কয়েকটি ফুল ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৫ ই এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে রক্ত জবা ফুলের দৃশ্য। ফুলের অপরূপ সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। জবা ফুল অনেক প্রজাতি এবং রঙের হয়ে থাকে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রক্ত জবা ফুল এবং শ্বেত জবা ফুল। জবা ফুলের রস চুলের জন্য বেশ উপকারী। জবা ফুলকে চায়না গোলাপ বলা হয়। সৌখিন মানুষেরা বাড়িতে এসব ফুলের চাষ করে থাকে।
দ্বিতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে হলুদ সন্ধ্যা মালতি ফুলের দৃশ্য। সন্ধ্যা মালতি ফুল বিভিন্ন প্রজাতি এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলগুলো সাধারণত সকালে এবং সন্ধ্যা সময়ে পুষ্পঠিত হয়। ছোট ছোট এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। একটি সন্ধ্যা মালতি ফুলের গাছে বিভিন্ন রংয়ের ফুল হয়ে থাকে। হলুদ রঙের সন্ধ্যা মালতি ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
তৃতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে রজনীগন্ধা ফুলের দৃশ্য। রজনীগন্ধা ফুল পছন্দ করে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঘ্রাণ এবং সৌন্দর্যের জন্য রজনীগন্ধা ফুল ভীষণ জনপ্রিয়। বিশ্ব ফুলের বাজারে রজনীগন্ধা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ভাবে রজনীগন্ধা ফুল প্রচুর পরিমাণে চাষ করা হয়। রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।
চতুর্থ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে একটি মিশ্র সন্ধ্যা মালতী ফুলের দৃশ্য। সন্ধ্যা মালতী ফুল দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই ফুলের আদি নিবাসস্থল ধরা হয় পেরুতে। সন্ধ্যা মালতি ফুলের একটি বিশেষত্ব রয়েছে একই গাছে বিভিন্ন রঙের সন্ধ্যামালতী হয়, শুধু তাই নয় একই ফুল মিশ্র রংয়ের হয়ে থাকে।
পঞ্চম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার পঞ্চম ফটোগ্রাফি তে রয়েছে কাঠগোলাপ ফুলের দৃশ্য। কাঠগোলাপ ফুল আমরা সবাই কম বেশি পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে কাঠ গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে বেশ কয়েক বছর আগে কাঠ গোলাপ ফুলের গাছ ছিল। আর সেই কাঠগোলাপ ফুলের গাছে প্রতিবছর অনেক ফুল হতো। কাঠ গোলাপের হালকা মিষ্টি ঘ্রাণ ভীষণ ভালো লাগে আমার কাছে।
ষষ্ঠ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার ষষ্ট ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের সন্ধ্যা মালতি ফুল। একই গাছ থেকে আমি বেশ কয়েকটি সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি করেছি। একই গাছ থেকে বিভিন্ন রঙের সন্ধ্যা মালতি ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গোলাপি রঙের সন্ধ্যামালতী ফুল দেখতে ভীষণ ভালো লাগে।
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1912237080668959006?t=DT4gRNzPrp2xWOmJFT8Wig&s=19
https://x.com/aongkonbd/status/1912236104964616424?t=Z3B_sNwSWuqns7SH4xK5RQ&s=19
https://x.com/aongkonbd/status/1912235601879015909?t=a3iDmJ6jbPEUgJXto3KTOQ&s=19
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।
হ্যাঁ ভাই এটা ঠিক বলেছেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মন একদম ভালো হয়ে যায়। ফুলের ফটোগ্রাফি যখন করি তখনও মনের ভিতর ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। রজনীগন্ধা আমিও খুব পছন্দ করি। রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসলেই মন মুগ্ধকর। আমি তো মাঝে মাঝে রুমে রজনীগন্ধা ফুল কিনে এনে রেখে দেই শুধুমাত্র ঘ্রাণ নেওয়ার জন্য। হলুদ রংয়ের সন্ধ্যামালতী ফুলটি ও বেশ ভালো লাগে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। চমৎকার ফটোগ্রাফি গুলো সুন্দর উপস্থাপনায় তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমিও রজনীগন্ধা ফুল অনেক অনেক পছন্দ করি শুধুমাত্র সুন্দর মিষ্টি ঘ্রাণের জন্য।রজনীগন্ধা ফুলের ঘ্রাণ এত সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা প্রয়োজন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
আপনার ফটোগ্রাফিগুলো নিশ্চয়ই দারুণ হয়েছে। প্রকৃতির সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা এক দারুণ শিল্প, আর আপনি যদি আনন্দ খুঁজে পান এই কাজে, তাহলে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আশা করি, আপনি ভবিষ্যতেও এভাবে আমাদের মনকে ছুঁয়ে যাবে এমন ফটোগ্রাফি ও লেখনী শেয়ার করবেন।
আমার ফটোগ্রাফি গুলো তোমার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো সুন্দরভাবে ক্যাপচার করার জন্য। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে দুর্দান্ত হয়েছে ভাইয়া ।খুবই নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। বিভিন্ন রঙের সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। অসাধারণ ছিল প্রতিটা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। বিভিন্ন রঙের সন্ধ্যা বালতি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন রকম ফুল দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। কাঠগোলাপ এবং রক্ত জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফিও সুন্দর ছিল। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আমি চেষ্টা করি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক যত্ন সহকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিলো। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ । ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
আমি জানিনা ফটোগ্রাফি করার ক্ষেত্রে আমার দক্ষতা আছে কিনা। তবে আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি প্রত্যেকটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। তবে আমার কাছে মিশ্র সন্ধ্যা মালতি একদমই নতুন। আগে কখনো এমন সুন্দর ফুল দেখিনি। আপনার পোষ্টির মাধ্যমে সেটাও দেখার সৌভাগ্য হয়ে গেল ধন্যবাদ।
আমার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা। আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য দেখে খুবই খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।