গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

গোলাপ ফুলের কুঁড়ির আলোকচিত্র

1000042172.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20231122090345.jpg

ফুলে সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ফুল হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস। ফুল দেখতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তাইতো ফুলকে সবাই ভালোবাসে। ফুলের সৌরভ এবং সৌন্দর্য সত্যি বেশ দারুন যা মনকে মাতিয়ে দেয়। কিছু কিছু ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ হয়ে থাকে। যা একবার দেখলে বারবার দেখতে মন চায়। ফুল হচ্ছে শুভ্রতা, শান্তি ও ভালোবাসার প্রতীক। আমাদের জীবনের সাথে ফুল জড়িয়ে আছে। আমরা যেমন ভালবাসা নির্দেশন হিসেবে ফুল ব্যবহার করি ঠিক তেমনি শোক বা, দুঃখের সান্ত্বনা দিতে ফুল দিয়ে থাকি। ফুলের প্রতিটি পাপড়ির সৌন্দর্য হৃদয়কে রাঙিয়ে দেয়। ফুলের সুঘ্রাণ মন ভরে যায়।

IMG20240116110037.jpg

IMG20240122114531.jpg

গোলাপ ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। এই পৃথিবীতে যত প্রকার ফুল রয়েছে তার মধ্যে গোলাপ সবার নিকট ব্যাপক প্রশংসনীয় এবং গ্রহণযোগ্যনীয় । গোলাপ কে ভালোবাসার প্রতিক হিসেবে বিবেচিত করা হয়। সারা পৃথিবীর গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য সত্যি বেশ দারুণ। গোলাপের সৌরভ হৃদয় ছুঁয়ে যায়। গোলাপ হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপের শতাধিক প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। গোলাপের গায়ে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ ফুল সুগন্ধযুক্ত হয় থাকে ‌। গোলাপের পত্রক দেখতে খুবই সুন্দর লাগে।

IMG20240116110127.jpg

IMG20240116110119.jpg

গোলাপ ফুল অনেক রঙের হয়ে থাকে। সাধারণত গোলাপ ফুল লাল, সাদা, কালো, হলুদ, কমলা, গোলাপি, খয়রি, নীল, বেগুনি এবং মিশ্র রঙ্গের গোলাপ দেখতে পাওয়া যায়। রং ভেদে গোলাপ ফুলকে বিভিন্ন প্রতীকে আখ্যায়িত করা হয়। একেক রঙের গোলাপের আবার একেক অর্থও রয়েছে। ভালোবাসা প্রতীক হিসেবে লাল গোলাপ ব্যবহার করা হয়। গোলাপের হলুদ রং কে আনন্দদায়ক রং হিসাব ব্যবহার করা হয়। সাদা গোলাপকে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাগানের সৌন্দর্যবর্ধক বা, শোভা বর্ধনের জন্য গোলাপ ফুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে।

IMG20240122114544.jpg

IMG20240128142228.jpg

গোলাপের কুঁড়ির সৌন্দর্য সত্যি বেশ দারুণ। গোলাপের কুঁড়ি দেখতে খুবই সুন্দর লাগে। গোলাপের কুঁড়ি সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। গোলাপের কুঁড়ির বাহ্যিক দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। বৈচিত্র্যময় গোলাপের কুঁড়ি দেখতে খুবই ভালো লাগে। আমাদের দেশে বাণিজ্যিকভাবে ব্যাপক গোলাপের চাষাবাদ করা হয়ে থাকে। আমাদের দেশে গোলাপের চাহিদা অনেক। গোলাপের বহুবিধ রয়েছে। খাদ্য এবং পানীয় প্রসাধনী তৈরিতে গোলাপ ব্যবহার করা হয়। ত্বক পরিচর্যার উপকরণ হিসেবে গোলাপ খুবই জনপ্রিয়। স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য ভালো রাখতে গোলাপের নানা রকম ব্যবহার রয়েছে।

