নয়টি ফুল, ফল ও অন্যান্ন রেনডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু জানা বা নাজানা রেনডম ফুল, ফল ও অন্যান্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।ছবিগুলো আমার খুব ভালো লেগেছে।।আশাকরি রেনডম ফুল, ফল ও অন্যান্ন ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।


এখানে আমি মোট ৯ টি ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুল,ফল ও অন্যান্ন। আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।

asa.png



এটি হচ্ছে জবা ফুল যা কম বেশি সকলের নিকটই পরিচিত একটি ফুল।জবা ফুলের রয়েছে নানান গুণ। আয়রনের ঘাটতি দূর করতে, ত্বকের বার্ধক্য দূর করতে, ওজন কমাতে , উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা সমাধানেও জবা ফুলের জাদুকরী গুণ আছে।জবা ফুল আমার কাছেও ভিষণ ভালো লাগে।তাই যখন জবা ফুলটি দেখি সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


এটি হচ্ছে পেঁপে। যা কম বেশি সকলেরই পরিচিত একটি ফল।এটি কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া হয়ে থাকে। কাঁচা হিসেবে সবজি আর পাকা ফল হিসেবে খাওয়া হয়ে থাকে পেঁপে।এটি আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়।তবে চিকিৎসক ও পুষ্টিবিদসহ সবাই এ ফলকে মহৌষধ বলে থাকেন।এটি পুষ্টিগুণে ভরপুর।আমাদের দেশে কাঁচা পেঁপে ভাজি ও ডাল দিয়ে নানারকম তরকারি খাওয়া হয়ে থাকে। এমনকি এটি বিভিন্ন মাংসেও দিয়ে রান্না করা হয়। এ ছাড়া কাঁচা পেঁপের হালুয়া আমাদের দেশে বেশ জনপ্রিয়।।তাই সাথে সাথে ছবিটি ফটোগ্রাফি করি।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


যদিও এই ফুলের নাম আমার জানা নেই।তবে বাড়ির গেইটের সামনে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক বাসায় লাগানো হয়ে থাকে। আর এই ফুলের দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই ফটোগ্রাফি করলাম।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


এই ফুলের নামটি জানা নেই।তবে গ্রামের রাস্তার পাশে এ গাছ অনেক দেখা যায়।এ গাছের ফুলের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে।তাই দেখার সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেললাম।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


এ ফুলের নামটিও আমার জানা নেই। এটি ও রাস্তার ধারে বা লেক পাড়ে দেখা যায়।আমার কাছে এই দৃশ্য দুটি খুবই ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


এ দৃশ্যের সাথে আপনারা অনেকেই পরিচিত হয়ে থাকবেন। বিশেষকরে যারা গ্রামে বসবাস করেছেন।বর্ষা মৌসুমের সময় এবং এর পরেও নদীর ধারে, খালে ও বিলে এভাবে ভেল পেতে অনেক জায়গায় মাছ ধরতে দেখা যায়।অবশ্য ইদানীং অনেক জায়গায় ড্রেজারের মাধ্যমে খাল ও বিল ভরে ফেলার কারনে প্রকৃতির এই অপরুপ দৃশ্যটি দিন দিন হারিয়ে যাচ্ছে।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


রাস্তা দিয়ে হাঁটার সময় পুকুরের ধারে পানির একটু উপরে প্রকৃতির এ দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছে। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


এটি আমাদের অনেকেরই পরিচিত বটবৃক্ষ গাছ।এ গাছের ডালপালা যেন প্রকৃতিকে ঠান্ডা রাখার জন্য বিস্তৃত এলাকায় জুড়ে থাকে।আমাদের দেশে বৃক্ষ নিধনের কারনে প্রকৃতির এই সৌন্দর্যের বৃক্ষটি দিন দিন হারিয়ে যাচ্ছে।বট গাছের ফল কাক, শালিক ও বাদুড়ের প্রিয় খাদ্য এবং শকুন ও এ জাতীয় পাখির নিরাপদ আশ্রয়স্থল। বটের নানা রকম উপকারিতা রয়েছে। এর কষ থেকে নিম্নমানের রাবার তৈরি হয় এবং বাকলের আঁশ দড়ি ও অন্যান্য কাজে ব্যবহার্য। এর পাতা কুষ্ঠরোগে উপকারি।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png



বিড়াল একটি ছোট সাইজের প্রাণী। আমাদের মাঝে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সে কিনা বিড়াল প্রাণীটি পছন্দ করে না বা চিনে না।পোষা প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট প্রাণী হলো বিড়াল। আর সে জন্যই বিড়ালের প্রতি ভালোবাসা রেখে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয় প্রতিবছরের ৮ আগস্ট।বিড়াল জিনের সাথে থাকার নেগেটিভ এলার্জিগুলোকে শোষণ করতে পারে। যার ফলে বিড়াল ঘরে থাকলে যেখানে জিন আসার আশঙ্কা নেই।বিড়ালের শরীরে মহান আল্লাহতালা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সকল নেগেটিভ এলার্জিকে শোষণ করে নেয়।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png



এটি হচ্ছে মেহগুনি গাছ।এ গাছের ফলের মতো এক ধরনের গোটা হয়ে থাকে।অবশ্য অঞ্চলভেদে এটার ভিন্ন নাম হতে পারে। নাম যাইহোক না কেনো শৈশবে এ গাছের গোটা দিয়ে খেলা করতাম।আর হঠাৎ গাছটি দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। আর তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।



Device: Google Pixel 4a
Taken on: 13 October 2023

asa.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png

111.png




standard_Discord_Zip.gif



Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম যেটা উপভোগ করতে আমরা পছন্দ করি। আজকে বিভিন্ন ফুল এবং ফলের দারুন ফটোগ্রাফি করেছেন । গ্রামীণ পরিবেশে এই সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো উপভোগ করে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল আর ফল মিলিয়ে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

নয়টি ফুল, ফল এবং অন্যান্য জিনিসের রেনডম ফটোগ্রাফি দেখে আমার কাছে দারুন লেগেছে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। আমার কাছে সবগুলো ফটোগ্রাফির থেকে হলুদ রঙের ছোট ফুলটির ফটোগ্রাফি অসম্ভব দারুন লেগেছে। বর্ণনার মাধ্যমে এত সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে বিড়ালের ফটোগ্রাফিটি এবং হলুদ রঙের ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আমি ফটোগ্রাফি খুবই পছন্দ করি। আমার কাছে ফটোগ্রাফি করতে এবং দেখতে দুটোই খুব ভালো লাগে। যেকোনো কিছুর ফটোগ্রাফি করলে তার সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠে ফটোগ্রাফির মাধ্যমে। এত সুন্দর ভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। এরকম ফটোগ্রাফি সব সময় দেখতে চাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার মন্তব্যের জন্য।

 3 years ago 

আজকে আপনি অনেকগুলো ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো এমনিতে দেখলে অনেক ভালো লাগে। বিশেষ করে রেনডম ফটোগ্রাফির মধ্যে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার নয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন। তাছাড়া অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এক সাথে ফুল, ফল এবং প্রাকৃতিক দৃশ্য। সবকিছু মিলিয়েই দারুণ ছিল আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো। দেখতে খুবই ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার মন্তব্য জন্য।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষন ভালো লাগলো ভাইয়া।আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো তুলে শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফির বর্ননা ও তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38