কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৫ ই ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000172243.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20240815_101642.jpg

ক্যাপশন: নদী পারাপারের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নৌকায় করে নদী পারাপারের দৃশ্য। বহু প্রাচীন থেকে মানুষ নৌকায় করে নদী পারাপার করে আসছে। বর্ষার সময়ে যখন নদী ভরে যায় তখন নদীর এপারের মানুষজন ওপারে যায় আবার ওপারের মানুষ জনে এপাড়ে আসে। গত বছরে মামা বাড়িতে বেড়াতে গিয়ে নৌকা ভ্রমণে বের হয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। বর্ষার সময়ে যখন নদী ভরে যায় তখন নৌকাতে করে নদীতে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে।



দ্বিতীয় ফটোগ্রাফি


20240815_095627.jpg

ক্যাপশন: মহিষের গাড়ি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুলাই ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে মহিষের গাড়ির দৃশ্য। এরকম দৃশ্য অবশ্য শহরে দেখা যায় না গ্রামেই দেখা সম্ভব। আমাদের দিকে এখনো মহিষের গাড়ির বেশ ভালোই প্রচলন রয়েছে বিশেষ করে চডর অঞ্চলে। চরের যে, কোন ফসল‌ ঘরে আনতে মানুষ মহিষের গাড়ি ব্যবহার করে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের দূরের মাঠগুলোতে যে, ধান হতো সেই ধান মহিষের গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসতো।‌ কৃষকেরা মহিষের গাড়িতে করে পাট নিয়ে এসে নদীতে জাগ দিচ্ছে।



তৃতীয় ফটোগ্রাফি


20240811_093652.jpg

ক্যাপশন: ঘোড়া
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে ঘোড়ার দৃশ্য। গত বছরে আমি আমার মামা বাড়িতে যখন গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। আমাদের এলাকাগুলোতে ঘোড়া দেখা যায় না বললেই চলে। কিন্তু আমার মামা বাড়ির পাশে অনেকগুলো ঘোড়া আছে সেসব ঘোড়াগুলো রাতেও রাস্তার উপরে এই বাঁধা থাকে। ঘোড়া মানুষের জন্য অনেক উপকারী একটি জীব। ঘোড়া থেকেই সাপের বিষের প্রতিশোধক ঔষধ তৈরি করা হয়।



চতুর্থ ফটোগ্রাফি


20240623_232540.jpg

ক্যাপশন: পূর্ণিমার চাঁদ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমার চাঁদের দৃশ্য। পূর্ণিমার চাঁদ দেখলেই হৃদয় শান্ত হয়ে যায়। অনেকদিন আগেই বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। সেদিন রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করেই দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ। চাঁদের অপরূপ সৌন্দর্য দেখেই মনটা ভরে গেল। পূর্ণিমার রাতে চাঁদের সৌন্দর্য গ্রাম থেকে সব থেকে সুন্দরভাবে উপভোগ করা যায়।



পঞ্চম ফটোগ্রাফি


20240807_114913.jpg

ক্যাপশন: নদীর দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। নদীর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমাদের বাড়ি হতেই নদীর দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার মতো। তাই মাঝে মধ্যেই এই নদীটি পারে এসে বসে অনেক সুন্দর সময় অতিবাহিত করি। নদীর খোলা হাওয়া ভীষণ ভালো লাগে আমার কাছে। মন খারাপ হোক কিংবা ভালো হোক নদীর পাড়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে ‌



ষষ্ঠ ফটোগ্রাফি


20240808_175918.jpg

ক্যাপশন: সবুজ প্রকৃতি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে সবুজ প্রাকৃতিক দৃশ্য। এরকম সবুজ শ্যামলে ভরা দৃশ্য গ্রামে আসলেই দেখা সম্ভব হয়। আমি অনেকদিন যাবত শহরে রয়েছে কিন্তু আমাদের গ্রাম আমার কাছে সব থেকে বেশি প্রিয়। আর এই কারণেই সময় পেলেই নিজের গ্রামে ছুটে যাওয়ার চেষ্টা করি। গ্রামের খোলা আকাশ সবুজ ফসল সবকিছুই চোখ জুড়ানো দৃশ্য। গ্রামে এসে এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে আমার কাছে।



পোস্টের বিবরন

পোস্ট ধরন: ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000172245.jpg1000172247.jpg1000172246.jpg
 last year 

গ্রামীন পরিবেশ সবসময় অনেক সুন্দর। ঋতু বৈচিত্র্যময় বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্য দেখতে পাই। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছে বন্ধু অনেক ভালো লাগলো দেখে। যে জায়গা গুলো আবার খুবই পরিচিত।

 last year 

হ্যাঁ বন্ধু গ্রামীণ পরিবেশ সবসময় অনেক বেশি সুন্দর হয়। গ্রামে আসলে ঋতুর বৈচিত্র দেখা যায়। আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াও ভাইয়া আপনি আজকে অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে মহিষের গাড়ি,নদী পারাপার হওয়া এবং নৌকা এগুলো আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছো বন্ধু প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

গ্রামীন দৃশ্যের এ ধরনের ছবিগুলো তুলতে ভীষণ ভালো লাগে।অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

 last year 

কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজকে আপনি বিভিন্ন ধরনের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখার মতো ছিল। প্রকৃতির ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রকৃতিকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি তাইতো প্রকৃতির ফটোগ্রাফি এত ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

কি অপূর্ব সুন্দর সব ছবি আপনি আজ আমাদের সাথে শেয়ার করেছেন। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ এবং সেখানে গ্রামীন অনেক দৃশ্য রয়েছে যা আমাদের মুগ্ধ করে। সেই সব কিছুই ফুটে উঠেছে আজকে আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি পোস্টটি।

 last year 

এটা সত্যিই দিদি নদীমাতৃক দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে ভীষণ ভালো লাগে আমার দেশ। আসলে সবার কাছেই সবার দেশ সবার প্রিয় হয়। আমার ফটোগ্রাফি গুলো খুবই ভালো হয়েছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার ক্যাপচার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। নদী কেন্দ্রিক ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। বিশেষ করে মহিষের গাড়ির দৃশ্যটা চমৎকার ছিল। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমার ক্যাপচার করা প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। নদীর প্রাকৃতিক দৃশ্য আমি অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার তোলা সব গুলো দৃশ্যের ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । রেনডম ফটোগ্রাফি আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

আপনি নিজেও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে ভাই। আমার বাংলা ব্লগে আসার পরেই মূলত ফটোগ্রাফি শিখেছি। সুন্দর মন্তব্য প্রকাশ করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অসাধারণ সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া। নৌকার ফটোগ্রাফিটি দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আর প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া।

 last year 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। নৌকার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সব সময় সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62707.17
ETH 1653.06
USDT 1.00
SBD 0.41