্রামের মেঠো পথ এবং ধানক্ষেতের ফটোগ্রাফি এগুলো অসম্ভব সুন্দর হয়েছে। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলি দেখার জন্য।

 last year 

হ্যাঁ ভাই প্রকৃতির মাঝে আসলেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়। তাই আমাদের সবার উচিত প্রকৃতির সাথে সময় দেওয়া। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

প্রকৃতির মাঝে যে প্রকৃত শান্তি মেলে, তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। সূর্যোদয়ের মিষ্টি আলো, গ্রামের মেঠো পথ আর সোনালী ধানক্ষেত এসব দৃশ্য যেন একেকটি গল্প বলছে। আপনার ছবিগুলো দেখে মনে হয়, প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে শান্তি পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো এমন হয় যে প্রকৃতির কথা বলে। আমার ফটোগ্রাফি গুলোও ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া। আপনার আজকের ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে গ্রাম বাংলার কিছু সৌন্দর্য দেখলাম। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। মেঠো পথের ফটোগ্রাফি এবং শিশির ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর হয়। আর এই কারণেই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রকৃতি মানেই শান্তি। আপনি যে খুব ভালো ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি দেখলে তা বোঝা যায়। আজকেও চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে শিশিরে ভেজা ধান ক্ষেতের ফটোগ্রাফিটি খুবই চমৎকার লাগলো। সরিষা ফুলের মাঝ দিয়ে মেঠো পথে হেঁটে যাওয়ার আলাদাই আনন্দ। চমৎকার কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

হ্যাঁ ঠিক বলেছ প্রকৃতি মানেই শান্তি। তুমি নিজেও তো খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করো। শিশির ভেজা ধানের ক্ষেতে ফটোগ্রাফি সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলেই ঠিক বলেছ সরিষা ফুলের মাঝে দিয়ে মেঠোপথে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক পরিবেশ থেকে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি হয়। আমার কাছে ভালো লাগে গ্রামীণ পরিবেশ অথবা ফসলের মাঠ থেকে ফটোগ্রাফি ধারণ করা। যেখানে ফসলের মাঠ শিশির ভেজা ফসল সূর্য আকাশ সব দেখা সুযোগ হল।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। সব সময় সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আমিও যশোরে কুয়াশা ঘেরা সকালের অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফির খুঁজে বের হয়েছি। কিন্তু আমি তো কোন কুয়াশা ঘেরা প্রকৃতি দেখতে পাচ্ছি না। আপনি কি সুন্দর কুয়াশা ঘেরা ও দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ। আপনি একজন ভালো ফটোগ্রাফার। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আরে আপু আমি ভালো ফটোগ্রাফার না চেষ্টা করি ভালো করে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনি দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার তোলা সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।প্রকৃতির ফটোগ্রাফি দেখলেই মনে হয় মনটা জুড়িয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছিনা। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

হ্যাঁ আপু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখলেই মন জুড়িয়ে যায়। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42