বৈচিত্র্যময় পেটুনিয়া ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু পেটুনিয়া ফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000043256.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20240116110817.jpg

ফুল বা, পুষ্প প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস। ফুল হচ্ছে উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। অনেকে সবুজ উদ্ভিদ প্রেমিক হয়ে থাকে তবে ফুল প্রেমিক সবাই। সাধারণত উদ্ভিদ সবুজ রঙ্গের হয়ে থাকে। তবে ফুল খুবই বৈচিত্র্যময় নানা রঙের হয়। আসলে ফুলের সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না ফুল সব সময় সুন্দর। ফুল সৃষ্টিকর্তার খুবই বৈচিত্র্যময় অদ্ভুত সৃষ্টি। ফুল দেখতে ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফুলের সৌন্দর্যে সবাই বিভোর হয়ে থাকে। ফুল কে বলা হয় সৌন্দর্যের প্রতিক। তাইতো ফুলের ভালোবাসা সৃষ্টি হয় হৃদয়ের গভীর থেকে। আসলে এই পৃথিবীতে কত হাজার রকমের ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা যায় না।

IMG20240116110822.jpg

IMG20240116110828.jpg

তবে কিছু ফুলের সৌন্দর্য এতোটাই দৃষ্টিনন্দন এবং মনমুগ্ধকর হয় যা হৃদয় ছুঁয়ে যায়। ফুল সব সময় সৌরভ এবং মুগ্ধতা ছড়ায়। ফুল দেখলেই হৃদয়ের আঙিনায় ভালো লাগার অনুভূতি জন্মায়। ফুলের সৌন্দর্য হৃদয়ের মাঝে গেঁথে যায় বারবার। তাইতো মানুষের জীবনের সঙ্গে ফুল জড়িয়ে থাকে অঙ্গাঅঙ্গি ভাবে ভালোবাসা কিংবা বেদনার মুহূর্তে। ফুল ছাড়া মানুষের জীবনের সুন্দর মুহূর্ত গুলো পূর্ণতা পায় না। কিছু কিছু ফুল এতোটাই সুন্দর যে বারবার দেখতে মন চায়। যতো বার দেখি ততো বার অপলকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়।

IMG20240116110857.jpg

IMG20240116110901.jpg

আমরা প্রায় সময় বিভিন্ন রকম ফুল দেখে থাকি। জীবনে চলার পথে হাজার রকম ফুলের দেখা পাই আমরা। কিছু ফুল আমাদের বেশ পরিচিত হৃদয়ের আয়নায় ভেসে উঠে বারবার। আজ আমি কিছু বৈচিত্র্যময় পেটুনিয়া ফুলের আলোচিত উপস্থাপন করছি। পেটুনিয়া ফুল আমাদের সকলের খুবই পরিচিত। পেটুনিয়া বহুবর্ষজীবী উদ্ভিদ‌। এই ফুলগুলো শীতকালীন ফুল। পেটুনিয়া ফুল শীতকালে ফুটে থাকে। পেটুনিয়া ফুলের অনেক প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে ফুল গুলোর রঙের পরিবর্তন হয়ে থাকে। পেটুনিয়া ফুল অনেক রঙের দেখা যায়। বৈচিত্র্য রঙের জন্য ফুলগুলো সবার নিকট খুবই জনপ্রিয়।

1000043321.jpg

এই ফুল গুলোর বৈচিত্র্যময় সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এই ফুলগুলো সাধারণত লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরী, বেগুনি এবং একাধিক মিক্স রঙের হয়ে থাকে। নানা রকম রঙের জন্য এই ফুলগুলো খুবই জনপ্রিয় সবাই নিকট। পেটুনিয়া ফুল বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে লাগানো যেতে পারে। এই ফুলগুলো বাগানে সৌন্দর্য বেশ বৃদ্ধি করে থাকে। বৈচিত্র্যময় পেটুনিয়া ফুলের নান্দনিক সৌন্দর্য সবার নজর কাড়ে। বিশেষ করে বেগুনি এবং সাদা রঙের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে।

