কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আজ কয়েক দিন ধরে নেটের বড় সমস্যা। কাজ করতে বেশ কষ্ট হয়ে পড়েছে । কি আর করা এভাবেই চলতে হবে।তাই সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে আসার জন্য। যাইহোক ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আসলে ভালো কিছু দেখলে তাই ফটোগ্রাফি করতে মিস করি না। আর আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও ফটোগ্রাফি পোস্ট করতে।তাই আজ আমাদের বাগান থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে । তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এটি হচ্ছে টগর ফুল। আমাদের বাগানে বেশ কিছু দিন হলো টগর ফুল লাগানো হয়েছে। কিন্তু কয়েক দিন ধরে অনেক ফুল এসেছে ফুল গুলো সাইজে মোটামুটি তবে সাদা কালারের ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে এসেছি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি -২
এই ফুল গুলো আমাদের সবারই অনেক পরিচিত। তবে অনেকেই হাতের কাছে থাকলেও চেনা যায় না। আমাদের নতুন চারা গাছে অনেক ফুল ধরেছে। এটা হলো পিয়ারার ফুল। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৩
এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর। এ গুলো হলো ঘাস ফুল। আমাদের বাগানে দুই ধরনের ঘাস ফুল রয়েছে। এখন বাগান ভর্তি অনেক সাদা ঘাস ফুল রয়েছে। ফুল গুলো দেখতে কিন্তু অনেক কিউট।
ফটোগ্রাফি -৪
এই যে ছোট বেগুনী রঙের ফুল দেখছেন এগুলো হলো মরিচের ফুল। আসলে আমরা কিছু মরিচের চারা দিয়েছি। সেখানে থেকে কিছু মরিচ অন্য জায়গায় লাগিয়েছি।এখন মরিচ গাছে ফুল এসেছে আশাকরি কয়েক দিনের মধ্যে মরিচ ধরবে।তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
ফটোগ্রাফি -৫
এই ফুল গুলো আমাদের সবারই অনেক পরিচিত। এটি হলো ঝিঙে ফুল। ঝিঙে তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঠে ঘুরতে গিয়ে দেখি অনেকে এভাবে ঝিঙে লাগিয়েছে কিন্তু এখনো ধরেনি। মাত্র গাছ গুলোতে এভাবে ফুলে ভরে আছে দেখতে অনেক সুন্দর লাগছে।
ফটোগ্রাফি -৬
এই ফুল গুলো আমরা সবাই চিনি। আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের চিনার কথা। এগুলো হলো তিলের ফুল। আসলে যে তিল থেকে তেল হয়। আমাদের মাঠে অনেক তিল ভুনা হয়েছে,তাই ঘুরতে গিয়ে দেখি এমন সাদা সাদা ফুল ভর্তি, দেখতে অনেক সুন্দর লাগছে। তাই আমি ছবি তুলে নিয়েছে।
ফটোগ্রাফি- ৭
এই ফুলটির নাম আমার জানা নেই। আসলে কিছু দিন আগে আমি লাগিয়ে ছিলাম। এখন বেশ ফুল ধরেছে।ফুল গুলো দেখতে অনেক সুন্দর। তবে কেউ নাম জানলে অবশ্যই জানাবেন।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
শেষের দিকে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন এটা আমি প্রথমবার দেখলাম। তাই ফুলের নাম জানাও প্রায় অসম্ভব। আপু আপনি সব সময় ভিন্ন কিছু নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেন। তবে ফটোগ্রাফি করার সময় ক্যামেরা কিছুক্ষণ সময় ধরে রাখবেন। তারপর সেখান থেকে ফোন উঠিয়ে নিবেন। তাহলে আর ঘোলা আসবে না।
আপু চেষ্টা করব কিছু সময় ধরে রাখার জন্য, ধন্যবাদ আপু।
ফুল আমার বরাবরই ভালো লাগে।সবগুলোই পরিচিত ফুল হলে ও বেশ সুন্দর।আসলে টাইম ফুলের ছবিটি ঝাপসা হলেও বেশ আকর্ষণীয়।তাছাড়া শেষ ফুলটি বেশ অদ্ভুত ও ভিন্ন ধরনের।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপু।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপু।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে পেয়ারা ফুলের ফটোগ্রাফি এবং টগর ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
বাহ্!আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার জন্য ও শুভ কামনা রইল,ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো টগর ফুল এবং ঘাস ফুল আমার কাছে বেশি ভালো লাগলো। তবে আমি তিলের ফুল এই প্রথম দেখলাম। সত্যি আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর আপু আমাদের এদিকেও নেটওয়ার্ক কারণে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
প্রতে সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করেন প্রতি সপ্তাহের মতো এবার খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন প্রতিটি ফুল অনেক জানা ছিল। তবে একটি ফুলের সাথে পরিচিত নয় আমিও। টগর ফুল অনেক সুন্দর হয়েছে কালারটি দারুণভাবে নিয়েছেন আপনি। এছাড়াও ঘাস ফুল এবং পেয়ার ফুল গুলো অসাধারণ ছিল।
আপু প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকে অনেক, ধন্যবাদ আপনাকে
আপনি খুব চমৎকারভাবে কয়েকটা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ। তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো টগর ফুলের এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ফুলের ফটোগ্রাফি দেখতে এবং করতে আমার খুব ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। দেখে সত্যিই খুব ভালো লাগলো। তবে কয়েকটি ফটোগ্রাফি ক্লিয়ার আসেনি। টগর ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর লেগেছে। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।