সাতটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু সাতটি রেনডম ফটোগ্রাফি। সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1687833134126.jpg

সূর্য অস্তের দৃশ্য

IMG_20230527_181531.jpg

লোকেশন
Device :- Redmi note 7

সূর্য অস্ত যাওয়া দৃশ্য সবারই দেখতে খুব ভালো লাগে। সূর্যাস্তের মনোরম দৃশ্য খুবই অসাধারণ। বিশেষ করে সমুদ্রের পাড়ে সূর্য অস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা বিভোর হই। গ্রামীণ পরিবেশে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। সূর্য লাল হয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে বিলীন হয়ে যাচ্ছে। গাছের ফাঁকে সূর্য অস্ত দেওয়ার দৃশ্য উপভোগ করতে খুবই ভালো লাগে।

রংধনুর আলোকচিত্র

IMG_20230514_182729.jpg

IMG_20230514_182805.jpg
লোকেশন
Device :- Redmi note 7

আমরা সবাই মাঝে মাঝে আকাশের রংধনু দেখে থাকি। রংধনু সাধারণত বৃষ্টির পর দেখা যায়। রংধনুর প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য খুব অসাধারণ। রংধনু খুব অল্প সময়ে আকাশে দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে রংধনু আকাশে আবার বিলীন হয়ে যায়। সাতটি রঙের সমাহার দেখা যায় রংধনুতে। মাঝে মাঝে রংধনু বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে দেখা যায়।

সালভিয়া স্পেনস ফুলের আলোকচিত্র

IMG_20230406_091911.jpg
লোকেশন
Device :- Redmi note 7

সালভিয়া স্পেনস ফুল উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে। যা বহুবর্ষজীবী উদ্ভিদের অন্তর্গত। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর ‌। সালভিয়া স্পেনস ফুলের অনেক জাত রয়েছে। সালভিয়া স্পেনস ফুল আমাদের দেশে কম দেখা যায়। এই ফুল গুলোকে লাল এবং বেগুনি রঙ্গের হয়ে থাকে। এ ফুল গুলো সাধারণত শীতকালে এবং গ্রীষ্মকালে ফুটে থাকে। লম্বা বোঁটার মাথায় ফুলের পাপড়ি দেখতে খুবই সুন্দর। সালভিয়া স্পেনস সৌন্দর্যের কারণে সবার নিকট বেশ জনপ্রিয়। আমাদের দেশে দিন দিন সালভিয়া স্পেনস ফুলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফুলের অসাধারণ সৌন্দর্য সবার নজর কাড়ে ।

পেটুনিয়া ফুলের আলোকচিত্র

IMG_20230406_091546.jpg

লোকেশন
Device :- Redmi note 7

পিটুনিয়া ফুল আমাদের সকলের খুব পরিচিত। সাধারণত শীতকালে বেশি ফুটে থাকে। আমাদের দেশে সর্বত্র এই ফুল দেখা যায়। পেটুনিয়া ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে‌। লাল, সাদা, গোলাপি, বেগুনি এবং এবং কয়েক রঙের মিক্স ফুল দেখতে পাওয়া যায়। পেটুনিয়া ফুলের সৌন্দর্যের কারণে সবাই নিকট ব্যাপক জনপ্রিয়। বাগানের শোভা বর্ধনের জন্য জন্য ফুলগুলো সবাই নিকট বেশ গ্রহণযোগ্য। পেটুনিয়া ফুলের অসাধারণ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

দুনিয়া ফুলের আলোকচিত্র

IMG_20230301_174534.jpg

লোকেশন
Device :- Redmi note 7

  • দুনিয়া ফুল আমাদের সকলের বেশ পরিচিত। দুনিয়া পাতার কদর আমাদের সকলের নিকট অনেক। দুনিয়ার পাতা দিলে যেকোনো রেসিপি খুবই সুঘ্রাণ সুস্বাদু এবং মজাদার হয় থাকে। দুনিয়া মসলা জাতীয় ফসল। ধনিয়ার গুঁড়া মাংস, আচার এবং অন্যান্য যে কোন রেসিপির মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। দুনিয়া সাধারণত শীতকালে উৎপাদন করা হয়। তবে অন্যান্য মৌসুমে পাওয়া যায়। দুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর। সাদা রঙের ছোট ফুলগুলো সৌন্দর্য বেশ অসাধারণ।