IMG20240211110513.jpg

গোলাপ ফুলের উপকারিতা অনেক। ‌ আসলে গোলাপ কে নিয়ে অনেক গল্পই আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। গোলাপের সৌন্দর্য সত্যি খুবই দুর্দান্ত যা গোলাপের সৌন্দর্য আমাদের মনকে দোলা দেয় বারবার।

IMG20240211110520.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ভিন্ন ভিন্ন কালারের গোলাপের কুঁড়ি দেখতে পেলাম ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে। গোলাপের কুঁড়ির ফটোগ্রাফি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে গোলাপের কুঁড়ির ফটোগ্রাফির ক্যাপচার করেছেন যা দেখে মুগ্ধ হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

গোলাপের সৌন্দর্য অতুলনীয়। আপনি আজকে মনোমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিভিন্ন রং এর গোলাপ ফুল দেখতে পারলাম। হলুদ গোলাপের কুড়ির ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, গোলাপের সৌরভ এবং সৌন্দর্য অতুলনীয়। ধন্যবাদ আপনাকে আপু ‌।

 2 years ago 

ফুল মানেই সুন্দর। আর এমন এমন সুন্দর সুন্দর কালারের গোলাপ হলে তো কথাই নেই। আপনার করা সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার। আমার কাছে লাল কালারের গোলাপ ফুল টাই বেশ ভালো লাগে। ধন্যবাদ

 2 years ago 

লাল কালারের গোলাপ সৌন্দর্য খুবই দারুন। ধন্যবাদ আপনাকে আপু ‌

 2 years ago 

গোলাপ ফুল নামটি যেমন সুন্দর তার থেকে বেশি ভালো লাগে ফুলগুলোকে। যেকোনো রঙের গোলাপ দেখলেই মনটা অনেক ভরে যায়। ভাই আপনি আজকে অনেকগুলো বিভিন্ন রঙের গোলাপের ফটোগ্রাফি করেছেন। তবে আজকে আমার কাছে গোলাপ গুলো থেকে গোলাপের কচি পাতা দেখতে বেশি ভালো লাগলো। গোলাপের পাতাগুলো যখন খুব ছোট থাকে তখন লাল টুকটুকে হয় অনেক ভালো লাগে।

 2 years ago 

এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ফুলের মধ্যে সবথেকে পছন্দের ফুল হলো গোলাপ ফুল। পৃথিবীতে প্রায় একশোর উপরে বেশি গোলাপ ফুল রয়েছে। আজকে আপনি গোলাপ ফুলের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছে। প্রতিটা গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই, এত অসাধারণ মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েক প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি গোলাপ ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনি প্রতিটি গোলাপ ফুলের ফটোগ্রাফির সাথে ব্যাখ্যা ও বর্ণনা করেছেন। আজকে আপনার মাধ্যমে বেশ কয়েক প্রজাতির গোলাপ ফুল দেখার সুযোগ হলো।

 2 years ago 

গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্য দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি এত সুন্দর করে ভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুলের কুঁড়ির ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে, আমার কাছে তো দেখতে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। আর আমি তো অনেক বেশি ভালোবাসি গোলাপ ফুল দেখতে। সেটা যে কালারেরই হোক না কেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি যত দেখছিলাম ততই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

আসলে গোলাপ ফুলের সৌন্দর্য দেখে চোখ ফিরানো যায় না। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। এতই ভালো লাগলো আপনার শেয়ার করা গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্যগুলো। প্রতিটি গোলাপ ফুল আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের অর্ধ ফোটা কলিগুলো খুব সুন্দর লাগে। আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ ফুলের কুঁড়ির সৌন্দর্য দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ হয়তো নেই বা খুবই কম আছে। ফুল তার সৌন্দর্য তার সরলতা দিয়ে মানুষ কে সবসময় নিজের দিকে আকর্ষণ করে থাকে। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। গোলাপ গুলো সত্যি বেশ দারুণ এবং আকর্ষণীয় লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো দারুন প্রশংসা করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64367.45
ETH 1791.25
USDT 1.00
SBD 0.39