আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সবার সাথে কিছু রেনডম ছবি শেয়ার করব। আশা করি আজকের আমার শেয়ারকৃত ছবি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের ছবিতে, আমি আপনাদের সাথে বিভিন্ন ধরণের ফুলে এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করেছি এবং এই ছবিগুলো অনেক আগে আমার নিজের মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছিল। আপনাদের কাছে আজকের ছবিগুলো কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
সর্বপ্রথম আমি আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এই ফুলের নাম হচ্ছে এসটার ফুল। এই ফুলগুলি দেখতে অনেক সুন্দর । এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের মধ্যে অনেক রঙের ফুল রয়েছে একই জাতের অনেক রঙের ফুল দেখতে আরো বেশি আকর্ষণীয়। এই ফুল গাছগুলি আকারে ছোট হয়ে থাকে এবং ফুলগুলি মাঝারি আকৃতির হয়ে থাকে। আপনাদের সাথে আমি বেগুনি রংয়ের এসটার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলের ফটোগ্রাফি একটি পার্কে গিয়ে সংগ্রহ করেছিলাম অনেকদিন আগে। এই ফুলগুলি বাগানে রোপন করলে বাগানের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আপনাদের কাছে এই এসটার ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে তা জানাবেন।
এই পর্যায়ে আপনারা লাল রঙের যে ফুলের ফটোগ্রাফি দেখতে পারতেছেন এই ফুলের নাম হচ্ছে ঢালিয়া ফুল। ডালিয়া ফুল দেখতে অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় । ডালীয় ফুলের মধ্যেও অনেক রঙের ডালিয়া ফুল রয়েছে তার মধ্য থেকে আমি আপনাদের সাথে লাল রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি আজকে এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতেছি। ডালিয়া ফুল গাছগুলি আকারে বড় হয়ে থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুল গাছগুলি অফিসের সামনে রোপন করলে অফিসের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। অনেকদিন আগে আমার নিজস্ব মোবাইল দিয়ে তোলা ডালিয়া ফুলের ফটোগ্রাফি আজকে অনেকদিন পরে আপনাদের সবার সাথে শেয়ার করতেছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
এ পর্যায়ে যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পারতেছেন এই ফুলের নাম হচ্ছে নস্টাটিয়াম। এই ফুল দেখতে অনেক সুন্দর। এই ফুল হচ্ছে শীতকালীন ফুল শীতকালে সবচেয়ে বেশি দেখা যায়। এই ফুল গাছগুলি আকারে ছোট হয়ে থাকে এবং ফুলগুলিও ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ফুলের রং অনেক অসাধারণ। আমি এই ফুলের ফটোগ্রাফি চট্টগ্রাম একটি পার্কে গিয়ে সেখান থেকে সংগ্রহ করেছিলাম। সেই পার্কে প্রতিবছর শীতের মৌসুমে অনেক ধরনের ফুলের গাছ রোপন করা হয়। এবং সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এই পার্ক দেখার জন্য।
এ পর্যায়ে আমি হলুদ রঙের গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আপনাদের সবার সাথে। গাঁদা ফুল খুবই কমন একটি ফুল এবং সচরাচর সব জায়গায় দেখা যায়। এই গাধা ফুলের বাগান থেকে এই গাধা ফুলের ফটোগ্রাফি গুলি করেছিলাম। গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর এবং গাঁদা ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ফুলের মধ্যে অনেক রঙের ফুল রয়েছে তার মধ্য থেকে হলুদ রঙের গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি ।আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আজকের মত আমার উপর সেকেন্ড শেষ করলাম ভালো থাকবেন সবাই।
| Community | আমার বাংলা ব্লগ |
|---|---|
| Category | Photography |
| Device | OPPO Reno 12 5G |
| Caption | @ahp93 |
| Location | Bangladesh |
Thanks And Regards
https://x.com/AHP14338073/status/1944250677708140626?t=yA5vGHmhEQaCQci7hzn59g&s=19
বাহ্ আপনি তো আজকে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।বিশেষ করে স্টার ফুল ও ডালিয়া ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে আমার।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বাহ চমৎকার আপনি তো খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন, প্রত্যেক টা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর গাঁদা ফুলগুলো তো মনে হয় যেন হাত দিয়ে না ছুলে মন ভরে না,,শেষের ফুলটার নাম এখন আমার মনে পড়ছে না তবে এই ফুলটা আমার ভীষণ পছন্দের ,, এই ফুলের পাশাপাশি আপনি যে বর্ণনা গুলো দিয়েছেন সেগুলো সত্যি প্রশংসা করার মত ধন্যবাদ এত সুন্দর একটা লেখা শেয়ার করার জন্য
Thank you so much for your beautiful comments.
আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এস্টার এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আর রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। আর সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।