জামরুল ফুলের আলোকচিত্র

IMG_20230530_154312.jpg
লোকেশন
Device :- Redmi note 7

জামরুল ফল আমাদের সকলের বেশ পছন্দের। জামরুল ফলের গাছ আমাদের সবার বাড়িতে কম বেশি দেখতে পাওয়া যায়। জামরুল সাধারণত বর্ষাকালে ধরে থাকে। কিছু জাতের জামরুল ফল সারা বছর পাওয়া যায়। জামরুল খুবই সুস্বাদু এবং পুষ্টিকর ফল। জামরুল ফলে প্রচুর পরিমান প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রনসহ আরো অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। জামরুল ফুলের অসাধারণ সৌন্দর্য সবার নজর করা থাকে। এই ফুল গুলো দেখতে খুবই চমৎকার।

প্রাকৃতিক দৃশ্যের আলোকচিত্র

IMG_20221009_153258.jpg

লোকেশন
Device :- Redmi note 7

কোন এক পড়ন্ত বিকেলে প্রাকৃতিক দৃশ্যের এই আলোকচিত্র টি মোবাইলে ক্যামেরা বন্দী করেছিলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। নীল আকাশে সাদা মেঘের ভেলায় নীচে সবুজের অপরূপ দৃশ্য হৃদয় ছুঁয়ে দেয়। মাঝে মাঝে প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর থাকে। তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করা যায়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এবং কি ফটোগ্রাফি করতেও খুবই পছন্দ করি আমি। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ছিল। ফুল এবং প্রকৃতির সৌন্দর্যতা অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা দেখে তো আমি চোখ ফেরাতে পারছিলাম না। অনেক সুন্দর হয়েছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা এবং অন্যান্য সবগুলো ফটোগ্রাফি গুলো ও খুবই ভালো ছিল।

 3 years ago 

এত দুর্দান্ত মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেকে দিন পরে আকাশের রংধনু দেখলাম। চমৎকার ভাবে ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার তোলা এত সুন্দর সুন্দর আলোকচিত্র দেখে সত্যি অনেক বেশি মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেগুলো অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সূর্যাস্ত, পিটুনিয়া ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। বর্ণনা সহকারে শেয়ার করলেন দেখে আরো বেশি ভালো লাগলো।

 3 years ago 

এত অসাধারণ মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখতে যেমন ভালো লাগে তেমনি ধান ক্ষেতের পাশে বসে দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া অনেকদিন হলো রংধনু দেখা হয় না। বৃষ্টি পরে এমন রংধনু দেখতেও খুবই চমৎকার লাগে। জামরুল ফুল দেখতে খুব ভালো লাগে। ছোটবেলা এগুলো দিয়ে অনেক খেলা করেছি। যাই হোক ভাইয়া আপনার সবগুলো ফটোগ্রাফি একদম নজরকারা হয়েছে। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তারা যেখানেই যেমন সুন্দর দৃশ্য দেখুন ফটোগ্রাফি করে ফেলে। অনেকদিন পর রংধনু দেখলাম আপনার ফটোগ্রাফিতে। এছাড়াও ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি দেখে এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে কিছু কিছু ফটোগ্রাফি দেখলে নিজের কাছে হিংসা হয়। আমি শত চেষ্টা করেও এত সুন্দর ফটোগ্রাফি করতে পারি না। আপনার অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে আমি সত্যি মুগ্ধ। প্রতিটি ফটোগ্রাফি ছিল অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফি থেকে প্রথম দুনিয়া ফুলের নামটি জানতে পারলাম। তবে জামরুল ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিটা ছবি অসাধারন ভাবে তুলেছেন। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো ভাবতেছি। রংধনুর ছবিটি দারুন হয়েছে। বাকি সব গুলো ছবিও চমৎকার হয়েছে ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। গ্রামীন পরিবেশের সূর্যাস্তের ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে। অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে রংধনু দেখতে পারলাম। রংধনু টাও দারুন লাগছে দেখতে। জামরুল ফুলের ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রংধনুর ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে ভাইয়া। যদিও কখনো সেভাবে রংধনু দেখা হয়নি। তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। এছাড়া সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

এত অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38