কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000027197.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যদি ও এখন তেমন বাইরে যাওয়া হয় না। তবে ফোনের গ্যালারি থেকে কিছু ফটোগ্রাফি নিয়েছি।সত্যি ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027197.jpg

এগুলো হচ্ছে গোলাপ ফুল। সাদা গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে সাদা গোলাপ ফুল রয়েছে। যদিও গাছে এখন অনেক ফুল রয়েছে। আসলে বৃষ্টিতে মনে হচ্ছে গাছে একটু বেশি ফুল ধরেছে। সত্যি গোলাপ ফুলের তুলনা হয় না।

1000026162.jpg

এগুলো হচ্ছে পাতাবাহার গাছ। এই গাছ গুলো আমরা এক জায়গায় থেকে এনেছি। তবে এটা ফটোগ্রাফি করেছিলাম আমরা এক শোরুম থেকে। সত্যি এই গাছ গুলোর পাতার সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

1000025354.jpg

এগুলো হচ্ছে মাছ।আমি কয়েক দিন আগে আপনার ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম তখন এমন মাছ দেখে কিনতে চেয়েছিলাম। আসলে আপনার ভাই তেলাপিয়া মাছ খেতে চায় না তারজন্য সে কেনে না তবে তাজা মাছ ভেজে খেতে অনেক ভালো লাগে। তাই আমি কিছু তাজা তেলাপিয়া মাছ কিনে এনেছি। সত্যি এগুলো ভেজে খেতে অনেক ভালো লাগে।

1000025255.jpg

এটি হচ্ছে ফুলের রাণী গোলাপ। ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের গাছের গোলাপ ফুল। তবে এই গাছটিতে নতুন ফুল ফোটেছে।দু দিন আগে যখন বাগানে গিয়েছিলাম তখন এই ফুল গুলো দেখে অনেক ভালো লেগেছিল। আসলে নতুন জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে। তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

1000024654.jpg

এটি হয়তো আমরা সবাই চিনি।এগুলো হচ্ছে ঝুড়ে জবা ফুল। এই ফুল গুলো আমাদের বাগানে রয়েছে। তবে মাঝে ফুল গুলো একেবারে শুকিয়ে গিয়েছিল। এখন আমার মনে হচ্ছে নতুন করে গাছে ফুল ধরেছে। সত্যি এমন ফুল গুলো দেখে অনেক ভালো লাগে। যদিও ফটোগ্রাফি কিছু দিন আগের করা।

1000022116.jpg

এই চাচাকে সব সময় দেখি এমন ফুল বিক্রি করা। যদিও এই ফুল গুলো এখন তেমন দেখা যায় না। তবে বাজারে গেলে অনেক কিছু সারাবছর দেখা যায়। তারপর আমার মেয়ে এই ফুল গাছ দেখে কিনবে।আসলে বাচ্চারা ফুল গাছ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তারজন্য কি আর করা অবশেষে দুই মেয়ের জন্য ফুলসহ দুটি গাছ কিনে এনেছি। সত্যি ফুল গুলো দেখতে অসাধারণ ছিল।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 11 months ago 

1000028351.jpg

 11 months ago 

দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভালো লাগলো আপু। বিশেষ করে সাদা গোলাপ দেখে অনেক বেশি ভালো লাগলো। সাদা গোলাপ আমার অনেক প্রিয় একটি ফুল।

 11 months ago 

সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার সাথে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং পাতাবাহারের ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি প্রথমে যে গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং শেষের দিকে গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62730.47
ETH 1691.64
USDT 1.00
SBD 0.40