IMG20240116110930.jpg

IMG20240116111044.jpg

IMG20240116111139.jpg

আসলে এই ফুলগুলো সবাই বেশ পছন্দ করে থাকে । কারণ বাহারি রঙের কারণে ফুল গুলো প্রাকৃতিক সৌন্দর্য বেশ ফুটিয়ে উঠে। বিশেষ করে বেগুনি রঙের স্নিগ্ধতা নিশ্চিত মন ছুঁয়ে যাবে । এই পেটুনিয়া ফুল রোদের মধ্যে বেশ ভালো হয়। এই ফুলগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। তাইতো ফুলগুলো ফটোগ্রাফি করতে আমি ভীষণ আগ্রহী হয়ে উঠি।

IMG20240116111147.jpg

IMG20240218130558.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

বৈচিত্রময় পেটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে।এই ফুলের নাম টা আমি জানতাম না।আপনার মাধ্যমে জানতে পারলাম।খুব সুন্দর হয়েছে আপনার আলোকচিত্র গুলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এই ফুল ফুল শুধু শোভা বর্ধনকারী নয় সৌন্দর্যের প্রতীক ও। এমন সুন্দর ফুল দেখলে মনটা সজীবতায় ভরে যায় পিটুনিয়া ফুলের সৌন্দর্য তেমনি অসাধারণ দেখতে। সব কালারের পিটুনিয়া ফুল আমার কাছে সুন্দর লেগেছে আসলে কোনটা রেখে কোন টার কথা বলব সেটা ভেবে পাচ্ছি না। ধন্যবাদ পিটুনি ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

এতো চমৎকার মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ‌ ।

 2 years ago 

সৃষ্টিকর্তার সৃষ্টির কোন তুলনা হয়না। ফুলের ফটোগ্রাফি আমি সব সময় অনেক বেশি পছন্দ করি কেননা ফুল সৌন্দর্যের প্রতীক। পিটুনিয়া আর ফুলের অনেকগুলো ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখি অনেক ভালো লাগলো ভাই। পিটুনিয়া ফুল অনেক প্রজাতি ও রঙের হয়ে থাকে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

এতো সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেটুনিয়া

ভাইয়া টাইটেলে পিটুনিয়া ফুল হবে। যাই হোক আপনি বেশ চমৎকার কিছু কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। পিটুনিয়া ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বাড়ি কিংবা বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলের তুলনা হয় না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এই ফুলের নাম পিটুনিয়া বা, পেটুনিয়া দুই ভাবে বলা যায়। এতো সুন্দর চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। এত বৈচিত্রময় পিটুনিয়া ফুলের কালার গুলো অসাধারণ হয়েছে। মোবাইলে ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করতে পেরেছেন। বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল দেখেই অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন।

 2 years ago 

পিটুনিয়া ফুল দেখেই আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

পিটুনিয়া ফুল নানা বর্নের দেখতে পাওয়া যায়। আর সবগুলো রঙের পিটুনিয়া ফুল দেখতে ই আমার খুব ভালো লাগে।আপনি চমৎকার ভাবে সবগুলো ফুলের ক্যাপচার করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো দারুন মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

পেটুনিয়া ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমাদের এলাকাতে এই ফুলের অনেক ধরনের কালার দেখতে পাওয়া যায়। ভিন্ন ভিন্ন রং থাকার কারণে এই ফুল দেখতে অনেক সুন্দর দেখায়।

 2 years ago 

বৈচিত্র্যময় পেটুনিয়া ফুল দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বিভিন্ন রকম পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আমিও সামনাসামনি অনেক ধরনের পিটুনিয়া ফুল দেখেছি। সত্যি এই ফুলগুলো অনেক সুন্দর আর অনেক রঙের হয়ে থাকে। তবে এরকম টকটকে লাল রংয়ের ফুল খুব কম দেখেছি। বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ‌

 2 years ago 

পেটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ কিছু ভিন্ন রকম পেটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এক পোস্ট এর মাধ্যমে এতো গুলো ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে যেনো একটি ফুলের বাগানে ঢুকে পরেছি। ভালো ছিলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এতো দারুন মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37