প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৮ শে ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000176090.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20250113_080328.jpg

ক্যাপশন: শীতের সূর্যোদয়
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে শীতের সকালে সূর্যোদয়ের দৃশ্য। শীতের সকাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে। শীতের সকালের কুয়াশা মাখা আর শিশির ভেজা প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। গ্রামে থাকা অবস্থায় সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে এই ফটোগ্রাফিতে আমি গ্রামে গিয়ে করেছিলাম। শীতের সকালের মিষ্টি রোদ ভীষণ ভালো লাগে।



দ্বিতীয় ফটোগ্রাফি


20250113_080418.jpg

ক্যাপশন: মাঠে কাজের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে মাঠে কাজের দৃশ্য। গ্রামে খুব সকালে ঘুম থেকে উঠে কৃষকরা কাজ করার জন্য মাঠে চলে যায়। তারপর সকালে যখন খাওয়ার বেলা হয় অর্থাৎ নয়টা দশটা বাজে তখন কৃষকরা মাঠ থেকে বাড়িতে ফিরে এসে খাবার খায়। এই ফটোগ্রাফিটি যখন করেছিলাম তখন গ্রামে মাঠগুলোতে পেঁয়াজ লাগানোর সিজন চলছিল।



তৃতীয় ফটোগ্রাফি


20250113_075404.jpg

ক্যাপশন: প্রাকৃতিক দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি সবথেকে বেশি পছন্দ করি। কারণ আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। প্রকৃতি এমন একটা জিনিস যাকে ভালোবাসা দিলে আবার ফিরে পাওয়া যায়। আর যদি প্রকৃতিকে অবহেলা করা যায় তাহলে প্রকৃতি কঠিন হয়ে ফিরে আসে। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আমি অনেক বেশি পছন্দ করি আর এজন্যই গ্রামে গিয়ে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে থাকি। আমি গিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।



চতুর্থ ফটোগ্রাফি


20250112_170340.jpg

ক্যাপশন: সরিষা ফুলের মাঠ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৬ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের মাঠ। শীতের সময়ের সব থেকে সুন্দর সৌন্দর্য গুলোর ভেতরে অন্যতম হলো সরিষা ফুলের মাঠ। সময়ে গ্রামীন মাঠগুলোতে গেলে হলুদ চাদরে মোড়ানো সরিষা ফুল দেখা যায়। সরিষা ফুলের মাঠে মধু সংগ্রহ করার জন্য অনেক মৌমাছির আগমন ঘটে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সরিষা ফুলের মাঠে অনেক প্রকৃতি প্রেমী মানুষ এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে।



পঞ্চম ফটোগ্রাফি


20241219_125104.jpg

ক্যাপশন: নদীতে ভাসমান ফেরি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই অক্টোবর ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নদীতে ভাসমান ফেরির দৃশ্য। এই ফটোগ্রাফিটি অনেকদিন আগেই আমি ঢাকা থেকে বাড়িতে আসার সময় করেছিলাম। আমি যখনই ঢাকা থেকে বাড়িতে আসি কিংবা বাড়ি থেকে ঢাকাতে যাই নদীর পার হওয়ার সময় আমার খুব ভালো লাগে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চমৎকার লাগে। আমি নদী পার হওয়ার সময় সব থেকে বেশি যাতায়াত করি ফেরিতে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20241229_154824.jpg

ক্যাপশন: জলাশয়ের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৯ শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:মোহাম্মদপুর,ঢাকা

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে জলাশয়ের দৃশ্য। এই ফটোগ্রাফিতে আমি কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় ট্রেনে থাকা অবস্থায় করেছিলাম। ট্রেনে যাওয়ার সময় যদি জানালার পাশে বসা যায় তাহলে জানালা দিয়ে অনেক সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। ট্রেনে কিংবা বাসে যখন আমি যাতায়াত করি তখন চেষ্টা করি জানালার পাশে বসার জন্য। কারণ জানালার পাশে বসলে বাইরের সৌন্দর্য উপভোগ করা যায়।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000176098.jpg1000176099.jpg1000176100.jpg
 last year 

আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে উপভোগ করলাম।প্রত্যেকটা ফটোগ্রাফি যেন আলাদা আলাদা কথা বলছে।অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি।দক্ষতার সাথে প্রাকৃতিক দৃশ্যের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। শীতের সকালের সূর্যোদয় এই ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লাগলো। বাস্তবেও কিন্তু শীতের সকালের সূর্যোদয়ের মুহূর্তটা চমৎকার লাগে। চমৎকার প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার ফটোগ্রাফি গুলোর থেকে শীতে সকালে ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। হ্যাঁ এটা সত্যি বাস্তবেও শীতের সকালে সূর্যোদয়ের মুহূর্তটা অনেক সুন্দর হয়। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 last year 

সরিষা ফুল সামনে রেখে দারুন ভাবে শীতের সূর্যোদয় ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করেছেন। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

শীতের সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দুর্দান্ত সমস্ত প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে খুব ভালো লাগলো। এইসব মুহূর্তগুলো খুব সাধারণ পল্লী দৃশ্য হলেও এগুলি ক্যামেরাবন্দি করলে আলাদা সৌন্দর্য পায়। সেই দিক থেকে প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে সরিষা ক্ষেত এবং সূর্যাস্তের ছবিটি অনবদ্য তুলেছেন।

 last year 

আমার শেয়ার করা প্রত্যেকটি ছবি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা। গ্রামীন দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তবে সমস্ত ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নদীতে ভাসমান ফেরী দেখে। যাইহোক ভাইজান আপনি দারুন সব ফটোগ্রাফি করে দেখার সুযোগ করে দিয়েছেন দেখে খুশি হলাম।

 last year 

আপনিও প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতে পছন্দ করেন এটা জেনে খুব ভালো লাগলো। নদীর দৃশ্য আমার কাছেও খুবই ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আজ আপনার তোলা প্রত্যেকটি ছবি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। কেননা এত সুন্দর জায়গায় যদি আমি থাকতে পারতাম তাহলে সেখানকার সুন্দর সুন্দর ছবি আমিও আপনাদের মাঝে শেয়ার করতাম। আসলে আপনার এই ছবিগুলো দেখে আমার খুব হিংসা হচ্ছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দাদা আপনি তো অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 last year 

আপনার ফটোগ্রাফির ভক্ত আমি। এবারের সবকটা ছবি ভালোই তুলেছেন তবে একদম প্রথমের ছবিটা কিন্তু আমার চোখে সেরা। আমি অনেকদিন এত সুন্দর চমৎকার ছবি দেখি নাই। খুব ভালো লাগলো সর্ষে ফুলের ওপর শিশির পড়া এই ছবিখানা দেখে।

 last year 

দিদি আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 last year 

হ্যাঁ ভাই সব রকমের ফটোগ্রাফি একসাথে দেখতে ভীষণ ভালো লাগে। আমার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63852.44
ETH 1726.95
USDT 1.00
SBD 0.42